Atika's Vibe

Atika's Vibe Trust Allah’s plan, even when it doesn’t make sense. What’s meant for you will find you. Keep praying, stay patient, and know that His timing is always perfect.
(2)

In His remembrance, hearts find peace.

10/03/2026

তুমি দেরিতে সফল হলেও ভয় পেও না
তাকদীর তাড়াহুড়ো করে না
সবকিছু নির্ধারিত সময়ে পূর্ণ হয়

আল্লাহ বলেন
নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে

সূরা আল-কামার ৪৯
আর প্রতিটি বিষয়ের জন্য রয়েছে নিৰ্দিষ্ট সময়

সূরা আর-রাদ ৩৮
রবের ফয়সালায় বিলম্ব আছে
অন্যায় নেই

10/03/2026

🌙 শবে কদরের রাতের আমলের টাইম টেবিল:

🕌 ইশার পর (৮:৩০ – ৯:৩০)
ইশার নামাজ জামাতে পড়া
তারাবীহ নামাজ পড়া
কিছু সময় কুরআন তিলাওয়াত
📖 সূরা পড়তে পারেন
*সূরা ইয়াসিন
*সূরা রহমান
*সূরা মুলক

🤲 রাত (৯:৩০ – ১১:০০)
৪ / ৮ রাকাত নফল নামাজ
তাসবিহ পড়া
পড়তে পারেন:
*সুবহানাল্লাহ – ১০০ বার
*আলহামদুলিল্লাহ – ১০০ বার
*আল্লাহু আকবার – ১০০ বার
*আস্তাগফিরুল্লাহ – ১০০ বার

📖 মাঝরাত (১১:০০ – ১২:৩০)
কুরআন তিলাওয়াত
ইসলামিক বই পড়া
দরুদ শরীফ বেশি বেশি পড়া

🕌 গভীর রাত (১২:৩০ – ২:০০)
৮ রাকাত নফল নামাজ
তওবা ও কান্না করে দোয়া
বিশেষ দোয়া:
اللهم إنك عفو تحب العفو فاعف عني
উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি

🌙 শেষ রাত (২:০০ – ৩:৩০)
তাহাজ্জুদ নামাজ (৮–১২ রাকাত)
দীর্ঘ সময় দোয়া
🥛 সেহরির আগে (৩:৩০ – ফজর)
*ইস্তিগফার
*দোয়া
*সেহরি খাওয়া
✅ এই রাতে বিশেষ করে দোয়া করবেন:
নিজের গুনাহ মাফের জন্য
*বাবা-মায়ের জন্য
*রিজিক ও হালাল জীবিকার জন্য
*উম্মাহর জন্য

10/03/2026

হাজার বছরের ইবাদত গুমিয়ে নষ্ট করবেন ?
লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটি দেখতে পারেন।

🔹 কদরের রাতে সর্বশ্রেষ্ঠ দুয়াটি বেশি বেশি পড়তে থাকুন— "আল্লাহুম্মা ইন্নাকা আ'ফুউন কারিমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি!"

🔹 আপনার জান্নাতে একটা একটা করে গাছ লাগাতে থাকুন লাইলাতুল কদরের রাতে " সুবহানাল্লাহিল আ'যিম ওয়া বিহামদিহ" এই জিকিরের মাধ্যমে।

আরো জিকির করুন ~

🔹 সুবহান আল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার।

(১০০+ বার করে)

🔹 লা ইলাহা ইল্লাল্লহ (১০০+ বার)

🔹আস্তাগফিরুল্লহ ( ১০০+ বার, যত বেশি সম্ভব হয়)

🔹বেশী বেশী দুরুদ পড়া।

🔹 সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

🔹 "লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

🔹 দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

🔹 "সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

▫️"লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

▫️ সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

▫️স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

▫️সুরাহ মুলক পাঠ করা।

▫️সুরাহ বাকারাহ এর শেষ দুই আয়াত পাঠ করা।

▫️ কুরআনে উল্লেখিত দুআগুলো পাঠ করা।

▫️জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা ~

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফিরদাউস

আল্লাহুম্মা আজিরনি মিনান্নার "

রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত আবার নামাজ পড়ুন। (তারাবির নামাজ) এবার ধীরে-সুস্থে রুকুতে এবং সিজদায় অনেকক্ষণ সময় দিবেন। বিশেষ করে সিজদায় সময় নিয়ে দুয়া করবেন। সিজদায় বেশী বেশী সময় ব্যয় করুন।

৭। তারপর বিতরের নামাজ পরুন।

৮। শেষ রাতে বিতরের নামাজে যে দোয়া করেন তাতে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী চাইতে অবশ্যই হাত তুলে মালিকের কাছে চাইতে থাকুন।নামাজের ভিতর আল্লাহ কুরআনে চাইতে বলছেন,দোয়া কবুল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ।

আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন. চোখের পানি ফেলে বলুন, "হে আমার মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...। আপনি ছাড়া আমার কেউ নাই,

আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, ওলা মানিয়া লিমা মানাতা

হে আল্লাহ আপনি যদি আমাকে দান করেন কেউ বাদাদেওয়ার নাই

৯। সাহরি খান।

১০। ফজরের নামাজ পড়ুন।

*রমজানের শেষ দশ দিনের বিজোড় রাতগুলো যে কোন রাত শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, রমজানের শেষ দশের বিজোড় রাতেই আমল করুন।

আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছার তাওফিক দান করুক, আমিন।

জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক جزاك الله خيرا وبارك الله فيك

লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, অর্থাৎ এই রাত এক হাজার মাসের চেয়েও উত্তম। (সূরা কদর, আয়াত নং: ৩)লাইলাতুল কদরে কী কী ...
09/03/2026

লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, অর্থাৎ এই রাত এক হাজার মাসের চেয়েও উত্তম। (সূরা কদর, আয়াত নং: ৩)

লাইলাতুল কদরে কী কী বাস্তবসম্মত আমল করবেন?

১) প্রতিদিন সামান্য হলেও সাদাকা দিন।
রামাদানের শেষ ১০ রাতে প্রতিদিন এক টাকা হলেও দান করুন। যদি তা কদরের রাতে পড়ে যায়-আপনার সাদাকার সওয়াব ১০০০ মাস ধরে সাদাকা করার শামিল হয়ে বহুগুণে বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ।

২) রামাদানের শেষ ১০ রাতের প্রত্যেক রাতে অন্তত দুই রাকাআত নফল নামাজ পড়ুন।
যদি আপনার এই নামাজ কদরের রাতে পড়ে যায়, ইনশাআল্লাহ এটা ১০০০ মাস+ ধরে নফল ইবাদতের সওয়াবের মতো বিশাল হয়ে যেতে পারে!

৩) শেষ দশ রাত প্রতিদিন কুরআন তিলাওয়াত।
এক পৃষ্ঠা হোক, ২০ মিনিট হোক, ১ ঘণ্টা হোক, আপনি শেষ ১০ রাতে কুরআনের সাথে বিচ্ছিন্ন থাকবেন না। ভাবুন, আপনার তিলাওয়াত যদি কদরের রাতে পড়ে যায়, ইনশাআল্লাহ সেটা ১০০০ মাস ধরে কুরআন পড়ার সওয়াবের শামিল হতে পারে! আপনি কি কখনো ১০০০+ মাস ধরে কুরআন এমনি এমনি পড়তে পারতেন? সুবহানাল্লাহ! এবার পারবেন যদি এই ১০টি রাতকে কাজে লাগান।

৪) কুরআন বুঝে পড়ার চেষ্টা করুন।
এক আয়াতের অর্থ, এক লাইনের তাফসির নোট-যতটুকু পারেন পড়ুন এই রাতে। কুরআন নাযিলের রাতে কুরআন বুঝে না পড়লে কীভাবে হবে? হতে পারে আপনার "বুঝে কুরআন পড়া" ১০০০ মাস ধরে চলা এক আমলের মতো ওজন পেতে পারে, ইনশাআল্লাহ।

