PTB News

PTB News To get regular national and international news keep your eyes on ptb news.

বাবা ও স্বামীর সম্পত্তিতে হিন্দূ নারীর অধিকার পরিহার্য কালের বিবর্তনে এবং বাস্তবতার নিরীখে বাবা-মা ও স্বামী, ক্ষেত্রবিশে...
04/09/2026

বাবা ও স্বামীর সম্পত্তিতে হিন্দূ নারীর অধিকার পরিহার্য

কালের বিবর্তনে এবং বাস্তবতার নিরীখে বাবা-মা ও স্বামী, ক্ষেত্রবিশেষে শ্বশুরের সম্পত্তির ওপরও হিন্দু নারীদের অধিকার প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে পড়েছে। এর পক্ষে জনমত বাড়তেও শুরু করেছে।

কিন্তু বিদ্যমান আইনে নারীদের সেই সুযোগ নেই। এজন্য হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করাও জরুরি হয়ে পড়েছে।

ছেলে যদি বাবার সম্পত্তির উত্তরাধিকারী হয়, তাহলে একই বাবার ঔরসজাত মেয়ে কেনো হবে না?
একবার ভেবে দেখুন তো- একটি মেয়ের বিয়ের পর তাঁর স্বামীর যদি অকালমৃত্যু হয় অথবা স্বামী যদি কোনো কারণে তাকে ত্যাগ করে তাহলে ওই অকালবিধবা মেয়েটি কোথায় গিয়ে দাঁড়াবে?

এছাড়া বিদ্যমান আইনে বাবা বেঁচে থাকতে ছেলের মৃত্যু হলে ওই সম্পত্তির ওপর তার মৃত ছেলের বৌ ও নাতি-নাতনির কোনো অধিকার নেই। তাহলে অকালবিধবা মেয়েটি এবং তার সন্তানদের (যদি সন্তান থাকে) নিয়ে কোথায় ঠাঁই নেবে?

আবার যেহেতু স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারী হবেন শুধু তার ছেলেরা। যদি ছেলেরা তাদের মাকে ভরণপোষণ না দেন, চিকিৎসা না করান, সে ক্ষেত্রে বৃদ্ধ বয়সে ওই ভদ্র মহিলা কার কাছে গিয়ে আশ্রয় নেবেন।

বলাবাহুল্য যে, শতবর্ষজুড়ে নারীদের এমন দুর্ভোগ দুর্দশা চলে আসছে। তবে সেগুলোর সিংহভাগই রয়ে যেত সবার অগোচরে।

তবে অবাধ তথ্য প্রবাহের এই যুগে এখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমের বদৌলতে অজস্র মা, বোন ও মেয়ে সন্তানের এমন করুণ কাহিনী সবার দৃষ্টিগোচর হচ্ছে।

তাই সামগ্রিক বিবেচনায় হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করে বাবা-মা, স্বামী ও ক্ষেত্রবিশেষে শ্বশুরের সম্পত্তির ওপর নারীর অধিকার প্রতিষ্ঠা অপরিহার্য হয়ে পড়েছে।

**তবে বিয়ের আগে-পরে অথবা বিয়ের সময় কোনো মেয়ে ধর্মান্তরিত হলে তিনি সংশোধিত আইনের সুযোগ পাবেন না।**

দেশত্যাগী এক রাজকুমারের জীবন সংগ্রামের কাহিনীপিটিবি নিউজজন্মেছিলেন রাজপরিবারের রাজকুমার হয়ে  সোনার চামচ মুখে নিয়ে। এখন র...
04/09/2026

দেশত্যাগী এক রাজকুমারের জীবন সংগ্রামের কাহিনী

পিটিবি নিউজ
জন্মেছিলেন রাজপরিবারের রাজকুমার হয়ে সোনার চামচ মুখে নিয়ে। এখন রাজত্ব নেই, তাই রাজকুমার উপাধিও নেই। তবুও তিনি রাজকুমার। আর এই পরিচয়েই পরবাসে বসে গত ২৩ আগস্ট পারিবারিক পরিমণ্ডলে উদযাপিত হলো তাঁর ৯২তম জন্মবার্ষিকী (৯৩তম জন্মদিন)।

তিনি হলেন বাংলাদেশের রাজশাহী জেলার পুঁঠিয়া রাজবাড়ীর রাজকুমার প্রকৌশলী জগৎ নারায়ণ রায় চৌধুরী। জন্মবার্ষিকীতে তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

জগৎ নারায়ণ রায় চৌধুরীর জন্মদিন উপলক্ষে বাবাকে নিয়ে সামান্য স্মৃতিচারণ করেছেন তাঁরই ভারতপ্রবাসী মেয়ে লাজবঁতী রায়। সেই লেখাটি সামান্য সংশোধন করে নিচে তুলে ধরা হলো:-

++++
বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া রাজবাড়ির রাজকুমার আমার বাবা। পুঁঠিয়া রাজবাড়ির গল্প আরেকদিন করবো। রাজবাড়ি ছেড়ে অনেক বছর আগে এদেশে চলে এলেও, সেই ঐতিহ্য এখনও তাঁর মধ্যে বিদ্যমান।

