20/08/2026
আজ ২০ আগস্ট…
আমাদের জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি।
এই দিনেই আমাদের ছোট্ট মেয়েটা, মাসরুবা জান্নাত সীজদা, আমাদের ছেড়ে চলে গিয়েছিল। এই সময় তাকে আমরা একা রেখে এসেছিলাম না ফেরার দেশে। মাত্র কয়েকটি দিন পৃথিবীর আলো দেখেছিল সে, কিন্তু সেই অল্প সময়েই আমাদের জীবনে যে ভালোবাসা রেখে গেছে, তা কোনোদিন শেষ হওয়ার নয়।
আজও মনে হয়, হয়তো হঠাৎ দরজা খুলে তুমি ফিরে আসবে,
মনে হয় চোখের সামনে দিয়ে ছুটোছুটি করবে,
এটা ধরবে, ওটা ধরবে, গুছানো সবকিছু নষ্ট করে দিবে, আরো কত কি।
হয়তো আবার তোমাকে কোলে নেওয়ার সুযোগ হবে,
হয়তো তোমার ছোট্ট মুখটা একবার দেখব।
কিন্তু কিছু অপেক্ষার শেষ হয় না। কিছু শূন্যতা কোনোদিন পূর্ণ হয় না।
আজকের এই দিনে তোমার কাছে যেয়ে যদি একটু মোনাজাত করে আসতে পারতাম তাহলেও একটু শান্তি পেতাম, সেটাও পারলাম না। আমি আর তোমার মা ছাড়া তোমাকে কেউ দেখেতে যায় না, এজন্য তুমি রাগ করোনা, সাবাইতো নিজেদের নিয়ে ব্যাস্ত। এবার রাজশাহী গেলে অবশ্যই তোমার কবরটা আবার সুন্দর করে দিয়ে আসবো।
সীজদা, তুমি আমাদের কাছে শুধু একটি স্মৃতি নও। তুমি আমাদের জীবনের এমন একটি অংশ, যাকে চোখে দেখা যায় না, ছুঁয়ে দেখা যায় না, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা যায়।
আজ তোমার আমাদের ছেড়ে চলে যাওয়ার তিন বছর পূর্ণ হলো।
সময় চলে যায়, দিন-তারিখ বদলে যায়, কিন্তু তোমাকে হারানোর কষ্টটা যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে।
আল্লাহ তোমাকে তাঁর অসীম রহমতে রাখুন।
তোমার ছোট্ট আত্মাকে শান্তিতে রাখুন এবং আমাদের আবারও তোমার সঙ্গে মিলিত হওয়ার সৌভাগ্য দিন।
আমাদের সীজদা, তুমি আমাদের হৃদয়ে বেঁচে থাকবে আজীবন।
বাবা-মায়ের ভালোবাসা থেকে কোনোদিন হারিয়ে যেও না। 🤍
দোয়া করবেন আমাদের মেয়েটার জন্য। 🤲