৫) এ রাতে আল্লাহর সাথে কথা বলুন।
ভয়, কষ্ট, অপরাধবোধ, স্বপ্ন, আপনার মনের সব চাওয়া-পাওয়া-সবকিছুই এই রাতে আল্লাহকে বলুন। শেষ ১০ রাতজুড়ে প্রতিরাতেই আল্লাহর সাথে কথা বলুন। আপনার এই দুআ যদি কদরের রাতে উঠে যায়, ইনশাআল্লাহ তবে সেই দুআ, আল্লাহর অনুমতিতে, ১০০০ মাস ধরে দুআ করার মতো কবুলিয়াতের দরজাগুলো খুলে দিতে পারে।

৬) দুআর লিস্ট বানিয়ে নিন।
ঈমান, সুস্থতা, হালাল রিজিক, পরিবারে বরকত, সন্তানদের হিদায়াত, উম্মাহর শান্তি, মযলুমের কষ্টের অবস্থান-সব লিস্ট বানিয়ে চাইতে থাকুন। আপনি চাইতে চাইতে ক্লান্ত হলেও আল্লাহ দিতে দিতে ক্লান্ত হন না। আর যদি এই চাওয়া লাইলাতুল কদরে পড়ে যায়, ভাবুন কত চমৎকার ফায়সালা হতে পারে আপনার জন্য!

৭) লাইলাতুল কদরের মাসনূন দুআটি বেশি বেশি পড়ুন
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি (اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي)
-এ দুআটি শুদ্ধ উচ্চারণে বারবার পড়ুন প্রতি রামাদানের রাতেই। এই দুআ যদি লাইলাতুল কদরে উঠে যায়, ইনশাআল্লাহ আপনার জন্য ক্ষমার দরজা অবিশ্বাস্যভাবে খুলে যেতে পারে। (জামিউত তিরমিজি, হাদীস নং: ৩৫১৩)

৮) এ রাতে ছোট-বড় সব ভালো কাজের সুযোগ লুফে নিন।
রান্নায় সাহায্য, বাসন ধোয়া, আত্মীয়ের খোঁজ নেওয়া, রাগ ছেড়ে দেওয়া, গিবত বন্ধ করা-এসবই ইবাদত হতে পারে নিয়ত ঠিক থাকলে। আর যদি এই কাজটা লাইলাতুল কদরে পড়ে যায়, ইনশাআল্লাহ তার সওয়াব ১০০০ মাস+ ধরে চলা আমলের মতো বিশাল হতে পারে! সুবহানাল্লাহ! আসলেই আমরা আমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করব?... যিনি আমাদের লাইলাতুল কদরের মতন একটি রাত উপহার দিয়েছেন।

একটি গুরুত্বপূর্ণ সতর্কতা
লাইলাতুল কদরের "রাত" শুরু হয় মাগরিবের পর থেকেই

আমাদের প্রচলিত অভ্যাসে অনেকেই রাতের আমল বলতে, রাত ১২টার পর থেকে আমল শুরু করাকে ধরেন। কিন্তু ইসলামী হিসেবে রাত শুরু হয় মাগরিবের পর থেকেই। অর্থাৎ ২০তম রোজার ইফতারের পর থেকেই ২১তম রাত শুরু হয়ে যায়। উদাহরণস্বরূপ, হতে পারে এই বছর ২১শে রামাদানে লাইলাতুল কদর হবে, তাই আপনি মাগরিবের সময় থেকেই সচেতন হয়ে যাবেন লাইলাতুল কদর পালন করার জন্য। ইফতারের পর থেকে আপনার আমল-সাদাকা, সাহায্য, দুআ, ইবাদত-সবই কদরের রাতের আমল হিসেবে পড়ে যেতে পারে।

ঠিক একইভাবে, ইফতারের পর ঝগড়া-বিবাদ, গিবত, বাজে কথায় লিপ্ত হয়ে যেন আমরা নিজেদের হাতেই কদরের রাতের বরকতের দরজা বন্ধ না করে দিই। আল্লাহ আমাদের এমন হতভাগা হওয়া থেকে হেফাজত করুন। ধরুন রামাদানের শেষ ১০ রাত চলছে এবং ইফতারের পর আপনি কারও সাথে ঝগড়া শুরু করলেন। তাহলে আপনার একটি গুনাহ জমা পড়ে গেল কদরের রাতেই যদি ওই দিন লাইলাতুল কদর হয়ে থাকে। আল্লাহ মাফ করুন, এভাবে আপনি লাইলাতুল কদর থেকে নিজেকে বঞ্চিত করবেন না। তাই রামাদানের শেষ ১০ রাতে মাগরিবের পর থেকেই সতর্ক হয়ে যাবেন 'কদরের রাতের আমল' করার ব্যাপারে।