দেশভাগের (ভারতবর্ষ বিভক্তি) অনেক পরে তিনি এদেশে (ভারত) চলে আসেন। রাজকুমার ছিলেন, কিন্তু দেশভাগের পর এদেশে এসে বাবার জীবনের দ্বিতীয় ভাগটায় প্রচন্ড সংগ্রাম করতে হয়েছে।

বাড়ির ছোট ছেলে হয়েও জীবনের মধ্যভাগ অবদি বড় ছেলের মতো দায়িত্ব পালন করতে হয়েছে।

রাজশাহী শহরে আমাদের আরো বাড়ি ছিল। সেই বাড়ি এক্সচেঞ্জ করে আমার বাবা-মা চলে আসেন পশ্চিমবঙ্গের মালদা শহরে। সঙ্গে দাদা, বৌদি, তাদের বাচ্চা।

এছাড়া আসার আগে ছোট দুই বোনকে বিয়ে দেয়া, তাদের এদেশে নিয়ে আসাসহ দেখভালের পুরোটাই বাবাকে একার উপার্জনে দীর্ঘদিন করতে হয়েছে। আজ সকলকে জানাতে দ্বিধা নেই যে, সেই পরিবারই বাবাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে।

এর কি কোনো ক্ষমা হয়?
মালদার পরিবারের এই কুকীর্তির কথা খুব কাছের কিছু মানুষ ছাড়া কেউ জানে না। আজ আমার এই লেখার মাধ্যমে হয়তো অনেকেই জেনে যাবে।

আবার বাবা জগৎ নারায়ণ রায় চৌধুরী নিজের চেষ্টায় পড়াশোনা করে প্রকৌশলী হয়েছিলেন। চাকরি নিয়েছিলেন বর্ধমানের আসানসোল পৌরসভা। সেখানে দীর্ঘবছর চাকরি ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘবছর চাকরি করেছেন তিনি।

আমার বাবার ছোটবেলা থেকেই সংস্কৃতি চর্চার প্রতি টান ছিল। তাঁর লেখার হাত ছিল অসাধারণ। ওদেশে (বাংলাদেশ) থাকাকালীন খুব ছোট বয়সে তিনি ম্যাগাজিন প্রকাশ করতেন।

ওই বয়সেই "কাব্যভারতী "উপাধি পেয়েছিলেন তিনি। ওই সময় কতো যে কবিতা, ছড়া, গল্প লিখেছেন! বইও বেরিয়েছে। দেশ ভাগ না হলে বাবা হয়তো ইঞ্জিনিয়ার না হয়ে প্রতিষ্ঠিত লেখক হতেন।

এছাড়াও বাবা একটা সময়ে দারুণ গিটার ও তবলা বাজাতেন। আসানসোল শহরের ওই সময়ে যতো ডেভেলপমেন্ট হয়েছে, তার অনেকাংশেই বাবার অবদান আছে। যারা পুরনোদিনের সেই আসানসোলের বাসিন্দা তাঁরা জানেন।

আমি ও আমার দাদা রজত নিজ নিজ কর্মজগতে যতটুকু পরিচয় গড়ে তুলতে পেরেছি, তার সম্পূর্ণ কৃতীত্বই আমার বাবা ও মায়ের।

আজ আমার বাবা, শ্রী জগৎ নারায়ণ রায় চৌধুরী ৯২ বছরের যুবক হলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি — আমাদের মাথার উপর তুমি যেন বটবৃক্ষের ছায়া হয়ে চিরকাল থাকো। তুমি সুস্থ থেকো, ভালো থেকো।

Roy

সাবিনা ইয়াসমিন: জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা কোকিলকন্ঠীখ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ। এই শুভদিন...
04/09/2026

সাবিনা ইয়াসমিন: জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা

কোকিলকন্ঠীখ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ।

এই শুভদিনে প্রিয় শিল্পীকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি।

সন্তানের জন্য মায়ের অনুকরনীয় ত্যাগ পিটিবি নিউজমেয়ের পড়াশোনার খরচ জোগাড় করতে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের মহ...
04/09/2026

সন্তানের জন্য মায়ের অনুকরনীয় ত্যাগ

পিটিবি নিউজ
মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করতে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী মা রমাবাই রণবীর।

বিড জেলায় আয়োজিত ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নিয়ে সাধারণ শাড়ি পরে ও খালি পায়ে দৌড়ে সব তরুণ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি।

দৌড়ের শুরুতে অসমান রাস্তায় চপ্পল খুলে গেলে তা হাতে নিয়ে রুক্ষ ও পাথুরে পথেই খালি পায়ে দৌড়াতে থাকেন রমাবাই। কোনো শারীরিক ব্যথার তোয়াক্কা না করে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি।

পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি সরাসরি মেয়ের শিক্ষার জন্য প্রদান করেন এই অদম্য মা।

সকলেকে জন্মাষ্টমীর শুভেচ্ছা
04/09/2026

সকলেকে জন্মাষ্টমীর শুভেচ্ছা

Address

50/1 (2nd Floor) Purana Paltan Line
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when PTB News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PTB News:

Shortcuts

Share