Nonsenseland

Nonsenseland Video Creator | Book Enthusiasts | Reader

দ্য গডফাদার ট্রিলজি এখন নেটফ্লিক্সে।আমার খুব, খুব পছন্দের একটা বই দ্য গডফাদার। সেবা থেকে প্রকাশিত এই বইয়ের অনুবাদ আমি কত...
02/10/2026

দ্য গডফাদার ট্রিলজি এখন নেটফ্লিক্সে।

আমার খুব, খুব পছন্দের একটা বই দ্য গডফাদার। সেবা থেকে প্রকাশিত এই বইয়ের অনুবাদ আমি কত বার যে পড়েছি, তার কোনো হিসাব নেই। সংখ্যাটা ১০০+ হবে, এর কম না। ক্লাস এইটে প্রথম পড়েছিলাম, এর অনেক পরে এসে ইংরেজিটা পড়েছি। কিন্তু সেবার অনুবাদের যে স্বাদ, কোনো অংশে মূল ইংরেজি থেকে কম না।

ডন ভিটো কর্লিয়নির একটা ডায়ালগ আমার এখনো মনে আছে মোটামুটি। ডনের ছেলে মাইকেল পলাতক, খুনের আসামী। ডন শত্রুদের সঙ্গে রফা করেছেন, তাদের সব দাবি মেনে নিয়েছেন। এরপর বলছেন–
'তবু একটি কথা বাকি থেকে যায়। সেটা না বললেই নয়। কুসংস্কারে বিশ্বাস করি আমি, জানি ওটা একটা হাস্যকর দুর্বলতা, তবু কথাটা স্বীকার করতে হচ্ছে।

যদি আমার ছেলের কোনো আকস্মিক, অশুভ দুর্ঘটনা ঘটে; যদি কোন পুলিশ অফিসারের পিস্তল থেকে আচমকা গুলি ছুটে ওর গায়ে লাগে; যদি নিজের সেলে নিজের গলায় দড়ি দেয় ও; যদি নতুন সাক্ষী ওর বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্যে দেখা দেয়; স্রেফ কুসংস্কারের বশে মনে হবে আমার, এখানকার কারও কারও মনে আমার ওপর বিদ্বেষ রয়ে গেছে বলেই অমনটি হলো।

আরেকটু বলি। আমার ছেলের মাথায় যদি বাজ পড়ে, তা হলেও হয়তো এখানকার কাউকে কাউকে দায়ী করব আমি। যদি ওর প্লেন সমুদ্রে পড়ে, ওর জাহাজ যদি ঢেউয়ের নিচে তলিয়ে যায়, ওর যদি কোনো মারাত্মক জ্বর হয়, ওর গাড়ি যদি ট্রেনের সাথে ধাক্কা খায়–এমনি আমার কুসংস্কার যে আমি মনে করব এখানকার কারও না কারও, অশুভ ইচ্ছার জন্যেই অমন হয়েছে। ভদ্রমহোদয়গণ, সেই অশুভ ইচ্ছাকে, সেই দুর্ভাগ্যকে কখনও ক্ষমা করতে পারব না আমি। শুধু এটা বাদ দিলে, আমার নাতি-নাতনিদের আত্মার দিব্যি, আজ যে শান্তি স্থাপন করলাম এই শান্তি আমি কখনও ভাঙব না।'

এই কথাগুলো, এবং এরকম আরও অনেক কিছু ছড়িয়ে আছে বইটার পাতায় পাতায়। যাঁরা পড়েননি, পড়ে নিতে পারেন।

মুভিগুলো গল্পটাকে আরও বাড়িয়েছে, সেটা একটা তৃপ্তিকর ব্যাপার। মার্লন ব্র‍্যান্ডোর ডন কর্লিয়নির পোট্রেয়াল অবিশ্বাস্য বাস্তব, আল পাচিনো মাইকেলের চরিত্র দুর্দান্ত–তবু বই তো বই-ই। একজন সাধারণ মানুষের ডন হয়ে ওঠা, রোমান সম্রাটের মতো করে দাঁড়িয়ে থাকা–এসব মুভিতে তুলে আনা সম্ভব না। তারপরেও মুভিগুলো যতটা ধরেছে, অসাধারণ বললেও কম বলা হয়।

যাঁরা দেখেননি, আগ্রহী হলে দেখতে পারেন।

আসিমভের 'দ্য কমপ্লিট রোবট'। রোবট সিরিজের একগুচ্ছ ছোট গল্প।বুকওয়ার্মে ইংরেজি বইপত্রের ওপর চলছে বিশাল ছাড়। মাত্র ৩০০ টাকায়...
02/10/2026

আসিমভের 'দ্য কমপ্লিট রোবট'। রোবট সিরিজের একগুচ্ছ ছোট গল্প।

বুকওয়ার্মে ইংরেজি বইপত্রের ওপর চলছে বিশাল ছাড়। মাত্র ৩০০ টাকায় এই বই নিয়ে এসেছি। এত মানুষ ভীড় করে বই কিনছেন যে দেখেই ভালো লাগছিল।

আপনাদের ছুটির দিন কেমন যাচ্ছে?

