Kanak Chapa

Kanak Chapa আমি আপনাদেরই কনকচাঁপা। এটাই আমার একমাত্র অফিশিয়াল পেজ। আমার পারসোনাল প্রোফাইল লিংক হলো fb.com/rmkanak
(768)

আশির দশকের আসল ছবি। (১৯৮১)  নো এডিট নো ফিল্টার।আমার প্রথম রঙিন ছবি।
16/09/2026

আশির দশকের আসল ছবি। (১৯৮১)
নো এডিট নো ফিল্টার।
আমার প্রথম রঙিন ছবি।

16/09/2026

সেই মায়ের অবস্থা আরও আশংকাজনক:
এ পজিটিভ রক্ত প্রয়োজন।

গ্রুপ: এ পজিটিভ
পরিমাণ: দৈনিক ৪ ব্যাগ
রোগ: ডেঙ্গু পজিটিভ
স্থান: সিএমএইচ, ঢাকা ক্যান্টনমেন্ট
যোগাযোগ: 01950258552 (সুলাইমান, রোগী তাঁর মা)
01711116394 (সুজন মুন্না)

রক্ত দিন এবং পর্যাপ্ত শেয়ার করে ডোনার পেতে সহযোগিতা করুন।

তাঁর সাথে পয়লা দেখা হয় ছিয়াশি সালে। একটা অনুষ্ঠানে। নাম জেনে নিয়ে বললেন এইটুকুন মেয়ে কীভাবে এত ভাল গাইলে? তুমি ছবিতে গেয়...
16/09/2026

তাঁর সাথে পয়লা দেখা হয় ছিয়াশি সালে। একটা অনুষ্ঠানে। নাম জেনে নিয়ে বললেন এইটুকুন মেয়ে কীভাবে এত ভাল গাইলে? তুমি ছবিতে গেয়েছো? আমি নিরুত্তর! উত্তর দিতে পারলে তো? মহানায়ককে চোখের সামনে দেখে হতবিহবল হয়ে গেছিলাম। এর পর একটা প্লেব্যাক রেকর্ডিং এ দেখা। তিনি বললেন আমি জানতাম এ জায়গাটা তোমার। তুমি তোমার করে নাও, আশীর্বাদ। আমি তখনো তাঁকে দেখি। এরপর উনি যত ছবি প্রযোজনা করেছেন সবগুলো ছবিতেই আমার গান থাকতো। আমাকে ডাকতেন কনাচাঁপা। আমার সাহেবকে কে ডাকতেন জামাইবেটা। যেন নিজের মেয়েজামাই। আমি ভাবতাম আমার সময়ে যদি রাজ্জাক কবরী পেতাম! উনি বলে বসলেন আহা, আমাদের সময়ে যদি তোমাকে পেতাম! টুক করে পায়ে হাত দিয়ে সালাম করতেই বললেন 'এ মেয়ে তো পাগলি আছে '!

এত বড় একজন মানুষ অথচ এত সহজ, ভাবাই যায় না। তার রেকর্ডিং এ সবাইকে একসাথে নিয়ে তিনি খাবার খেতেন, রেকর্ডিং এ ভাত খাইনা বলে তিনি বলতেন ওকে কাবাব এনে দাও! যেন খেতেই হবে। সব সময়ই তিনি তাঁর পরিবার নিয়েই চলাফেরা করতেন। তাঁর সন্তানেরা তাঁর ভদ্র শিক্ষায় শিক্ষিত, এ ব্যাপার গুলো অনেক চিন্তা না করেই বোঝা যেতো।

আমাদের ছোট বেলায় দেখা রাজ্জাক ততদিনে অনেক পরিণত। সুদর্শন রাজ্জাক ততদিনে হয়েছেন রাশভারী, অনেকটাই চুপচাপ এবং অবশ্যই আরও সুন্দর এবং তিনি এ বয়সেও হাসলেই বুঝে যেতাম এই হাসি তাঁকে মহারাজা হতে অনেক এগিয়ে নিয়ে গেছে।

