04/09/2026
জিয়া স্মৃতি বইমেলা ২০২৬-এর জমজমাট আয়োজনে আজ ছিল এক অসাধারণ মুহূর্ত। শিশু-কিশোর মেলার স্টল নং ০৬-এ উপস্থিত হয়েছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মাননীয় মোঃ আসাদুজ্জামান।
এ সময় জিয়া শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা গবেষক ও লেখক জাহাঙ্গীর আলম শিকদার ভাইয়ের লেখা ‘শিশু-কিশোর দের জিয়াউর রহমান’ বইটি হাতে তুলে দেন জিয়া শিশু কিশোর মেলা সংগঠন এর সহ-সাধারণ সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত চঞ্চল মোরশেদ ভাই। বইটি হাতে পেয়ে মন্ত্রী মহোদয় শিশু-কিশোরদের মধ্যে ইতিহাসচেতনা ও দেশাত্মবোধ জাগ্রত করতে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
শিশুদের উপযোগী ভাষায় সাজানো এই বইটি পাঠকমহলে ইতোমধ্যেই সাড়া ফেলেছে। মেলার এই আয়োজন যেন আগামী প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও শুদ্ধ চর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে—এটাই ছিল উপস্থিত সবার অভিমত।