Gopi Nath sir English

Gopi Nath sir English Motto is to make English easier and help Learners learn the Basics of English in any level.

"শিক্ষকতার প্রাপ্তি-অপ্রাপ্তি"একদিন  কলেজ থেকে বাসায় আসার সময়, বিভাগ থেকে নেমে মোটরসাইকেল স্টার্ট দিতে যাবো, এমন সময় দেখ...
24/07/2026

"শিক্ষকতার প্রাপ্তি-অপ্রাপ্তি"
একদিন কলেজ থেকে বাসায় আসার সময়, বিভাগ থেকে নেমে মোটরসাইকেল স্টার্ট দিতে যাবো, এমন সময় দেখি স্টার্ট লকের কাছে এমন ভাজ করা একটি কাগজ।
প্রথমে ভেবেছি, কেউ কাগজ ফেলতে গিয়ে হয়তো এখানে এটি ফেলে গেছে।
আবার, কেউ হয়তো কিছু লিখে গেছে কিনা? এমনটি ভাবতে ভাবতে কাগজখানা হাতে নিয়ে মিনিট দুয়েক সিটে বসে থেকে, শংকা নিয়ে ভাজ খুললাম।
দেখি, কেউ একজন নিচের লেখাটি লিখে রেখে গেছে যেন আমি পড়ি।
পড়ে, কয়েক মিনিটের জন্য কেমন যেন নিশ্চুপ হয়ে গেলাম।
মনে হলো,যেন অনেকটা আবেগ পেয়ে বসেছে। কেউ আমাকে আমার মূল্যহীন কাজের অতি দরদী মূল্যায়ন করার প্রচেষ্টা চালিয়েছে!
আসলে, এদেশে শিক্ষকতা অত্যন্ত অবহেলিত একটি পেশা, যার মূল্যায়ন রাস্ট্র করেনা, পাবলিক করেনা, এমনকি পুলিশের একজন কনস্টেবলও করেনা। অথচ আমি নাকি সিভিল সার্ভেন্ট!! হা! হা!
এখানে জনপ্রশাসন পদক আছে, পুলিশের বড় বড় পদকসহ অনেক অনেক পদক আছে। তাদের বীরোচিত কাজের মূল্যায়ন হয় পদে পদে। আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের অনেকেই রাস্ট্র কর্তৃক বিভিন্ন পদকে ভূষিত হয় প্রতিনিয়ত। তাদের বড় বড় অফিস, বড় বড় চেয়ার, বড় বাড়ি, বড় গাড়ী সব এলাহী ব্যাপার।
আমি অটোতে আমপাব্লিকের ঠেলা খেতে খেতে কলেজে যাই, আবার ঠেলা খেতে খেতে কলেজ থেকে ফিরি। মজাই আলাদা, কি বলেন?
তাই, নিজের কষ্টের টাকায় একখান মোটরসাইকেল কিনে চলার চেষ্টা করছি।
কয়েকদিন ধরেই বিভিন্ন ব্যক্তির বিভিন্ন পদক প্রাপ্তিতে কেমন যেন শিক্ষক সম্প্রদায়ের মূল্যহীনতা কিছুটা পীড়া দিচ্ছিল।
কিন্তু ঈশ্বর সেই পীড়ার এমন মলম দিবেন আন্দাজও করতে পারিনি!
আমি গর্বিত! আমার অপ্রাপ্তিই এ জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি!

জানিনা, কে লিখেছিল। যেই লিখে থাক, তার জন্য শুভকামনা

আমার আরেকটি প্রকাশিত কবিতা
24/07/2026

আমার আরেকটি প্রকাশিত কবিতা

22/07/2026

আমার বাড়ি ফুলের মেলা।
গ্রামের জন্মভিটা মানেই মহা অনুরনন!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gopi Nath sir English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share