Quiz Quiz

Quiz Quiz Quiz Quiz is a Television Show broadcast at National Tv of Bangladesh.

09/08/2026

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৬তম ‘ই আইকনিক ওয়ার্ল্ড কনটেস্ট’ এর মাধ্যমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ডিআরএমসির ‘....

আমাদের "কুইজ কুইজ" পরিবারের সদস্য কুইজ কুইজ অনুষ্ঠানের  প্রধান সমন্বয়কারীমো. শফিউল আলম সিদ্দিকী শ্রেষ্ঠ বাংলাদেশের জন্য ...
09/08/2026

আমাদের "কুইজ কুইজ" পরিবারের সদস্য
কুইজ কুইজ অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী
মো. শফিউল আলম সিদ্দিকী শ্রেষ্ঠ
বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৬তম ‘ই আইকনিক ওয়ার্ল্ড কনটেস্ট’ এর মাধ্যমিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) ‘অরূপ-বিট’

এবারের প্রতিযোগিতার বিষয় ছিল এসডিজি ৩ বাস্তবায়নে ওয়েব অ্যাপ তৈরি। ‘অরূপ-বিট’ দলের তৈরি ওয়েব অ্যাপ ‘লাইট হাউজ’ শিক্ষার্থীদের অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো ও সুস্থ জীবনযাপনে সহায়তার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে।

অ্যাপটির সঙ্গে শিক্ষার্থীদের স্ক্রিন থেকে দূরে রাখতে একটি এআই-নির্ভর হার্ডওয়্যার ব্যবহারের ধারণাও যুক্ত করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩৭টি দেশ থেকে ২৪২টি প্রজেক্ট জমা পড়ে। এর মধ্যে ১০টি প্রজেক্ট চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।

ফাইনালে তিনটি কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্যামসাংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলীর মূল্যায়নে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশি দলটি।

দলের প্রশিক্ষক ছিলেন ডিআরএমসির আইসিটি বিভাগের প্রভাষক সৈয়দ মাহবুব হাসান আমিরী। দলের সদস্য মো. শফিউল আলম সিদ্দিকী শ্রেষ্ঠ ও অরণ্য আবীর খান প্রাপ্য।

‘লাইট হাউজ’ ওয়েব অ্যাপটি বর্তমানে arupbit.com-এ পাওয়া যাচ্ছে
অভিনন্দন মো. শফিউল আলম সিদ্দিকী শ্রেষ্ঠ
কুইজ কুইজ পরিবার গর্বিত

05/07/2026

খেলতে খেলতে বিজ্ঞান – ১৬তম পর্ব
ল্যাবে বসে ব্যবহারিক বিজ্ঞান শেখার এক দারুণ সুযোগ!

আজই নিবন্ধনের শেষ দিন!
আজ ৫ জুলাই রাত ৮.০০টায় নিবন্ধনের সুযোগ শেষ হয়ে যাবে।
তাই দেরি না করে এখনই নিবন্ধন করে ফেলো।

এই পর্বে যা যা শিখতে পারবে:

১) ল্যাবরেটরির যন্ত্রপাতির হাতে-কলমে ব্যবহার ও মাপজোখের ধারণা
২) তড়িৎ প্রবাহের মান ও বিভব নির্ণয়ের জন্য সার্কিট তৈরি
৩) স্ক্রু গজ ও স্লাইড ক্যালিপার্সের ব্যবহার
৪) দ্রবণ তৈরি ও মৌলিক রসায়ন চর্চা
৫) রক্তের গ্রুপ নির্ণয়
৬) স্ফিগমোম্যানোমিটার ও স্টেথোস্কোপের ব্যবহার
৭) মাইক্রোস্কোপে পেঁয়াজ কোষ ও প্লাজমোলাইসিস পর্যবেক্ষণ
৮) অম্ল–ক্ষার টাইট্রেশন

এছাড়াও থাকবে আরো চমৎকার কিছু পরীক্ষণ করার সুযোগ।

কর্মশালার সময়সূচি:

তারিখ: ৬ জুলাই ২০২৬ - ১০ জুলাই ২০২৬
সময়: বিকাল ৩টা – ৫টা
স্থান: ম্যাসল্যাব, ১২ তলা, গ্রিন সিটি সেন্টার
৭৫৮ সাত মসজিদ রোড (আবাহনী মাঠের বিপরীতে), ধানমন্ডি, ঢাকা

নিবন্ধন ফি:
৩০০০/- টাকা
বিকাশ নম্বর: 01730-716522
(পেমেন্ট করবে হবে)

নিবন্ধনের জন্য গুগল ফর্ম:
https://khelte-khelte-biggan.netlify.app/
আজই নিবন্ধনের শেষ দিন—সুযোগ হাতছাড়া করো না!

01/07/2026

The Military Institute of Science and Technology team’s flagship underwater robot, MAVIRIO ROV, has won the ‘MATE ROV 2026 World Championship’ in the Pioneer Class at the prestigious MATE ROV Competition 2026 held in Canada, said a press release.

29/06/2026

এআই অলিম্পিয়াডে নতুন ইতিহাস, ১০ স্বর্ণের ৩টিই বাংলাদেশের দখলে! এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াড (APOAI) ২০২৬-এ দেশের তিন শিক্ষার্থী স্বর্ণপদক জিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তারা হলেন লাবিব শাহরিয়ার, সাইদুজ্জামান আরাফ এবং ত্রিদিব রায় আর্য।

চূড়ান্ত ফলাফলে লাবিব শাহরিয়ার ২৯৬.৫১৫৩ নম্বর নিয়ে ৪র্থ, সাইদুজ্জামান আরাফ ২৯০.০৩২৯ নম্বর নিয়ে ৫ম এবং ত্রিদিব রায় অর্জ ২৮৪.৮৬৭৬ নম্বর নিয়ে ৯ম স্থান অর্জন করেন।

চীন, রাশিয়া, সিঙ্গাপুর, জাপান ও ইরানের মতো প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশসহ এ অঞ্চলের মোট ১৮টি দেশের ১২৯ জন প্রতিযোগী অংশ নেন এই অলিম্পিয়াডে। সকলের ফলাফল একাধিক ধাপে যাচাই করে প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় মোট ১০ জন স্বর্ণ, ২২ জন রৌপ্য এবং ৩২ জন ব্রোঞ্জ পদক অর্জন করেন। এই ১০টি স্বর্ণপদকের মধ্যে ৩টিই এসেছে বাংলাদেশের ঝুলিতে, যা দেশের জন্য একটি বড় অর্জন। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতের জন্য নতুন আশা ও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Anika Mou
Team Science Bee

19/06/2026
19/06/2026
18/06/2026

Address

Bangladesh Television Rampura
Dhaka
1215

Telephone

+8801716948202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quiz Quiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share