22/05/2026
হা*মলা-সহিং*সতার ঘটনায় কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হাম*লার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি হাম*লার সঙ্গে জড়িতদের আজ রাতের মধ্যেই গ্রে*প্তারের দাবি জানান এবং সতর্ক করে বলেন, সহিংসতা বেছে নেওয়া হলে রাজনৈতিক পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিরোধী দল বারবার সদিচ্ছা দেখালেও সরকার দ*মন-পীড়*নের রাজনীতি বেছে নিচ্ছে, যা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার কারণে দেশে খুন, ধর্ষণ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
আসিফ মাহমুদ আরও বলেন, যদি রাজনৈতিক প্রতিপক্ষ সহিংসতার পথ বেছে নেয়, তাহলে তাদের থেকেও কঠোরভাবে জবাব দেওয়া হবে। তিনি মন্তব্য করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে জনগণ কীভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।
অনুষ্ঠানে তিনি জাতীয় নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতা দেখা যাচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি।
এ সময় এনসিপির আরেক নেতা সারজিস আলমও হাম*লার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কর্মীদের ওপর হা*মলা ও সহিং*সতা বাড়ছে, যা অবিলম্বে বন্ধ না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্যসচিব শাহরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
Asif Mahmud Shojib Bhuyain