01/09/2026
লেখক আরিয়ান শুভ এর দুইটি অসাধারণ বই—
১. আউট ল
২. ডানায় আগুন
মোট মূল্য: ১৫৫০ টাকা
অফারে দুইটি একত্রে মাত্র ১০৮৫ টাকা!
আউট ল বইয়ের কাহিনি সংক্ষেপ:
একজন খুনী! খুঁজে বেড়াচ্ছেন আরেকজন খুনীকে। উদ্দেশ্য? অবশ্যই অপরজনকে খুন করা! এর ভেতর হুট করে খবর পেলেন,খুন হয়ে গেছে সেই খুনী? কেমন হবে মনের অবস্থা আপনার? এমনটাই ঘটেছে ‘দ্য মাস্টাংম্যান’ নামে পরিচিত অ্যাব্রাহাম রাশিদের সাথে। প্রায় তিন বছর ধরে একটু একটু করে যখন জাল গুটিয়ে আনা শেষ করছে,জানতে পারলো ‘ম্যান-ও-ওয়ার’ নামধারী একটা গ্রুপের হাতে খুন হয়ে গেছে তার শিকার। আরিয়া খুন হয়ে গেছে! খুন হয়ে গেছে আউট’ল। সেইসাথে খুন হয়ে গেছে অ্যাব্রাহামের সমস্ত স্বপ্ন! এবার তার অবসরে যাবার পালা! আরিয়ার মৃত্যুসংবাদে মুষড়ে পড়ার অবস্থা হয়েছে তার বাল্যবন্ধু কাজল এবং সনেটের। প্রস্তুতি নিতে শুরু করেছে প্রতিশোধের জন্য। তবে তার আগে কিছু কাজ সারতে হবে কাজলকে। আজহার নামের এক বিষফোঁড়ার সমস্ত তথ্য যোগাড় করতে হবে।
ডানায় আগুন বইয়ের কাহিনি সংক্ষেপ:
দীর্ঘ চৌদ্দ বছর ডেস্কের পেছনে কাজ করার পর অবশেষে ফিল্ডে ফিরে এলো এন্থনি মারডক ব্রিজেস। একটা নির্দিষ্ট টার্গেটের পেছনে লাগতে হলো তাকে,যার কোডনেম রাখা হয়েছে ‘দ্য মিউল’। সাউথ ডাকোটা থেকে আর্জেন্টিনা,সেখান থেকে ইউরোপ পেরিয়ে বাংলাদেশে এসে জানতে পারলো,পাখি উড়াল দিয়েছে। অবশেষে রঙের এক্কা ব্যবহার করার সিদ্ধান্ত নিলো সে,আফসানা মীরাজ নামের এক এজেন্টকে কিডন্যাপ করতে হবে। ওদিকে আফসানা ব্যস্ত ছিলো দ্য রেবেলিয়নের দ্বিতীয় আক্রমণ ঠেকানোর কাজে। তখনও জানতো না,ফিরে আসছে ট্রিপল-এ। এয়ারপোর্টের কাছে পুরোপুরি নগ্ন অবস্থায় যাকে পাওয়া গেছিলো বছর খানেক আগে। পুরো দেশের সমস্ত ল’এনফোর্সমেন্ট এজেন্সি প্রস্তুত এবার। অপেক্ষায় আছে আজহারের টিকির সন্ধানে। আর আজহার? ঢাকা যখন পুড়ছিলো,তখন সে মনের সুখে বাঁশি বাজাচ্ছিলো!