Dhaka Analytics

Dhaka Analytics ANALYSIS • OPINION • VIEWS

শনিবার সরকারি ছুটির দিন। এ দিনেও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপত...
19/02/2026

শনিবার সরকারি ছুটির দিন। এ দিনেও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

অনেকে ভাবছেন, তবে কি শনিবারের সরকারি ছুটি তুলে দেবেন নতুন প্রধানমন্ত্রী? আদতে এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাসভবন যমুনার মেরামত কাজ শেষ না হওয়ায় আগামী কয়েকদিন সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিকে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন তিনি। সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

দায়িত্ব পাওয়ার পর প্রধানমন্ত্রী এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন, যা প্রশংসিত হয়েছে। মন্ত্রীদেরও অপ্রয়োজনীয় খরচ না করার নির্দেশ দিয়েছেন তিনি।

#প্রধানমন্ত্রীতারেকরহমান #তারেকরহমান #বিএনপি

Address

Flat#B-1, H#1/1, R#20, B#C, Section 12 Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Analytics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share