08/09/2026
বাবা, তোমাকে খুব মনে পড়ে
বাবা, তুমি চলে গেছ কত বছর হলো,
তবু মনে হয়—এই তো সেদিন ছিলে ঘরের আলো।
সময় বলে, তুমি নেই—সবাই সেটা জানে,
কিন্তু আমার মন আজও তোমায় খুঁজে বেড়ায় অজান্তে।
ছোট ছিলাম বাবা, বুঝিনি হারানোর ব্যথা,
তোমার চলে যাওয়ায় যে এত বড় হবে শূন্যতা।
তখন ভাবতাম, আবার একদিন ফিরে আসবে তুমি,
আজ বুঝি—কিছু মানুষ ফিরে আসে না কোনোদিনই।
বাবা, আজ জীবনের পথে কত কিছু পেয়েছি,
শুধু তোমাকে পাশে না পাওয়ার কষ্টটা রয়ে গেছে বাকি।
কখনো খুব ক্লান্ত হয়ে যখন একা হয়ে যাই,
মনে মনে তোমার কাছে গিয়ে চুপচাপ বসে থাকি তাই।
তোমার হাতটা যদি আজ একবার ধরতে পারতাম,
বুকের ভেতর জমে থাকা সব কষ্ট খুলে বলতাম।
বলতাম—বাবা, তোমার ছেলে আজ বড় হয়েছে,
কিন্তু তোমাকে ছাড়া বড় হওয়াটা খুব কঠিন হয়েছে।
জীবনে যখন বিপদ আসে, সাহস খুঁজে পাই না,
তখন মনে হয়—বাবা থাকলে ভয় পেতাম না।
মানুষের ভিড়েও কখনো নিজেকে বড় একা লাগে,
কারণ বাবার মতো আপন মানুষ আর কোথায় মেলে?
বাবা, তোমার কবরের কাছে গিয়ে কিছু বলতে পারি না,
চোখের পানি ছাড়া মুখে কোনো কথা আসে না।
শুধু মনে মনে বলি—“বাবা, আমাকে ক্ষমা করো,
তোমার স্বপ্নের মতো মানুষ হতে পারিনি যদি, ক্ষমা করো।”
তুমি নেই, কিন্তু তোমার ভালোবাসা আজও আছে,
আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার স্মৃতি মিশে আছে।
একদিন আমিও চলে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে,
সেদিন বাবা, এসো আমায় তোমার বুকে টেনে নিও কাছে।
বাবা, তোমাকে হারানোর কষ্ট কাউকে বোঝাতে পারি না,
কারণ বাবাকে হারানোর শূন্যতা—শুধু যার বাবা নেই, সেই জানে।
তুমি নেই বহু বছর, তবু ভালোবাসা কমেনি একটুও,
বাবা, ভাল থাক ওপারে।
তোমাকে আজও ভীষণ মনে পড়ে।