01/10/2026
আমি দেড় মাস আগে আমার হেল্প করার জন্য ঘর মোছার জন্য একটা খালা রাখি, খালা বেশ ভালোই একদিনও কামাই করে না ভালো ঘর মুছে আমি যেহেতু এক কাজের জন্য রাখছি, সে তো নিয়ে সুন্দর ঘরটা মুছে চলে যায়, হুট করে এই ২৮ তারিখে সে আমাকে বলতেছে উনি এক তারিখ থেকে আর কাজ করতে পারবে না, আমি বললাম কেন খালা আমার বাসায় তো কোন ঝামেলা নাই আপনি বলেন, কেউ থাকে না সুন্দর ঘর মুছে চলে যাই সময়ও লাগে না, তো আর কাজ করবেন না কেনো সে বললো আচ্ছা দেখি, তা আমি ভাবছি সে হয়তো বেতন বাড়ানোর জন্য বলছে তো কিছু টাকা বাড়ায় দিবো ‼️ঐদিনকে আর কোন কথা হয় নাই ‼️৩০ তারিখে সে বলতেছে আমি কিন্তু কালকে থেকে আর কাজ করতে আসবো না ❌তা আমি বললাম কেন আপনি তাইলে কাজ করবেনই না❌ তখন সে বলে আমার বাসা থেকে আসলে হিন্দু বাসায় কাজ করতে দেবে না আপনি কষ্ট পাবেন বলে কি মনে করবেন এই জন্য বলি নাই আজকে আপনি বারবার বলতেছেন এর জন্য আর না বলে থাকতে পারলাম না, আসলে আমি হিন্দু বাসায় কাজ করব না, বিশ্বাস করবেন না কথাটা শুনে আমার এত বেশি খারাপ লাগছে দুইদিন ধরে খালি ভাবতেছি যে বাসা ভাড়া করতে গেলেও ম্যাক্সিমাম বাসায় হিন্দু ভাড়াটিয়া নেবে না, শুনে খারাপ লাগলেও মেনে নেওয়া ছাড়া কোন উপায় থাকে না মাথা নিচু করে চুপ করে চলে আসি, কিন্তু এখন পর্যন্ত পর্যন্ত বুয়া রাখছি আর 16-17 বছর ধরে ঢাকা থাকি তো কখনো এমন খালা পাইনি যে হিন্দু বাসায় কাজ করে না এরকম পাই নাই এই প্রথম পাইলাম যে হিন্দু বাসায় কাজ করবে না দেড় মাস করে এখন আর কড়বে না বলতেছে আমি বলছি তাইলে আপনি আগে থেকেই করতেন না, সে বলে তখন তো আমার বাসা থেকে জানে নাই যে আমি হিন্দু বাসায় কাজ করি এখন জানতে পারছে তাই আর কাজ করতে দিবে না,আপনারাই বলেন এখন আমার কি করা উচিত আপনারা একটু আমাকে পরামর্শ দিয়েন প্লিজ 🙏🙏🙏