তাঁর সাবলীল সব সময়ের আধুনিক অভিনয় বাংলা ভাষাভাষী কেউ কখনোই ভুলবে না এ কথা বলাই বাহুল্য। তাঁর প্রতিভা, তাঁর অবদান নিয়ে কথা বলার সাহস আমার নেই তবে আমি এটুকু বুঝি বাংলাদেশের চলচ্চিত্র দাঁড়ানোর জন্য তার শক্তি ব্যবহার করেছে স্বচ্ছন্দে। তিনি বাংলাদেশকে দিয়েছেন উজাড় করে।

নায়করাজ ----- যেখানেই যান, ভাল থাকুন। আল্লাহ আপনাকে শান্তি দিন।

ছবিতে আমি আর সুমা আপা নায়ক রাজ রাজ্জাকের সাথে।

সিংগাপুরে, একটা ইউনিভার্সিটির অ্যাপার্টমেন্টের অসাধারণ একটা বাগানে ছবি তুলেছিলাম। আমার হাজব্যান্ড এর বড় দুলাভাই ডক্টর মে...
15/09/2026

সিংগাপুরে, একটা ইউনিভার্সিটির অ্যাপার্টমেন্টের অসাধারণ একটা বাগানে ছবি তুলেছিলাম। আমার হাজব্যান্ড এর বড় দুলাভাই ডক্টর মেহের মঞ্জুর সাহেব এই ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার হিসেবে এসেছিলেন। তখন আমরা দুই ছেলে মেয়ে নিয়ে সেখানে কুরবানির ঈদ করতে গিয়েছিলাম।

আমার লেখা প্রথম বই 'স্থবির যাযাবর'-এর প্রকাশনা অনুষ্ঠানে গুণীজনদের সাথে আমি।ছবিতে শ্রদ্ধেয় ইমদাদুল হক মিলন ভাই, কিশোর দা...
15/09/2026

আমার লেখা প্রথম বই 'স্থবির যাযাবর'-এর প্রকাশনা অনুষ্ঠানে গুণীজনদের সাথে আমি।
ছবিতে শ্রদ্ধেয় ইমদাদুল হক মিলন ভাই, কিশোর দাদা ও মনির খান।

চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। রবিউস সানির চাঁদ। কী অপূর্ব! এক ফালি চাঁদের ওপরে যেন একটা হীরার ফোঁটা নোক্তা হয়ে বসেছে। এ...
15/09/2026

চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। রবিউস সানির চাঁদ। কী অপূর্ব! এক ফালি চাঁদের ওপরে যেন একটা হীরার ফোঁটা নোক্তা হয়ে বসেছে।
এই আলংকারিক হীরাটা আসলে শুক্র গ্রহ যাকে ভোররাতে শুকতারা ও সন্ধ্যায় সন্ধ্যাতারা বলা হয়।

(এ মাসের আইয়ামে বীজ এর রোজা ২৫,২৬,২৭ সেপ্টেম্বর। )

আমি আপনাদেরই কনকচাঁপা
14/09/2026

আমি আপনাদেরই কনকচাঁপা

14/09/2026

সর্ষে ইলিশ ও কচু শাক ইলিশের মাথা

14/09/2026

একজন মায়ের অবস্থা আশংকাজনক: এ পজিটিভ রক্ত প্রয়োজন।

গ্রুপ: এ পজিটিভ
পরিমাণ: দৈনিক ৪ ব্যাগ
রোগ: ডেঙ্গু পজিটিভ
স্থান: সিএমএইচ, ঢাকা ক্যান্টনমেন্ট
যোগাযোগ: 01950258552 (সুলাইমান, রোগী তাঁর মা)

13/09/2026

আলেয়া সিদ্দিকা থেকে যেভাবে রুমানা মোর্শেদ হয়েছি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kanak Chapa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kanak Chapa:

Shortcuts

Share