BDFilm Buzz

BDFilm Buzz Welcome To The Official Page Of BDFilm Buzz. 

16/09/2026

সাম্পানওয়ালা গানে দীঘির উরাধুরা নাচ।

21/08/2026

মন বসে না কোনো কাজে, দেখলে তোরে ডিজে বাজে।


SHIKARI | শিকারি | Zayed Khan | Sojib Das | Rimi | Official Music Video 2026

20/08/2026

দিস না দিলে তালা, দে রে গলায় মালা।

SHIKARI | শিকারি | Zayed Khan | Sojib Das | Rimi | Official Music Video 2026

20/08/2026

SHIKARI | শিকারি | Zayed Khan | Sojib Das |Rimi | Official Music Video 2026

‘শিকারী’জায়েদ খানের নতুন গানে নজরকাড়া উপস্থাপনগানটি সবকিছু মিলিয়ে বেশ উপভোগ্য ছিলো। মেকিং, এডিটিং, রঙ বিন্যাস, জায়েদ খান...
20/08/2026

‘শিকারী’
জায়েদ খানের নতুন গানে নজরকাড়া উপস্থাপন

গানটি সবকিছু মিলিয়ে বেশ উপভোগ্য ছিলো। মেকিং, এডিটিং, রঙ বিন্যাস, জায়েদ খানের পারফরম্যান্স ও লুকসহ প্রতিটি জায়গাতেই রয়েছে আলাদা যত্নের ছাপ। আমেরিকার একাধিক মনোরম লোকেশনে চিত্রায়ণে গানটিকে আরো প্রিমিয়াম ফিল দিচ্ছে।

‘শিকারী’ গানে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে নাচতে ও পারফর্ম করতে দেখা গেছে জায়েদ খানকে। আমেরিকায় যাওয়ার পর টানা ভালো কিছু কাজ দিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি যা নিঃসন্দেহে প্রশংসনীয়।

‘শিকারী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও রিমি। কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল, মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর।

সব মিলিয়ে, ‘শিকারী’ জায়েদ খানের সাম্প্রতিক কাজগুলোর মধ্যে দৃষ্টিনন্দন একটি সংযোজন।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচনায় আসা সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’ এবার দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম উৎসব ও বায়...
19/08/2026

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচনায় আসা সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’ এবার দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম উৎসব ও বায়োস্কোপ প্লাসে।

আজ থেকে দেশব্যাপি মুক্তি পেলো কাশেম মন্ডল পরিচালিত এবং শেখ রিফাত, নুসরাত জাহান তানিশা, সাদিয়া আক্তার অভিনীত সিনেমা 'ভালো...
14/08/2026

আজ থেকে দেশব্যাপি মুক্তি পেলো কাশেম মন্ডল পরিচালিত এবং শেখ রিফাত, নুসরাত জাহান তানিশা, সাদিয়া আক্তার অভিনীত সিনেমা 'ভালোবাসি হয়নি বলা।

সিনেমাটির জন্য শুভকামনা রইলো।

অভিনেতা ডনের সাথে কে এই মেয়ে!সালমান শাহর স্ত্রী সামিরা নাকি নায়িকা সাবরিনা?
13/08/2026

অভিনেতা ডনের সাথে কে এই মেয়ে!
সালমান শাহর স্ত্রী সামিরা নাকি নায়িকা সাবরিনা?

শিকারী ; নতুন রূপে জায়েদ খানবাংলা চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান ‘ইমিগ্রেট ডাইরিজ’-এর সাফল্যের রেশ কাটতে না কাটত...
11/08/2026

শিকারী ; নতুন রূপে জায়েদ খান

বাংলা চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান ‘ইমিগ্রেট ডাইরিজ’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতে ‘শিকারী’ শিরোনামের একটি আন্তর্জাতিক মানের থ্রিলারধর্মী মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে এই ভিডিওটির পোস্টারে ডার্ক, লাক্সারি ও থ্রিলারধর্মী ভিজ্যুয়াল টোন ফুটিয়ে তোলা হয়েছে। রাতের শহর, উঁচু ভবনের আলো এবং সোনালি-বাদামি টোনের চমৎকার ব্যবহারে এতে একটি ভিন্নধর্মী আবহ তৈরি করা হয়েছে।

পোস্টারের কেন্দ্রবিন্দুতে থাকা রাজকীয় চেয়ারটি ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীকী ইঙ্গিত দেয়, যা সাধারণ রোমান্টিক মিউজিক ভিডিওর ধারণা ভেঙে নায়ককে কেন্দ্র করে একটি শক্ত স্টার-ইমেজ তৈরি করেছে। একই সঙ্গে তিন নারী মডেলের উপস্থিতি এবং রহস্যময় পরিবেশ দর্শকদের মনে কৌতূহল জাগায় যে, ভিডিওটির গল্প ও প্রেক্ষাপট আসলে কেমন হতে চলেছে।

01/08/2026

এমডি ইকবালের 'গুলশানের চামেলী' কলকাতার পাখি খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার।

Address

Moghbazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDFilm Buzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDFilm Buzz:

Shortcuts

Share