Jamaat Shibir Media Cell

Jamaat Shibir Media Cell জামায়াত শিবির মিডিয়া সেল
সবার আগে সঠিক তথ্য পেতে সাথে থাকুন

সকল জায়গায় দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে- ডা. শফিকুর রহমান এমপি মাওলানা আব্দুল জব্বারকে ন...
19/06/2026

সকল জায়গায় দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে- ডা. শফিকুর রহমান এমপি

মাওলানা আব্দুল জব্বারকে নারায়ণগঞ্জের সিটি মেয়র প্রার্থী ঘোষণা

মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে নিজ দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ এ একদলীয় শাসনব্যবস্থা মেনে নেবে না। এ সময় তিনি সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে পরিচালনার দাবি জানান। একই মঞ্চে মাওলানা জব্বারকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।

আজ ১৯ জুন (জুম'আ বার) নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর শাখা এই কর্মী সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মো. আবদুল জব্বার। পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. কামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নায়েবে আমীর আবদুল কাইয়ুম, নারায়ণগঞ্জ জেলা আমীর মোমিনুল হক সরকার, শহীদ মো. আবিলের পিতা আবুল কালাম এবং ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা দেলাওয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজুর রহমান প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত সময়ে সংসদে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলত আওয়ামী লীগ। তারা সবচেয়ে বেশি বলত বিএনপিকে, তারপর জামায়াতে ইসলামীকে। বর্তমান সরকারও বিরোধী দলকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে কথা বলে। কিন্তু দেশের জনগণ এগুলো খায় না। সরকারকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা বলেন, আপনারা তরুণ সমাজের ভাষা বোঝার চেষ্টা করুন। আওয়ামী লীগের পথে হাঁটবেন না।

তিনি আরও বলেন, যারা আজ শহীদ পরিবার ও পঙ্গু ভাইবোনদের প্রতি অবজ্ঞা ও উপহাস করে কথা বলেন, তারা নিজেদের সঙ্গেই প্রতারণা করছেন।

নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কালো টাকা, ভয়ভীতি প্রদর্শন, ইঞ্জিনিয়ারিং সবকিছুকে উপেক্ষা করে নারায়ণগঞ্জে ১১-দলীয় জোটকে একটি আসনে জয়ী করেছেন। ভোট গ্রহণ যেভাবে সুষ্ঠু হয়েছে, ভোট গণনা এবং ফলাফলও যদি সুষ্ঠু হতো, তাহলে বাকি আসনগুলোতেও জোটের বিজয় হতো। কারণ নির্বাচনে জনগণ ভোট দিয়েছে। নির্বাচনের আগে বাসে, গাড়িতে, লঞ্চে, রাস্তাঘাটে—সব জায়গায় একই আওয়াজ উঠেছিল, ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’।

আমীরে জামায়াত উল্লেখ করেন, একই দিনে দুটি ভোট হয়েছে। এর মধ্যে গণভোটের পক্ষে প্রথমে বিএনপি ছিল না। পরে বাধ্য হয়ে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে বলতে বাধ্য হয়েছিল, ‘আপনারা গণভোটে হ্যাঁ-তে ভোট দেবেন।’ একবারই তিনি প্রথম এবং শেষবারের মতো একথা বলেছেন। এরপর জনগণ ৬৭ শতাংশের বেশি ভোট দিল। তিনি প্রশ্ন রাখেন, সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং দেশের প্রধান নির্বাহী হিসেবে তিনি এর কী মূল্য দিলেন? তিনি বলেছেন, ‘নির্বাচনটা যাতে হয়ে যায়, সেজন্য একথা বলেছি।’ এটা লজ্জার। একটি সংগঠনের শীর্ষস্থান থেকে যদি জনগণকে ধোঁকা দেওয়া হয়, তাহলে রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা কীভাবে থাকবে? মানুষ কেন রাজনীতি ও রাজনীতিবিদদের বিশ্বাস করবে? আমরা সেই রাজনীতি করিনি, করবও না।

সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়েছে। বিভিন্ন স্থানে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসন কায়েম করতে চাইছে। একদলীয় শাসন জনগণ মেনে নেবে না। তরুণ সমাজের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগণের সঙ্গে প্রতারণা করে দেশ শাসন করলে জনগণ আপনাদের বিরুদ্ধে দেয়ালের মতো দাঁড়িয়ে যাবে। শেখ মুজিবুর রহমানও একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। অর্ধেক বছরও ক্ষমতায় থাকতে পারেননি।

বাজেট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সরকার একটি বড় বাজেট দিয়েছে। বাস্তবায়নও করবে সরকার। আওয়ামী লীগ বড় বাজেট দিয়ে ১৭ বছরে ২৯ লাখ কোটি টাকা নিয়ে গেছে। আপনারাও তা করবেন না। জনগণ মেনে নেবে না। তিনি বলেন, দুর্নীতি আগের চেয়ে বেড়ে গেছে। যদি এই অবস্থা জারি থাকে, তাহলে একটি গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের নয়।

18/06/2026

18/06/2026

একনজরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার-বংশাল জোনের সদস্য শিক্ষাশিবির

18/06/2026

মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা.শফিকুর রহমান এমপি'র নারায়ণগঞ্জে আগমনকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের স্বাগত মিছিল।

18/06/2026

"লক্ষ মানুষের এই সমাবেশে সাময়িকভাবে নাগরিক জীবনে কিছুটা অসুবিধা হতে পারে। দেশ, জাতি ও রাষ্ট্রের স্বার্থে খুলনাবাসী যদি কিছু সময়ের জন্য ত্যাগ স্বীকার করেন, আমরা ১১ দলের পক্ষ থেকে তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব"

-জনাব মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত 'কম্পিউটার অফিস অ্যাপ্...
18/06/2026

এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত 'কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম'-এর উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।


ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল মুসলিম ইয়ুথ ফোরাম (আইএমওয়াইএফ) ২০২৬'-এ অংশগ্রহণ ও পাকিস্তান সফর শেষে...
18/06/2026

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত 'ইন্টারন্যাশনাল মুসলিম ইয়ুথ ফোরাম (আইএমওয়াইএফ) ২০২৬'-এ অংশগ্রহণ ও পাকিস্তান সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশ্বের বিভিন্ন দেশের যুব প্রতিনিধি, বুদ্ধিজীবী ও কূটনীতিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ফোরামে মুসলিম উম্মাহর রাজনৈতিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সংকট মোকাবিলায় যুবসমাজের বৈশ্বিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


বিশ্ব ইসলামী আন্দোলনের পথিকৃৎ, মিসরের সাবেক প্রেসিডেন্ট শহীদ ড. মুহাম্মাদ মুরসির সংক্ষিপ্ত জীবনী
18/06/2026

বিশ্ব ইসলামী আন্দোলনের পথিকৃৎ, মিসরের সাবেক প্রেসিডেন্ট শহীদ ড. মুহাম্মাদ মুরসির সংক্ষিপ্ত জীবনী


"কর্মী সম্মেলন" প্রধান অতিথিঃ ডা. শফিকুর রহমান এমপিমাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারিখঃ ১৯ জু...
18/06/2026

"কর্মী সম্মেলন"

প্রধান অতিথিঃ ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তারিখঃ ১৯ জুন ২০২৬ | জুম'আ বার
সময়ঃ সকাল ৯টা
স্থানঃ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, নারায়ণগঞ্জ

আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী।

Address

505, Elephant Road, Bara Mogbazar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Shibir Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jamaat Shibir Media Cell:

Share