Maktabatul Bayan

Maktabatul Bayan কুরআন-সুন্নাহর মাঝেই নিরাপত্তা

ভুল সূত্র দিয়ে জীবনের অঙ্ক মেলানো যাবে না। এই সত্যটা বুঝতে আমরা বড্ড দেরি করে ফেলি!
07/06/2026

ভুল সূত্র দিয়ে জীবনের অঙ্ক মেলানো যাবে না। এই সত্যটা বুঝতে আমরা বড্ড দেরি করে ফেলি!

রবের জন্য ত্যাগ ও কুরবানির আনন্দে, মুমিনের জীবনে নেমে আসুক ঈদ, আনন্দ, উচ্ছ্বাস।
27/05/2026

রবের জন্য ত্যাগ ও কুরবানির আনন্দে, মুমিনের জীবনে নেমে আসুক ঈদ, আনন্দ, উচ্ছ্বাস।

যারা আগে কমেন্ট করেছেন। তাদের করতে হবে না। নতুনরা লিখুন ' চাই'।
20/05/2026

যারা আগে কমেন্ট করেছেন। তাদের করতে হবে না। নতুনরা লিখুন ' চাই'।

19/05/2026

যুল-হিজ্জাহর ফ্রী ম্যানুয়াল ইনবক্সে পাঠিয়েছি, চেক করে জানাবেন। যারা পাননি কমেন্ট করুন 'চাই'।

17/05/2026

যুল-হিজ্জাহ মাসের আমলি ম্যানুয়াল ফ্রী পিডিএফ পেতে কমেন্টে লিখুন 'চাই'।

বুকে পাথর চেপে মদীনা ছাড়লেন বিলাল (রা.)। এরপর কেটে গেল বহুদিন। হঠাৎ একরাতে স্বপ্নে দেখলেন নবিজিকে। রাসূল (সা.) তাকে বলছ...
16/05/2026

বুকে পাথর চেপে মদীনা ছাড়লেন বিলাল (রা.)। এরপর কেটে গেল বহুদিন। হঠাৎ একরাতে স্বপ্নে দেখলেন নবিজিকে। রাসূল (সা.) তাকে বলছেন, ‘বিলাল! এতদিনেও কি আমার রওজায় আসার সময় হয়নি তোমার?’ তড়িঘড়ি করে বিলাল ছুটে গেলেন মদীনায়। নবিজির রওজায় সালাম জানানোর পর কিছুটা শান্ত হলো মন। আর তখনই মদীনাবাসী তাকে জেঁকে ধরল—‘এতদিন বাদে এলে বিলাল। আজ অন্তত আযানটা দাও!’ সকলের অনুরোধে কাঁপা গলায় আযান শুরু করলেন বিলাল (রা.)। কিন্তু যখনই ‘আশহাদু আন্না মুহাম্মাদ…’ প্রিয়তমের নামটা মুখে এল, তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। কাঁদছে বিলাল। কাঁদছে সারা মদীনা।
রাসূল (সা.)-এর প্রতি প্রচণ্ড আবেগ ও ভালোবাসা ছিল সাহাবিদের মনে। অথচ কী আশ্চর্য! এই মহামানব তাঁর সাহাবিদেরকে নয়, বরং আমাদেরকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন! আমাদেরকে দেখার জন্য ব্যাকুল হয়েছেন! আমরাও ভীষণ মিস করি তাঁকে। কী অপূর্ব ছিল একেকটি দৃশ্য! খেজুর গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন নবিজি। উঠে হেঁটে চললেন মসজিদে নববির দিকে। কোনো সাহাবিকে দেখে তার খবরাখবর নিতে লাগলেন। নবিজির মুখে তখন এক চিলতে মুচকি হাসি। ওই সময়ে তাঁর মুখখানা কেমন ভরা-পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করছিল!
চমৎকার এসব দৃশ্য দুচোখে দেখার সুযোগ এ-পৃথিবীতে আর মিলবে না! তবে খানিক বাদেই আবার আশার আলো জ্বলে ওঠে, যখন হাতে তুলে নেওয়া হয় শামাইলুন নবি (সা.)। এটি এমন একটি বই, যার প্রতিটি পাতায় উঠে এসেছে নবি-জীবনের ভেতর-বাহির। রাসূল (সা.)-এর শারীরিক সৌষ্ঠব কিংবা অনুপম আখলাক—সবকিছুর নিখুঁত বিবরণ মিলবে অসাধারণ এই বইটিতে। নবিজিকে হৃদয়ে ধারণ করার এই সরল চাওয়াটুকু কিছুটা হলেও পূরণ হবে শামাইলুন নবি (সা.)-এ চোখ বোলালে।

ইমাম তিরমিযি (রা.) রচিত শামাইল কিতাবে যেসকল হাদীস স্থান পেয়েছে—কোনো ধরনের সংযোজন-বিয়োজন ছাড়া—তার সবগুলো হাদীস-ই উঠে এসেছে শামাইলুন নবি (সা.) গ্রন্থে।
নির্ভরযোগ্য ব্যাখ্যাগ্রন্থের আলোকে হাদীসে-উল্লেখিত দুর্লভ শব্দগুলোর অর্থ সঠিকভাবে তুলে ধরায়, অনুবাদ হয়ে উঠেছে যথার্থ। এ ছাড়া ক্রস-রেফারেন্সিং পদ্ধতিতে হাদীসের একাধিক বর্ণনার মাঝে আপাত-বিরোধকে চমৎকারভাবে সমাধান করা হয়েছে।
অনুবাদ ও ব্যাখ্যার পাশাপাশি হাদীসগুলোর মূল টেক্সট তুলে ধরা হয়েছে। এ ছাড়া আগ্রহী পাঠকদের জন্য মূলপাঠের প্রতিটি শব্দের যথাযথ অর্থও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।
নবিজির পবিত্র জবানে উচ্চারিত প্রতিটি শব্দকে রঙিন কালিতে হাইলাইট করা হয়েছে। ফলে, বইটিতে চোখ বোলালেই প্রিয় নবিজির কথামালা আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করবে।

