The Travel Talk

The Travel Talk Travel Newspaper in Bangladesh

প্রেস বিজ্ঞপ্তিবাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি...
12/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১২ আগষ্ট, ২০২৬, বুধবার, আগারগাঁও

আজ সকাল ১০ টায় পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ইকো-ট্যুরিজম প্রসারে সরকারি বেসরকারি খাতের অংশীদারিত্ব ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহমিদা আখতার, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো সামীমুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) মো আব্দুর রউফ, এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, আমাদের স্বাধীনতার ৫৫ বছর হলেও পর্যটন খাতে উন্নয়নের নজির কম। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের মাত্র ৫ মাসেই আমরা তাই পর্যটন খাতের উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তবে দেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠার যাত্রা সহজ হবে। এ যাত্রায় অংশীজনদের সকলকেই পাশে চাই।
মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের সহযোগিতায় দেশকে এগিয়ে যাবো বলে আশা রাখি। আমাদেরকে যেকোনো উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার যাচাই করতে হবে। সেজন্য আমরা প্রতিমাসেই বেসরকারী অংশীজনদের নিয়ে বসতে চাই যাতে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের মধ্যে তথ্যের ঘাটতি না থাকে।

মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ‘এসডিজি ভিলেজ’ রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম, খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রাম এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামসহ আরো কয়েকটি গ্রাম নিয়ে পর্যটন স্পট তৈরির কথা আমরা ভাবছি। এভাবে পুরো বাংলাদেশের ৬৪ টি জেলার পর্যটন সম্ভাব্য স্থানগুলোকে চিহ্নিত করে দেশকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে হিসেবে প্রতিষ্ঠার কাজ এগিয়ে যেতে চায় বর্তমান সরকার।

সচিব ফাহমিদা আখতার, এনডিসি বলেন, পর্যটন খাতের উন্নয়নে তথ্যের ঘাটতি দুর করার জন্য আমরা ইতোমধ্যেই Tourism Satellite Account (TSA) এর কাজ শুরু করেছি। তাছাড়া ইকো-ট্যুরিজম নীতিমালা তৈরির কাজ চলছে। বিগত সময়ে সমন্বয়হীনতার কারনে অগ্রগতি হয়নি এখাতে। আপনাদের সহযোগিতা পেলে সমন্বয়হীনতা দূর করে পর্যটন খাতকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।
সেমিনারে বাংলাদেশে ইকো-ট্যুরিজম এর গুরুত্ব, বর্তমানে বাংলাদেশে ইকো-ট্যুরিজমের অবস্থান, ইকো- ট্যুরিজমের উন্নয়নে চ্যালেঞ্জ, উন্নয়ন কর্ম পরিকল্পনা এবং করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো ওয়াসিউল ইসলাম।
( কপি)

বিশ্ব পর্যটন  দিবস 2026 সংখ্যায়  আগামী 20 আগস্ট 2026 এর মধ্যে  লেখা ও ছবি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। E-mail : info.tr...
07/08/2026

বিশ্ব পর্যটন দিবস 2026 সংখ্যায় আগামী 20 আগস্ট 2026 এর মধ্যে লেখা ও ছবি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। E-mail : [email protected]

প্রেস বিজ্ঞপ্তিপর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: বেসামরিক বিমান পরিবহন...
03/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

পর্যটন খাতকে টেকসই ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ঢাকা, ২ আগস্ট ২০২৬: (রবিবার)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি আজ গুলশান ক্লাবে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

মাননীয় মন্ত্রী নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব দেশের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বাংলাদেশে একটি টেকসই, আধুনিক ও বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্যে দেশের ১,৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ট্যুরিজম মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে, যা দেশের পর্যটন উন্নয়নের দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

তিনি আরও জানান, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে একটি আঞ্চলিক পর্যটন হাবে পরিণত করার পরিকল্পনা সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ এবং পর্যটন খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল ও মোটেলসমূহে তাদের জন্য বিশেষ মূল্যছাড় প্রদানের পরিকল্পনার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

পর্যটন খাতকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, পর্যটন খাত থেকে দেশের মোট দেশজ উৎপাদনে (GDP) ৬ থেকে ৭ শতাংশ অবদান নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে পর্যটন খাতে বিদ্যমান তথ্যের ঘাটতি দূর করতে দেশব্যাপী ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট (TSA) বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি এ কাজে টিওএবিসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউছার চৌধুরী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান জনাব মো. শামীমুজ্জামান, বাংলাদেশে ফিলিপাইনের রাষ্ট্রদূত এইচ.ই. নিনা পি. কাইংলেট, বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার এইচ.ই. ধর্মপালা ওয়েরাক্কোডি, বাংলাদেশে ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার এইচ.ই. হাজী হারিস বিন হাজী ওসমান, নেপাল ও পাকিস্তান দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, টিওএবি নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ পর্যটন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
(কপি).

