To Her Focus

To Her Focus Here’s where I share how I make my home feel like home~🏠🪴🪞📚🫖

Dm for Collab 💌📍Dhaka , Bangladesh
(7)

ঈদ মোবারক 🌙تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
20/03/2026

ঈদ মোবারক 🌙
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم

18/03/2026

🌙✨

দেখতে দেখতে যেন রমাদানটা চোখের পলকেই চলে যাচ্ছে। মনে হয় সেদিনই তো শুরু হলো, আর আজ আমরা এসে দাঁড়িয়েছি শেষ দশকে।ছোটবেলায় র...
10/03/2026

দেখতে দেখতে যেন রমাদানটা চোখের পলকেই চলে যাচ্ছে। মনে হয় সেদিনই তো শুরু হলো, আর আজ আমরা এসে দাঁড়িয়েছি শেষ দশকে।

ছোটবেলায় রমাদান মানেই ছিল ঈদের অপেক্ষা। নতুন জামা, মিষ্টি মিষ্টি আনন্দ আর কবে ঈদ আসবে সেই দিন গোনা।কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারছি ঈদের আনন্দের চেয়ে রমাদানটা চলে যাওয়ার অনুভূতিটাই যেন হৃদয়ে বেশি লাগে।মনে হতে থাকে এত তাড়াতাড়ি কেন চলে গেল এই রহমতের মাসটা?

জানি না আগামী বছর আবার এই রহমতের মাসটা পাবো কি না। তাই মন থেকে শুধু একটা দোয়া আসে, আল্লাহ যেন আমাদের তওফিক দেন এই শেষ দশকটা সত্যিই কাজে লাগানোর।যেন এই রাতগুলো শুধু ঘুমিয়ে না কেটে যায়, যেন দোয়াগুলো হয় আরও আন্তরিক, যেন আমাদের হৃদয়টা সত্যিই তাঁর দিকে ফিরে আসে।

আল্লাহ আমাদের সবাইকে রমাদানের শেষ দশকের রহমত ও বরকত পাওয়ার সৌভাগ্য দান করুক, আমাদের গুনাহগুলো মাফ করুক আর আমাদের দোয়াগুলো কবুল করুক। আমিন 💕

01/03/2026

❤️🕊️

28/02/2026

Mandatory post iftar ritual ☕️💕

আহলান সাহলান মাহে রমাদান 🌙বাতাসে যেন রহমতের পরশ ,হৃদয়ের ভেতর অদ্ভুত এক প্রশান্তি।এই মাস শুধু সেহরি ইফতারের নয়, এই মাস ফ...
18/02/2026

আহলান সাহলান মাহে রমাদান 🌙

বাতাসে যেন রহমতের পরশ ,হৃদয়ের ভেতর অদ্ভুত এক প্রশান্তি।
এই মাস শুধু সেহরি ইফতারের নয়, এই মাস ফিরে আসার রবের দিকে, নিজের ভেতরের সত্যিকারের মানুষটার দিকে।

হে আল্লাহ, এই রমাদানে আমাদের অন্তরকে নরম করে দিন । আমাদের চোখে হায়ার আলো দিন, কথায় মাধুর্য দিন, আমলে ইখলাস দিন।যে ভুলগুলো চুপচাপ বয়ে বেড়াচ্ছি, সেগুলো মাফ করে দিন।যে দুআগুলো অনেকদিন ধরে আটকে আছে সেগুলোর কবুলের সময় করে দিন।

এই রমাদান হোক কারও জন্য হিদায়াতের শুরু, কারও জন্য গুনাহ মাফের নিশ্চয়তা, কারও জন্য নতুন জীবনের দরজা।আমাদের এমন বানিয়ে দিন যেন এই রমাদান শেষে আমরা আগের মানুষটা না থাকি বরং আরও পরিশুদ্ধ, আরও শান্ত, আরও আপনার কাছাকাছি হয়ে যাই।

আমাদের আমলগুলো কবুল করুন, দুআগুলো কবুল করুন, রমাদান কবুল করুন।আমীন ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when To Her Focus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to To Her Focus:

Shortcuts

Share