21/04/2026
আজকের এই বার্তাটি আমি দিচ্ছি একটি স্বপ্ন, একটি বন্ধন, এবং একটি বড় উদ্যোগকে সামনে রেখে।বাংলাদেশের ১৯৭২ সাল থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত—এবং ভবিষ্যতেও—যত এসএসসি ব্যাচ আসবে তাদের সবাইকে একটি কমন প্ল্যাটফর্মে আনার লক্ষ্য নিয়েই আমরা গঠন করছি 72-20 Club Limited।আমরা বিশ্বাস করি,প্রতিটি ব্যাচের নিজস্ব ইতিহাস আছে, স্মৃতি আছে, শক্তি আছে।কিন্তু যদি এই সব ব্যাচ একসাথে একটি কমন প্লাটফর্মে আসে—তাহলে সেটা শুধু একটি নেটওয়ার্ক না, বরং একটি শক্তিশালী জাতীয় কমিউনিটিতে পরিণত হবে।এই ক্লাবের উদ্দেশ্য শুধু পরিচিতি বাড়ানো বা খেলাধুলা নয়।আমরা চাই এর মাধ্যমে .. ব্যাচভিত্তিক সম্পর্ককে জাতীয় পর্যায়ে সংযুক্ত করতে।পেশাগত, ব্যবসায়িক ও সামাজিক সহযোগিতা তৈরি করতে।নতুন প্রজন্মের জন্য mentorship ও সুযোগ সৃষ্টি করতে।এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতে।এটা হবে এমন একটি প্ল্যাটফর্ম—যেখানে একজন ৮০’র ব্যাচের সদস্য, একজন ২০০০’র ব্যাচের সদস্য এবং আজকের একজন নতুন গ্র্যাজুয়েট—একসাথে বসে কাজ করতে পারবে, শিখতে পারবে, এবং এগিয়ে যেতে পারবে।আমি বিশ্বাস করি,এই উদ্যোগ শুধু একটি ক্লাব না—এটা একটি movement।আমি সকল এসএসসি ব্যাচের ভাই-বোনদের আহ্বান জানাচ্ছি—আপনারা আমাদের সাথে যুক্ত হন,আপনার ব্যাচকে যুক্ত করুন,এবং একসাথে আমরা গড়ে তুলি একটি শক্তিশালী, সংযুক্ত, এবং সহায়ক কমিউনিটি।চলুন, আমরা একসাথে এগিয়ে যাই—“একসাথে গড়ি শক্তিশালী আগামী”
72-20 Sports 72-20 Sports Club