28/08/2026
প্রিয় দারুণ আমান ইউনিয়ন ১ নং ওয়ার্ড এলাকাবাসী,
আসসালামু আলাইকুম।
আমি মোঃ সোলাইমান বেপারী, আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে দারুল আমান ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।
আমার একমাত্র লক্ষ্য হলো একটি শান্তিপূর্ণ, আধুনিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ে তোলা। জনগণের সেবাকে আমি দায়িত্ব ও ইবাদত মনে করি। আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে থেকে ওয়ার্ডের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট, সামাজিক নিরাপত্তা এবং যুবসমাজের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই।
আমি কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সহযোগিতাই আমার শক্তি। আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ একটি আদর্শ ও উন্নত ১ নং ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।
আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন একান্তভাবে কাম্য।
মোঃ সোলাইমান বেপারী
সম্ভাব্য মেম্বার প্রার্থী
১ নং ওয়ার্ড, দারুল আমান ইউনিয়ন পরিষদ