06/03/2026

এই আযানের সুর শৈশবের কথা মনে করিয়ে দেয়.... 😍😍

04/03/2026

চিন্তায় আছেন? দরূদ পড়ুন।
কিছু ভুলে গেছেন? দরূদ পড়ুন।
কিছু হারিয়ে গেছে? দরূদ পড়ুন।
সফরে আছেন? দরূদ পড়ুন।
মন খারাপ? দরূদ পড়ুন।
হাঁটছেন? দরূদ পড়ুন।
একা একা আছেন? দরূদ পড়ুন।
আযানের পর? দরূদ পড়ুন।
জুমাবার? দরূদ পড়ুন।

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিইয়্যিনা মুহাম্মাদ!
সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম!

02/03/2026
02/03/2026

তেহরানে আয়াতুল্লাহ খোমেনির জন‍্য সবাই রাস্তায় নেমে আসছে লাখ লাখ মানুষ🔥♥️

01/03/2026

মাওলা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে ইরান, সাথে শোকের কালো আঁধার নেমে এসেছে হকের পক্ষে থাকা মানবজাতির উপর।

সারাজীবন পশ্চিমা মিডিয়া আমাদেরকে বুঝিয়েছে ইরান হলো শিয়া, তারা নবীকে স্বীকার করেনা, তারা মুসলমান না ইত্যাদি ইত্যাদি। কিন্তু বড় হয়ে আন্তর্জাতিক রাজনীতি যখন একটু একটু বুঝলাম তখন দেখি এই শিয়ারা নবী এবং তার আহলে বাইত ও তাদের অনুসারী সাহাবিদের পথ অনুসরন করে। এই শিয়ারাই সারা বিশ্বে অশান্তি সৃষ্টিকারী ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। কত হামলা, কত প্রাণহানি, কত অবরোধ, কত নিষেধাজ্ঞা! ইরানের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে এই পশ্চিমা বিশ্ব, কিন্তু ইরানের মাথা নত করতে পারেনি।

অন্যদিকে, যে ওহাবী-নামধারী সুন্নী সৌদি আরবকে ইসলামের ধারক বাহক হিসেবে পশ্চিমা মিডিয়া আমাদের সামনে তুলে ধরেছে তারাই দেখছি সবচেয়ে বড় দালাল, ইহুদিদের আত্মার আত্মীয়। মদ, নারী, জুয়া আর ভোগবিলাসে সর্বদা মত্ত এসব তথাকথিত মুসলিম নেতারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবের মাটিতে শুয়ে না থাকলে আল্লাহর গজবে সবার আগে সৌদি আরব ধ্বংস হয়ে যেত নিঃসন্দেহে।

ইরান বিশ্ব মোড়লদের আধিপত্যবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একাই বুক চিতিয়ে যেভাবে লড়াই করছে এটাই তো মুসলমানের চরিত্র, অন্যায়ের সামনে কখনো মাথা নত নয়। মুসলমান বীরের জাতি, মুসলমানের হারানোর কিছু নাই। মরলে শহীদ, বাঁচলে গাজী। বীরের মতো আমৃত্যু লড়াই করাই মুসলমানের চিরায়ত চরিত্র।

01/03/2026

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মৃ/.ত্যুর খবর শুনে তেহরানের রাজপথে জড়ো হচ্ছে ই'রানীরা।

#আলখামোনি ̇ran 🇮🇷

মৃ'ত্যু একদিন আসবেই কিন্তু অপমানিত জীবন চিরকাল ল'জ্জার। আয়াতুল্লাহ আলী খামেনি👑
01/03/2026

মৃ'ত্যু একদিন আসবেই কিন্তু অপমানিত জীবন চিরকাল ল'জ্জার।

আয়াতুল্লাহ আলী খামেনি👑

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atika's Vibe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share