Prothom Mail

Prothom Mail Welcome to the Prothom Mail's official page. It works with a slogan-সত্যের সন্ধানে প্রতিদিন

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি দলকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা—এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউ দি...
08/09/2026

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি দলকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা—এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউ দিল্লি পোস্ট।

08/09/2026
08/09/2026

ইতালিতে 'জয় বঙ্গবন্ধু' না বলায় অভিনেত্রী বাঁধনকে মারধর করল আ.লীগ কর্মীরা

07/09/2026

৭৩০ বিয়ারিং প্যাডে ত্রুটি, ৪৬ পিলারে ফাটল—অডিটে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

কাবা শরিফের সামনে তাওবা করে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা             মো. সাদ্দাম হাওলাদার নামের এই বিএনপি কর্মী জিয়া সাইব...
01/09/2026

কাবা শরিফের সামনে তাওবা করে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা



মো. সাদ্দাম হাওলাদার নামের এই বিএনপি কর্মী জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি।

অবশেষে মধ্যরাতে আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে বাইকের মাঝে সেই তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। নিজে...
29/08/2026

অবশেষে মধ্যরাতে আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে বাইকের মাঝে সেই তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। নিজেই মদ্যপ অবস্থায় থাকার কথা জানিয়েছেন সেই তরুণী।

শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর টঙ্গী পশ্চিম থানায় পুলিশের মুখোমুখি হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মদ খাওয়ার কথা স্বীকার করেন।

ওই তরুণী বলেন, ‘হ্যাঁ, আমি নিজেই মদ খেয়েছি। কেউ তো খাওয়ায় দেয় নাই। ওই লোকগুলো (বাইকের) আসছে আমাকে সাহায্য করতে।’

এদিকে জিজ্ঞাসাবাদ শেষে ওই তরুণীকে তার বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। একই সঙ্গে ভাইরাল ভিডিওতে থাকা মোটরসাইকেলের দুই আরোহীকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম বলেন, ‘আমরা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় মানসিক চাপে ছিল। সে নিজ বাড়িতে গিয়ে মদ পান করে।’

তিনি বলেন, ‘পরবর্তীতে মদ্যপ অবস্থায় ওই তরুণদের সঙ্গে যায়। আমরা মোটরসাইকেলে থাকা দুইজনকে খুঁজছি। তারা হয়ত ভয়ে সামনে আসছে না। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।’

তিনি আরও বলেন, ‘তরুণীটিকে আপাতত তার বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে শনাক্ত করে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছে পুলিশ ‘

এদিকে জিজ্ঞাসাবাদে ওই তরুণী পুলিশ ও গণমাধ্যমকর্মীদের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তার দাবি, তার সাবেক স্বামী শাহরিয়ার তাকে বিপদে ফেলতে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এসব কারণে তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন বলেও গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি মোটরসাইকেলের মাঝখানে এক তরুণীকে অনেকটা নিস্তেজ অবস্থায় বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ওই তরুণীকে মৃত কিংবা গুরুতর অসুস্থ বলে ধারণা করে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করেন। পরে জানা যায়, তরুণীটি জীবিত এবং বর্তমানে সুস্থ রয়েছেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Prothom Mail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share