আমাদের অনূদিত 'কুরআন মাজীদ' নিয়ে আপনার অনুভূতি কমেন্টে জানান। অনুভূতি সংগ্রহ করছি।শাইখ জিয়াউর রহমান মুন্সী হাফিযাহুল্লাহ...
14/05/2026

আমাদের অনূদিত 'কুরআন মাজীদ' নিয়ে আপনার অনুভূতি কমেন্টে জানান। অনুভূতি সংগ্রহ করছি।

শাইখ জিয়াউর রহমান মুন্সী হাফিযাহুল্লাহর জ্ঞান এবং সময়ে আল্লাহ বারাকাহ দিন।

কুরআনই হলো সেই সরল পথ, যে পথে চললে মানুষের চিন্তাধারা কখনো বিকৃত হয় না; সেই প্রজ্ঞাময় উপদেশ, যা থাকলে মন কখনো বাঁকাপথে য...
13/05/2026

কুরআনই হলো সেই সরল পথ, যে পথে চললে মানুষের চিন্তাধারা কখনো বিকৃত হয় না; সেই প্রজ্ঞাময় উপদেশ, যা থাকলে মন কখনো বাঁকাপথে যায় না।
আজ একটি আয়াত বা অক্ষর কি অন্তত পড়েছেন? কমেন্টে জানান আপনার আজকের কুরআন পড়ার খতিয়ান। অন্যরাও আগ্রহী হোক।

The Quran is the simple path, in which the thoughts of people are never distorted; that wise advice, in which the mind i...
13/05/2026

The Quran is the simple path, in which the thoughts of people are never distorted; that wise advice, in which the mind is never curved; the great treat, in which the scholars are never satisfied; whose wonders are never ending; whose shadow will never be moved; whose signs are endless; whose evidences are raised There is no contradiction in between; the more you think about this book, the more guidance and insight grows; and whenever it is opened, the fountain of wisdom and discernment flows from there.
The Quran is the blindness-covering light of the eyes, the medicine to keep the heart free of obstacles, the inner life, the enlightenment of the mind, the garden of the inner, the driving force to send the soul to a world of joy, and the declaration of the word in the morning and evening—"Success-Seekers! Come on to success! ”
Book : Madarijuus Salikin
Author: Imam Ibnul Qayyim Zawziyah Rah.
Translation : Maulana Asad Afroz
Publication: Maktabatul Bayan

কুরআনই হলো সেই সরল পথ, যে পথে চললে মানুষের চিন্তাধারা কখনো বিকৃত হয় না; সেই প্রজ্ঞাময় উপদেশ, যা থাকলে মন কখনো বাঁকাপথে যায় না; মহান আপ্যায়ন, যার ব্যাপারে বিদ্বানরা কখনো তৃপ্ত হয় না; যার বিস্ময় শেষ হবার নয়; যার ছায়া কখনো সরে যাবে না; যার নিদর্শন অফুরন্ত; যার উত্থাপিত প্রমাণগুলোর মধ্যে কোনো বিরোধ নেই; এ কিতাব নিয়ে যত চিন্তাভাবনা করা হয়, হিদায়াত ও অন্তর্দৃষ্টি ততই বৃদ্ধি পায়; আর যখনই এর সরোবর উন্মুক্ত করা হয়, তখনই সেখান থেকে প্রবলবেগে প্রজ্ঞা ও বিচক্ষণতার ফোয়ারা ছুটতে থাকে।
কুরআন হলো চোখের অন্ধত্ব-দূরকারী আলো, অন্তরকে ব্যাধিমুক্ত রাখার ওষুধ, অন্তরের সঞ্জীবনীশক্তি, মনের প্রফুল্লতা, অন্তরের বাগিচা, আত্মাকে আনন্দময় জগতে প্রেরণের চালিকাশক্তি, আর সকালসন্ধ্যায় এ কথার ঘোষক—“সফলতা-সন্ধানীরা! সফলতার দিকে আসো!”
বই : মাদারিজুস সালিকীন
লেখক : ইমাম ইবনুল কাইয়্যিম জাওযিয়্যাহ রহ.
অনুবাদ : মাওলানা আসাদ আফরোজ
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান

আত্মার সংশোধন বিষয়ক পৃথিবী বিখ্যাত এই বইটির ব্যাপারে পাঠকদের অনুভূতি সংগ্রহ করছি। কমেন্টে আপনার মতামত জমা দিন।
12/05/2026

আত্মার সংশোধন বিষয়ক পৃথিবী বিখ্যাত এই বইটির ব্যাপারে পাঠকদের অনুভূতি সংগ্রহ করছি। কমেন্টে আপনার মতামত জমা দিন।

Address

11, 11/1, Islami Tower, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:30 - 20:00
Tuesday 09:30 - 20:00
Wednesday 09:30 - 20:00
Thursday 09:30 - 20:00
Saturday 09:30 - 20:00
Sunday 09:30 - 20:00

Telephone

+8801700743464

Alerts

Be the first to know and let us send you an email when Maktabatul Bayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maktabatul Bayan:

Share

Category