প্রেস নোট / স্পষ্টীকরণ বিজ্ঞপ্তিবিষয়: সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্প্রতি প্রকাশিত গণবিজ্ঞপ্তি ও টাঙ্গুয়ার হাওড়ে পর্যটন পর...
03/08/2026

প্রেস নোট / স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি

বিষয়: সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্প্রতি প্রকাশিত গণবিজ্ঞপ্তি ও টাঙ্গুয়ার হাওড়ে পর্যটন পরিচালনা প্রসঙ্গে HOAB-এর স্পষ্টীকরণ।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে "সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ" সংক্রান্ত সংবাদের অস্পষ্ট ও মুখরোচক শিরোনামের কারণে পর্যটক ও সংশ্লিষ্ট সুধীজনদের মধ্যে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (HOAB) এর পক্ষ থেকে সঠিক ও প্রকৃত তথ্য তুলে ধরা হলো:

১. প্রশাসনের নির্দেশনার প্রতি পূর্ণ সমর্থন: গত ১ আগস্ট ২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তির প্রতি HOAB সম্পূর্ণ সহমত প্রকাশ করছে এবং এটিকে পরিবেশবান্ধব পর্যটনের জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে স্বাগত জানাচ্ছে।

২. পূর্বনির্ধারিত নিয়মেরই ধারাবাহিকতা: বিজ্ঞপ্তিতে টাঙ্গুয়ার হাওড়ের ইসিএ (Ecologically Critical Area) বা মূল সংরক্ষিত এলাকায় নৌযান প্রবেশে যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, তা নতুন কোনো বিষয় নয়। মূল হাওড়ের জীববৈচিত্র্য রক্ষায় এই নিয়মটি পূর্ব থেকেই বলবৎ রয়েছে এবং HOAB-ভুক্ত হাউসবোটগুলো শুরু থেকেই এই নির্দেশ কঠোরভাবে পালন করে আসছে।

৩. নির্ধারিত নদীপথে নিরাপদ পর্যটন: আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত কোনো হাউসবোট সংরক্ষিত ইসিএ এলাকায় প্রবেশ করে না। বিজ্ঞপ্তির নিয়ম অনুসরণ করে শুধুমাত্র নির্ধারিত নদীপথ (River Tourism Route) ব্যবহার করে প্রতিটি ট্রিপ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পরিচালিত হচ্ছে।

৪. পরিবেশ ও পর্যটক সুরক্ষা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত আচরণবিধি, সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বর্জন, সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও সেপটিক ট্যাংকের বাধ্যবাধকতাসহ প্রতিটি শর্ত বাস্তবায়নে HOAB প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের সদস্য হাউসবোটগুলো নিয়মিত তা মেনে চলছে।

৫. নিবন্ধন ও প্রশাসনিক সমন্বয়: উল্লেখ্য, HOAB ভুক্ত সকল হাউসবোট ইতোমধ্যে জেলা প্রশাসন কর্তৃক নিবন্ধিত ও তালিকাভুক্ত। জেলা প্রশাসনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত সময়েই আমাদের সকল সদস্য পুনরায় আবেদন ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন।

গণমাধ্যমকর্মী ভাইদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, বিষয়টিকে আংশিক বা মুখরোচকভাবে উপস্থাপন না করে, পরিবেশ রক্ষা ও দায়িত্বশীল পর্যটন গড়ে তোলার এই সম্মিলিত উদ্যোগকে সঠিকভাবে জনসমক্ষে তুলে ধরুন। জেলা প্রশাসন, পরিবেশ দপ্তর ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে টাঙ্গুয়ার হাওড়ের সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করে একটি বিশ্বমানের 'ইকো-ট্যুরিজম' পরিবেশ গড়ে তুলতে HOAB সর্বদা বদ্ধপরিকর।

বিনীত,
মোঃ মাঈন উদ্দীন ফারুক
সাধারন সম্পাদক
হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (HOAB)

10/07/2026

গতকাল বিকাল থেকে বৃষ্টি কিছু টা কম ছিলো। এবং রাতের মধ্যে পানি অনেকটা রাস্তা থেকে নিচে নেমে এসেছে।

গতকাল সন্ধ্যায় প্রশাসন ও কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অফ সাজেক এর পরিকল্পনা অনুযায়ী আজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় সকল পর্যটক সাজেক ভ্যালী হতে খাগড়াছড়ি উদ্দ্যেশ্যে যাত্রা করেন। আমরা আশা করছি সকল পর্যটক নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌছাবেন।

