19/08/2026
বন্ধুদের শত্রু সময়!
একটা সময় কাটছে যখন বন্ধুদের যারা কিছুই ভাবতে পারি নাই কিন্তু এখন সেই বন্ধুর সাথে কথা হয়না মাসের পর মাস।
যাকে ছাড়া খেলার মাঠ, বাজার, দুষ্টামি, কোন আড্ডা বাজিতে আজকে তাকে ছাড়াই ঘুরতে যাওয়া হয় দেশের বাহিরে। যাকে ছাড়া কলা গাছের থোর, আম, তেতুল, পেপে, নারিকেল কিছুই খাওয়া হতো না, অপেক্ষা করা হতো ঘন্টার পর ঘন্টা। কিন্তু এখন বুপে খাওয়া হয় তাদের ছাড়া।
যাদে পছন্দ ছাড়া ফুটপাতের একটা টি-শার্ট কেনা হতো না তাদের ছাড়া এখন প্রতিনিয়ত শপিংমলে মার্কেট করা হয় সব সময়।
যাকে ছাড়া গার্লস স্কুলের সামনে দাড়িয়ে থাকা হতো না একা, অথচ এখন বৌ এর পরিক্ষার সময় হলের সামনে দাড়িয়ে থাকা হয় ৩ ঘন্টা।
সময়ের পরিবর্তন মানুষ কে অনেক দুরে নিয়ে যায়, কিছু মানুষ পরিস্থিতির জন্য বন্ধুদের ভুলে যায়, কিছু মানুষ অনিচ্ছেকৃতভাবে ভুলতে হয়। দিন শেষে কিছু মানুষ এখনো মানুষকে মনে করে, রাতের আধারে, নয়তো কোন বন্ধুদের আড্ডায়। কিছু সময় বন্ধুদের এমন মন হয় যেনো পাখির মতো উরে যাই।
কিছু মানুষ বন্ধু হিসেবে আমি ছিলাম সেটাও হতো ভুলে গেছে। আবার কিছু বন্ধু মনে করে হয়তো সময়ের অভাবে কথা হয় না দেখা হয় না সামনে পরলে ঝরিয়ে ধরবে।
আমি খুব মনে করি সেই প্রাইমারির থেকে মাষ্টার্স পর্যন্ত সকলে বন্ধুদের।
আমার মনে পরলে কি হবে আমাকেও বন্ধুদের মনে করতে হবে।
(পর্ব-১)
গল্প গ্রন্থ "মধবিত্ত চলমান"