Suhaila Jannat

Directions Website

Suhaila Jannat আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
(40)

24/08/2026

দু'আ টাস্ক-

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ _ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ_

"অতএব, যে ব্যক্তি অণু পরিমাণ সৎকাজ করবে, সে তা দেখতে পাবে। আর যে ব্যক্তি অণু পরিমাণ অসৎকাজ করবে, সে তা দেখতে পাবে।" [সূরা যিলযালঃ ৭,৮]

হে আল্লাহ, আমার কোনো কথা, কোনো কাজ, কোনো নিয়ত এবং কোনো ছোট-বড় আমলই আপনার কাছে গোপন নয়। আমার জীবনের ছোট-বড় যেকোন ভালো কাজ আপনি কবুল করে নিন। আমাকে লোক দেখানো ও প্রশংসার আকাঙ্ক্ষা থেকে মুক্ত রাখুন। আমার প্রতিটি ভালো কাজ যেন শুধু আপনার সন্তুষ্টির জন্য হয়। আমার অল্প আমলে বরকত দিন এবং আমার নিয়তকে বিশুদ্ধ করে দিন।
হে আল্লাহ, আমার অতি ক্ষুদ্র গুনাহগুলোও ক্ষমা করে দিন। আমি জেনে বা না জেনে যে ভুল করেছি, যে কথা বলে কাউকে কষ্ট দিয়েছি, যে অন্যায় করেছি, যে দায়িত্বে অবহেলা করেছি—সবকিছু আপনার অসীম ক্ষমার মাধ্যমে মাফ করে দিন। আমার এমন গুনাহও ক্ষমা করুন, যেগুলো আমি ভুলে গেছি কিন্তু আপনি ভুলে যাননি।
হে আল্লাহ, আমার জিহ্বাকে হেফাজত করুন, যেন আমার কোনো কথা কারও অন্তর ভেঙে না দেয়। আমার চোখ, কান, হাত, পা ও অন্তরকে হেফাজত করুন। আমার প্রতিটি অঙ্গকে আপনার পছন্দের কাজে ব্যবহার করার তাওফিক দিন।
হে আমার রব, আমাকে এমন তাকওয়া দান করুন, যাতে সামান্য অন্যায়ও আমাকে আপনার অসন্তুষ্টির কথা মনে করিয়ে দেয় এবং আমি অন্যায় থেকে বিরত থাকতে পারি।

ইয়া গফুরুর রহীম, আমার এমন কোনো গুনাহ রাখবেন না, যা আমাকে আপনার সামনে লজ্জিত করবে। অন্যের হক নষ্ট করা থেকে, অন্যকে কষ্ট দেয়া থেকে, কারো উপর জুলুম করা থেকে আমাকে হেফাজত করুন।
ইয়া রহমানুর রহীম, সেই কঠিন দিনে যেদিন মানুষ তার সামান্যতম অসৎকর্মও দেখতে পাবে, সেদিন আমার সকল দোষ-ত্রুটি আপনার দয়া দ্বারা ঢেকে রাখুন মা'বুদ! আমাকে সেদিন লাঞ্চিতদের অন্তর্ভুক্ত করবেন না। আপনার রহমত দ্বারা সেদিন আমাকে আগলে রাখুন, ইয়া আফু'উ!
ইয়া রহমানুর রহীম, সেদিন আমার আমল অল্প হলেও আপনার রহমত যেন অসীম হয়। আমার ভুল অনেক হলেও আপনার ক্ষমা যেন তার চেয়েও বড় হয়। সেদিন আপনার রহমত দ্বারা আমাকে প্রফুল্ল ও সন্তুষ্টদের অন্তর্ভুক্ত করুন।

আমীন, ইয়া রব্বাল আলামীন।

Address

Dhaka
DHAKA

Alerts

Be the first to know and let us send you an email when Suhaila Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share