👉 দুর্যোগ মুহূর্তে পর্যটকদের ধৈর্য ও অপেক্ষা আমাদের মানসিক শক্তি যোগাতে সাহায্য করেছে। আপনাদের ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ভবিষ্যৎ এ আবার আসবেন। আমরা আপনাদের সেবা দিতে প্রস্তুত।

ধন্যবাদ

কটেজ এন্ড রিসোর্ট ওনার্স এসোসিয়েশন অফ সাজেক

প্রেস রিলিজ পর্যটন খাতের স্টেকহোল্ডারদের সমন্বয়ে গঠিত থিংকট্যাঙ্ক উৎসবের (UTSSOB) নতুন সদস্য   সংগ্রহ কাযর্ক্রম শুরু হয়ে...
10/07/2026

প্রেস রিলিজ

পর্যটন খাতের স্টেকহোল্ডারদের সমন্বয়ে গঠিত থিংকট্যাঙ্ক উৎসবের (UTSSOB) নতুন সদস্য সংগ্রহ কাযর্ক্রম শুরু হয়েছে। উৎসবের পরিচালনা পর্ষদ ও উপদেষ্ঠাদের এক জরুরি সভায় আজ বৃহস্পতিবার (৯জুলাই) প্রথমবারের মত পাচঁজন সদস্য তাদের সদস্য ফি সভাপতি এইচ এম হাকিম আলীর হাতে তুলে দিয়ে উৎসবের কার্যক্রমের সাথে নিজেদের সম্পৃক্ত হবার ঘোষণা দেন। সভায় সিদ্ধান্ত হয়েছে যে অবলম্বে উৎসবের পক্ষ থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং খুলনার সুন্দরবন নিয়ে দুটি গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে ঢাকায় আগত পর্যটকদের ওপর একটি জরিপ পরিচালনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

আজকের সভায় দেশের পর্যটন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হলেও সকল স্টেকহোল্ডারদের সম্মিলিত প্লাটফর্ম হিসেবে গবেষণা এবং এসংক্রান্ত জ্ঞানভিত্তিক কাযর্ক্রম চালানোর ওপর আলোকপাত করেন নতুন সদস্যরা। ইনবাউন্ড,আউটবাউন্ড এবং ডোমেস্টিক ট্যুরিস্টদের ওপর নিয়মিত জরিপ গবেষণার ফল তুলে ধরে দেশের পর্যটনখাতের নীতি-নির্দেশনায় উৎসব গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলেও মতামত দেন আলোচকরা। উৎসবের সভাপতি এইচ এম হাকিম আলির সভাপত্বে আজকের সভায় বক্তব্য রাখেন উৎসবের সহসভাপতি তৌফিক রহমান, সাধারন সম্পাদক রেজাউল একরাম, পরিচালক কামরুল হাসান, ট্যুর অপারেটর বোরহান উদ্দিন, পর্যটন উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন, পাগমার্ক ট্যুরস এন্ড ট্রাভেলের নজরুল ইসলাম বাচ্চু, উপদেষ্টা প্রণব সাহা প্রমুখ। সভায় আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে একটি গোলটেবিল আলোচনা এবং একটি নিউজলেটার প্রকাশেরও সিদ্ধান্ত হয়েছে।

শ্রীমঙ্গলের অতীত ঐতিহ্য, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক প্রাণবন্ত ও চিন্তাশীল গোল টেবিল আড্ডা অনুষ্ঠিত হচ...
26/06/2026

শ্রীমঙ্গলের অতীত ঐতিহ্য, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক প্রাণবন্ত ও চিন্তাশীল গোল টেবিল আড্ডা অনুষ্ঠিত হচ্ছে “জুন ফর গ্রিন”। আয়োজনে শান্তিবাড়ি ইকো রিসোর্টের সবুজ পরিবেশে অংশগ্রহণকারীরা স্থানীয় ইতিহাস, উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণ নিয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করছেন।

এই আলোচনায় উঠে আসছে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সম্পদ, পর্যটন সম্ভাবনা, সামাজিক পরিবর্তন এবং আগামী দিনের উন্নয়নের রূপরেখা—যা এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করছে টেকসই উন্নয়নের পথে।

সবুজের মাঝে এই আড্ডা যেন শুধু আলোচনা নয়, বরং একটি সচেতন ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। (কপি)

22/06/2026

14/06/2026

Address

16/A, B B Avenue
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when The Travel Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Travel Talk:

Shortcuts

Share

Category