বইপ্রেমীদের জন্য ভালো আয়োজন।দেখতে পারেন আগ্রহীরা।
01/10/2026

বইপ্রেমীদের জন্য ভালো আয়োজন।
দেখতে পারেন আগ্রহীরা।

And THE BIG BAD BOOKWORM CLEARANCE SALE is ON NOW!

উপহার পেয়েছি!আফগানিস্তানের ইতিহাসের পথে পথে হেঁটে বেড়ানোর অভিজ্ঞতা পাচ্ছিলাম বইটা পড়তে গিয়ে। আগে শুরু করেছিলাম, পড়া হয়নি...
30/09/2026

উপহার পেয়েছি!

আফগানিস্তানের ইতিহাসের পথে পথে হেঁটে বেড়ানোর অভিজ্ঞতা পাচ্ছিলাম বইটা পড়তে গিয়ে। আগে শুরু করেছিলাম, পড়া হয়নি। এবারে পড়ে ফেলব দ্রুতই, আশা করি।

ডেড জ্বিন ইউনিভার্স নিয়ে লেখা দেখতে ভালো লাগছে।আপনারাও পড়লে জানান, শেয়ার করুন।আনন্দ এবং ডেড জ্বিন–দুটোই ছড়িয়ে পড়ুক। 🍀
30/09/2026

ডেড জ্বিন ইউনিভার্স নিয়ে লেখা দেখতে ভালো লাগছে।

আপনারাও পড়লে জানান, শেয়ার করুন।
আনন্দ এবং ডেড জ্বিন–দুটোই ছড়িয়ে পড়ুক। 🍀

হঠাৎ একটি জ্বিনের লাশ পাওয়া গেল!!
কথাটা শুনতে কেমন দেখায়?? কল্পনাতেও কি আনা সম্ভব!! কিন্ত এই ঘটনাই দেখা যায় "ডেড জ্বিন ইউনিভার্স" বইটির প্রথম গল্প "আ ডেড জ্বিন ইন কায়রো" তে। সময়টা ১৯১২ সাল, মিশরের কায়রোতে একটা বিল্ডিং এ পাওয়া গেল একটি জ্বিনের লাশ।
তদন্তকারী হিসেবে সুযোগ পেলেন "মিনিস্ট্রি অব আলকেমি, এনচ্যান্টমেন্টস এন্ড সুপারন্যাচারাল এনটিটিস" এর স্পেশাল ইনভেস্টিগেটর ফাতেমা-আল-শারাউই। শুনতে অসম্ভব মনে হলেও এই উপন্যাসের পরিবেশটাই অতিপ্রাকৃত। অর্থাৎ এখানে মানুষ জ্বিন এবং ফেরেশতা নামধারী কোনো এক প্রজাতিও একসাথে বসবাস করে। কিন্ত এই ফেরেশতা নামধারী কিছু বিপথগামীদের জন্য গোটা মানব সমাজ হুমকির মুখে পড়ে যায়। আর সেখান থেকেই মানব সভ্যতা রক্ষার দায়িত্বের ভার পড়ে ফাতেমা - আল - শারাউইর উপর।
বইটির দ্বিতীয় গল্পে দেখা যায় কায়রো খান-আল-খালিলির বাজারের একজন ফেরেশতা যিনি কিনা আয়েশা নামের একটি সাহায্যপ্রার্থী মেয়েকে সাহায্য কর‍তে রাজি হন শুধু একটি শর্তে তা হলো মেয়েটির কোনো গোপন অপরাধের কথা ফেরেশতাকে উপহার স্বরুপ দিতে হবে। আয়েশার জন্য বিষয় টি খুবই কষ্টকর হয়ে উঠে কারন তার আত্মা ফুড়ে সেই সত্যটি বের হয়ে আসবে এবং এর বিনিময়ে সে তার বোনের চিকিৎসার জন্য ফেরেশতার সাহায্য লাভ করবে।
তৃতীয় গল্পটি ছিল তুলনামূলক বেশ মজার। এখানেও
"মিনিস্ট্রি অব আলকেমি" এর এজেন্ট হামিদ এবং নবীন এজেন্ট আনসি একযোগে সমাধান করেন একটি গুরুত্বপূর্ণ ট্রাম কেসের। পুরো কায়রো শহরে ক্যাবল কার যোগে ট্রাম লাইন রয়েছে এবং ০১৫ নামক একটি ট্রামে একটি অজানা আত্মার আছর হয়। অনেক তদন্তের পর দেখা গেলো আসলে সেই আত্মাটা মিসরীয় নয় বরং, আর্মেনীয় এবং আর্মেনিয়া থেকে একটি সুযুখের চোরাচালানের সময় এটি প্যাকেটর ভিতর ঢুকে মিশরে ঢুকে পড়ে এবং শেষ মেশ এজেন্ট হামিদ এবং আনসির হাতে গ্রেফতার হয়।
পি.জেলি ক্লার্কের লিখা বইটিতে তথ্যগুলো নেয়া হয়েছে অলৌকিক সত্ত্বা দের নিয়ে শতাব্দী ধরে প্রচারিত হয়ে আসা তথ্যসমূহের ভিত্তিতে। বিষয় টা আমার জন্যও কাকতালীয় বটে কারণ সম্প্রতি এই সম্পর্কে আমার কিছু পড়াশোনা হয়েছিলো আর এরি মধ্যে এই বইটাও আমার হাতে আসে। যাই হোক আমার মতে হরর, ফ্যান্টাসি আর মিস্ট্রীর সংমিশ্রণে গল্পগুলো ছিলো অসাধারণ।

