01/09/2026
কোনো দেশের স্বাধীন পররাষ্ট্র ও বাণিজ্য নীতির মূল ভিত্তি হওয়া উচিত তার নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা এবং জনগণের স্বার্থ। অথচ দায়িত্বশীল জায়গা থেকে যখন অবলীলায় বলা হয় অমুকের ‘আবদার রক্ষায়’ এই সিদ্ধান্ত, তখন সেটা আসলে নীতিনির্ধারকদের দেউলিয়াত্বকেই স্পষ্ট করে।
যে টাকা দিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট কাটানো যেত, অর্থনৈতিক স্থবিরতা দূর করা যেত, সেই টাকা বিদেশি তোষণে ব্যয় করা কতটা যুক্তিযুক্ত?