At The Moment

At The Moment Economy, Business & Public Interest Analysis

মনিটাইজেশনের টাকা বিকাশে এলে ধুন্ধুমার হতো 😁
07/08/2026

মনিটাইজেশনের টাকা বিকাশে এলে ধুন্ধুমার হতো 😁

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংকের মুনাফার বড় অংশ এসেছে সরকারি বিল-বন্ডে বিনিয়োগ থেকে। ব্যাংকটির কোনো নিরা...
05/08/2026

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংকের মুনাফার বড় অংশ এসেছে সরকারি বিল-বন্ডে বিনিয়োগ থেকে।

ব্যাংকটির কোনো নিরাপত্তা সঞ্চিতি ও মূলধনঘাটতি নেই। ব্যাংকটি অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তুলনায়ও খেলাপি ঋণের ঝুঁকি ব্যবস্থাপনায় এগিয়ে আছে।

চাহিদার শীর্ষে হাইটেক ড্রোনডগ ও গার্ডিয়ান কোয়াডকপ্টার, 'ড্রোনআইকিউ' প্রযুক্তির সেবা দিচ্ছে অ্যাসাইলন রোবোটিক্স।
02/08/2026

চাহিদার শীর্ষে হাইটেক ড্রোনডগ ও গার্ডিয়ান কোয়াডকপ্টার, 'ড্রোনআইকিউ' প্রযুক্তির সেবা দিচ্ছে অ্যাসাইলন রোবোটিক্স।

জুলাই মাসে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স
02/08/2026

জুলাই মাসে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

খরুচে ইন্টারনেটের দেশ তুর্কমেনিস্তান। মাসে ৫ হাজার টাকায় মিলবে মাত্র ১ এমবিপিএস, ৬ এমবিপিএস নিলে গুনতে হবে ১০ হাজার টাকা...
02/08/2026

খরুচে ইন্টারনেটের দেশ তুর্কমেনিস্তান। মাসে ৫ হাজার টাকায় মিলবে মাত্র ১ এমবিপিএস, ৬ এমবিপিএস নিলে গুনতে হবে ১০ হাজার টাকা!

এই মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই-পেট্রোবাংলা
01/08/2026

এই মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই-পেট্রোবাংলা

নীতি সুদহার বা রেপো রেট ১০ শতাংশ থেকে দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৯ দশ‌মিক ৫০ শতাংশে নির্ধারণ করা হয়েছে। এর ফলে কেন্দ...
31/07/2026

নীতি সুদহার বা রেপো রেট ১০ শতাংশ থেকে দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৯ দশ‌মিক ৫০ শতাংশে নির্ধারণ করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলো যে টাকা ধার করবে, তার সুদহার কমবে।

নীতি সুদহার কমানোর ফলে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে তুলনামূলক কম সুদে অর্থ ধার নিতে পারে। এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছেও ব্যাংকগুলো কম সুদে ঋণ দিতে পারে।

তবে অর্থের সরবরাহ ও ভোগ চাহিদা বাড়লে, পণ্যের দামও বাড়তে পারে। এর ফলে মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি হতে পারে

বর্তমানে ঢাকায় বছরে মোট কর্মঘণ্টার প্রায় ৩ শতাংশ তাপজনিত কারণে অপচয় হচ্ছে, যা প্রায় ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন চাকরির...
31/07/2026

বর্তমানে ঢাকায় বছরে মোট কর্মঘণ্টার প্রায় ৩ শতাংশ তাপজনিত কারণে অপচয় হচ্ছে, যা প্রায় ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন চাকরির সমপরিমাণ।

তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে এই ক্ষতির হার আরও দ্রুতগতিতে বাড়তে থাকে। ২০২৪ সালে তাপপ্রবাহের কারণে দেশের অর্থনীতিতে আনুমানিক ১৩০ কোটি থেকে ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।

তাপজনিত চাপ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা না নিলে বাংলাদেশসহ কয়েকটি দেশের পোশাক খাত ২০৩০ সালের মধ্যে মিলিতভাবে প্রায় ৬৫ দশমিক ৮ বিলিয়ন ডলারের রপ্তানি আয় হারাতে পারে।

নিজেদের মুনাফায় কোনো ছাড় দিতে রাজি নয় কোয়ালকম। মেমোরি সংকটের কারণে তৈরি ক্ষতি পোষাতেই তারা এবার নিজস্ব প্রসেসরের দাম বাড়...
31/07/2026

নিজেদের মুনাফায় কোনো ছাড় দিতে রাজি নয় কোয়ালকম।

মেমোরি সংকটের কারণে তৈরি ক্ষতি পোষাতেই তারা এবার নিজস্ব প্রসেসরের দাম বাড়াতে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে ক্রেতাদের ওপর। সিএনবিসির এক প্রতিবেদন বলছে, ১ সেপ্টেম্বর থেকে কোয়ালকমের সব ডিভাইসের দাম বাড়ছে বলে বুধবার নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ক্রিস্তিয়ানো আমন।

এক্সে চালু হলো অর্থ লেনদেন–সুবিধা, কেনাকাটাও করা যাবে।নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন খ...
30/07/2026

এক্সে চালু হলো অর্থ লেনদেন–সুবিধা, কেনাকাটাও করা যাবে।

নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অর্থের বিনিময়ে (পেইড) এক্স ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করা হয়েছে। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে তাৎক্ষণিক অর্থ লেনদেনের পাশাপাশি ক্যাশব্যাক, বার্ষিক মুনাফাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়া যাবে।

এক্সের প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা জমা রাখা অর্থের ওপর বার্ষিক ৬ শতাংশ হারে মুনাফা (এপিওয়াই) পাবেন। এ ছাড়া নির্দিষ্ট কিছু কেনাকাটায় সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন তাঁরা। ডাইরেক্ট ডিপোজিটের সুবিধা চালু থাকলে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই নতুন করে জমা হওয়া অর্থ ব্যবহার করা যাবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when At The Moment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share