বেগ-বাস্টার্ড সিরিজের অষ্টম বই নেমসেক।পড়েছেন নাকি?আমি নিয়ে এলাম। শিগগিরই পড়ব, আশা করি।
28/09/2026

বেগ-বাস্টার্ড সিরিজের অষ্টম বই নেমসেক।
পড়েছেন নাকি?

আমি নিয়ে এলাম। শিগগিরই পড়ব, আশা করি।

বুকমার্কে লেখা–দয়া করে বেশি বেশি বই পড়ুন। ডায়নোসরেরা বই পড়ত না, তাই তারা বিলুপ্ত হয়ে গেছে।বিজ্ঞানমনস্ক মানুষেরা অবশ্য এর...
28/09/2026

বুকমার্কে লেখা–
দয়া করে বেশি বেশি বই পড়ুন। ডায়নোসরেরা বই পড়ত না, তাই তারা বিলুপ্ত হয়ে গেছে।

বিজ্ঞানমনস্ক মানুষেরা অবশ্য এরকম খাঁটি অবৈজ্ঞানিক কথা দেখে একটু রাগ করতে পারেন। সে যা-ই হোক। মজার একটা বুকমার্ক, ওপরে একটা পেঙ্গুইনকে দেখা যাচ্ছে। বইটাও পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের।

বইটা কী, বলুন তো!

বড়দের পৃথিবীতে রাহেলের মতো, কিংবা আমাদের মতো, ছোট মানুষদের জায়গা হয় না।মানিকের পদ্মা নদীর মাঝির সেই উক্তিটা, 'ঈশ্বর থাকে...
28/09/2026

বড়দের পৃথিবীতে রাহেলের মতো, কিংবা আমাদের মতো, ছোট মানুষদের জায়গা হয় না।

মানিকের পদ্মা নদীর মাঝির সেই উক্তিটা, 'ঈশ্বর থাকেন ওই ভদ্র পল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না।'–এই কথাটাই যেন অরুন্ধতীর চরিত্রেরা উপলব্ধি করে। বড় বড় অন্যায়, দমবন্ধ জীবনের পাশবিকতা ওদের চুরমার করে ফেলে–অথচ সোফি মলের 'ছোট্ট কফিন'টির সামনে দাঁড়িয়ে রাহেলের মনে পড়ে যায়, ভাই এস্থা আর সে বাবা-মায়ের ওপর দীর্ঘদিন রাগ করে ছিল, কারণ বাসে তাদের জন্ম হয়নি। হলে তারা সারা জীবন ফ্রি বাসরাইড পেত।

কান্নারত আম্মুর পাশে বসে ওরা তাই অসহায়ের মতো দেখে, বাসের টিকেট কাটে–আর খুঁজে ফেরে 'ছোট্ট জিনিসগুলোর দেবতা'-কে...
----
দ্য গড অব স্মল থিংস
অরুন্ধতী রায়

27/09/2026

তিনটা বই ছোট্ট করে দেখানো।

আজকের দিনের বড় একটা অংশ কেটেছে আড্ডায়, গল্প করে, উপহার পেয়ে। এরকম সুন্দর দিনে আমি বারবার বলি, আলহামদুলিল্লাহ।

দোয়া করবেন, সঙ্গে থাকবেন। আপনাদের দিনও ভালো কাটুক, এই প্রত্যাশায়। 🍀

অনেক আগের এই সিরিজ আগে কেন দেখেনি, সেটা একটা প্রশ্ন। এখন দেখছি। উপভোগ্য, তবে অনেক আহামরি না।প্যাট্রিক জেনের 'শার্লকীয়' অ...
26/09/2026

অনেক আগের এই সিরিজ আগে কেন দেখেনি, সেটা একটা প্রশ্ন। এখন দেখছি। উপভোগ্য, তবে অনেক আহামরি না।

প্যাট্রিক জেনের 'শার্লকীয়' অবজারভেশন ক্ষমতা, লিসবনের টিমের ডাইনামিক্স ইত্যাদি ভালোই লাগছে। সময় কাটে।

যাঁরা দেখার মতো সিরিজ পাচ্ছেন না নেটফ্লিক্সে, দেখতে পারেন চাইলে। ওয়ান টাইম ওয়াচ আরকি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nonsenseland posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share