14/09/2026
- কপিল শর্মা কথাটা মজার ছলে বললেও, আসলে অক্ষয় কুমারের ক্যারিয়ারের রেকর্ড দেখলে বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। এত বছর ক্যারিয়ার করার পরও অক্ষয় কুমারের ব্লকবাস্টার সিনেমা বলতে গেলে মাত্র দুইটি। কিছু হিট সিনেমার বিপরীতে তার অসংখ্য সিনেমা ফ্লপ হয়েছে।
অক্ষয় কুমার এমন একজন সুপারস্টার, যার এত দীর্ঘ ক্যারিয়ারের পরও এই রেকর্ড সত্যিই হতাশাজনক। এর অন্যতম কারণ হলো—তিনি সবসময় ভালো সিনেমা বাছাই করে কোয়ালিটি মেনটেইন করার চেয়ে বেশি সিনেমা করার দিকে বেশি মনোযোগ দিয়েছেন। একের পর এক সিনেমা করার কারণে তার সিনেমার মান এবং বক্স অফিস পারফরম্যান্স—দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে অক্ষয় কুমারের দর্শক এখনো আছে। তিনি চাইলে অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবেন। এখন তার দরকার বড় বাজেটের, বড় পরিসরের এবং শক্তিশালী কনটেন্টের সিনেমা। সঠিক প্রজেক্ট পেলে অক্ষয় কুমার আবারও বড়সড় কামব্যাক করতে পারবেন।