TV Bangla

TV Bangla Make video for contemporary issues.

সেই সিফাতে বিদ্যুৎ সংগ্রহ করেছে সরকার। বলছে কোন বিলই অস্বাভাবিক আসেনি। মিথ্যা বলে ভিডিও করেছে সিফাত।
05/09/2026

সেই সিফাতে বিদ্যুৎ সংগ্রহ করেছে সরকার। বলছে কোন বিলই অস্বাভাবিক আসেনি। মিথ্যা বলে ভিডিও করেছে সিফাত।

05/09/2026

জামায়াতের দাবি সারা দেশের এক তৃতীয়াংশ মানুষ অংশ নিয়েছে এই লং মার্চে #লংমার্চ

দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতন করে ঘরে ফিরবো: লং মার্চ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুশিয়ারি বিরোধী দলীয় ন...
05/09/2026

দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতন করে ঘরে ফিরবো: লং মার্চ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুশিয়ারি বিরোধী দলীয় নেতা জামায়াতে শফিকুল ইসলামের।

ফেনীতে বিএসএফের গুলিতে কৃষক আহত। তাকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
05/09/2026

ফেনীতে বিএসএফের গুলিতে কৃষক আহত। তাকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক ব্যক্তি আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে...
05/09/2026

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক ব্যক্তি আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব বিজয়নগর এলাকায় এ গুলির ঘটনা ঘটে। আহত ৪৭ বছর বয়সি মোশারফ ওই এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যদের বরাতে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, পূর্ব জয়নগর সীমান্তের পাশে নিজ জমিতে কাজ করার সময় বিএসএফের ছোড়া গুলি এসে মোশাররফের পিঠের বাম পাশে লাগে।
পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসে। চিকিৎসক গুলি বের করলেও কিছু অংশ ভেতরে রয়ে গেছে।
ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের বলেন, “আহত ব্যক্তি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। শুনেছি বিকালে পূর্ব জয়নগর সীমান্তের কাছে নিজের জমিতে কাজ করার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন।”

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
05/09/2026

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এই লংমার্চ ৬টা দাবিতে। আজকে লংমার্চে আমরা এসেছি। হয়তো খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো। আপনারা সে...
05/09/2026

নাহিদ ইসলাম বলেন, ‘এই লংমার্চ ৬টা দাবিতে। আজকে লংমার্চে আমরা এসেছি। হয়তো খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো। আপনারা সেখানে যাবেন। যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা ঢাকায় এসেছি ঠিক একইভাবে ঢাকায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা রাস্তায় অভূতপূর্ব সাড়া পেয়েছি রাস্তায়। মানুষ আমাদের গাড়ি থামাচ্ছে, আমাদের সঙ্গ...
05/09/2026

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা রাস্তায় অভূতপূর্ব সাড়া পেয়েছি রাস্তায়। মানুষ আমাদের গাড়ি থামাচ্ছে, আমাদের সঙ্গে হ্যান্ডশেক করছে এবং নিজেদের সমস্যার কথা বলছে। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস ও তেল নাই। মানুষ কাজ পাচ্ছে না। এই সরকারের ওপর মানুষ বিরক্ত। এই সরকার দেশ পরিচালনায় বিগত ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যা প্রতিশ্রুতি দিয়েছে কিছুই পূরণ করতে পারেনি।’

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এই লংমার্চ ৬টা দাবিতে। আজকে লংমার্চে আমরা এসেছি। হয়তো খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো। আপনারা সেখানে যাবেন। যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা ঢাকায় এসেছি ঠিক একইভাবে ঢাকায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।’

ঢাকা থেকে শুরু হয়েছে ১১ দলীয় জোটের লংমার্চ। এটি শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চি...
05/09/2026

ঢাকা থেকে শুরু হয়েছে ১১ দলীয় জোটের লংমার্চ। এটি শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড পৌঁছেছে। সেখানে একটি পথসভায় থামেন লংমার্চে থাকা নেতারা।

সেখানে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, ‘বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ আপনাদের সঙ্গে রোডমার্চে যুক্ত হয়েছে। তার কারণ জনগণ চায় গণভোটের রায় কার্যকর চায়। আমরাও চাই, গণভোটের রায় বাস্তবায়নে সরকার বাধ্য করতে হবে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে, ‘আমরা আপনাদের দোয়া নিতে এসেছি। চট্টগ্রাম অভিমুখে আমাদের আজকের লংমার্চ সফল হবে। তেল, গ্যাস, বিদ্যুৎ সরকারকে সরবরাহ করতে হবে। নইলে সরকার গদিতে থাকতে পারবে না।’

সরকারি সফরে নৌবাহিনী প্রধানের সৌদি আরব গমননৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ শনিবার সরকারি সফরে সৌদি আরব...
05/09/2026

সরকারি সফরে নৌবাহিনী প্রধানের সৌদি আরব গমন

নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ শনিবার সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সফরকালে নৌবাহিনী প্রধান সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্স-এর প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশন কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। উক্ত সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও, অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক বৈঠকসমূহে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর মধ্যে বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

নৌবাহিনী প্রধান সৌদি আরব অবস্থানকালে বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ ও বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। নৌবাহিনী প্রধানের এ সফর দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা যায়।

Address

Kawran Bazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when TV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share