The Political Drama

The Political Drama “My greatest strength is the love for my people, my greatest weakness is that I love them too much.”
― Sheikh Mujibur Rahman
(211)

About The Political Drama

The Political Drama is an independent digital platform founded by Sahadat Russell, an internationally recognized filmmaker and writer. The initiative is dedicated to critically analyzing Bangladesh’s political landscape, with a vision for ethical, inclusive, and truth-based civic discourse. Ideologically rooted in the spirit of the 1971 Liberation War, The Political Drama maintains a firm stance against the genocidal legacy of the Pakistan military and their collaborators—particularly the religious extremists of Jamaat-e-Islami. Through storytelling, analysis, and public engagement, the platform seeks to inspire a more constructive political culture in Bangladesh. About the Founder Sahadat Russell is a politically conscious human rights advocate with no affiliation to any political party—past or present. His creative work reflects a deep commitment to justice, historical accountability, and the power of narrative to drive change. We invite all citizens, thinkers, and dreamers to join our conversations and help shape a politics grounded in truth and dignity.

ঢাকা লকডাউন সফল করায় দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কৃতজ্ঞতা ও শুভেচ্ছাপ্রিয় দেশবা...
21/09/2026

ঢাকা লকডাউন সফল করায় দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

প্রিয় দেশবাসী,
সালাম ও শুভেচ্ছা নিবেন। আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবানে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি পালিত হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগ নৈতিক সমর্থন দিয়েছিল। ঢাকাবাসীর অভূতপূর্ব সহযোগিতা ও সমর্থনে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি।

আপনারা জানেন, একটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন বর্তমান সরকারও নাৎসি ইউনূস সরকারের ধারাবাহিকতায় দেশকে নৈরাজ্যতার দিকে নিয়ে যাচ্ছে। দেশব্যাপী নির্বিচারে খুন-ধর্ষণ-লুটপাট-চাঁদাবাজি-মামলাবাজি, আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির অবনতি, তেল-গ্যাস-পানি-বিদ্যুৎ-সার সরবরাহে ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিশু ও নারীর নিরাপত্তাহীনতা, শিল্প-কারখানা বন্ধ করে দেয়া, লাখ লাখ শ্রমিকের বেকার হওয়া, মিথ্যা মামলায় জাতীয় নেতৃবৃন্দকে আটক রাখা, বাংলাদেশ আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ওপর অবৈধ নিষেধাজ্ঞা জারি রাখা, বেআইনি ট্রাইব্যুনালে(আইসিটি) অনেক নেতৃবৃন্দের সাথে আমাকেও অবৈধভাবে ফাঁসির রায় দেয়া হয়েছে, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার, জুলাই-আগস্টের অপরাধীদের ইনডেমনিটি প্রদান, জঙ্গিবাদের উত্থান, শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজতকতা সৃষ্টি, গণগ্রেফতার সহ দেশের প্রতিটি খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ায়; দেশবাসীর বৃহত্তর স্বার্থে এবং দেশকে রক্ষা করতেই ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছিল যুবলীগ।

আমি জানি, এটি শুধু রাজধানী কেন্দ্রিক কর্মসূচি হলেও জনগণের পুঞ্জিভূত ক্ষোভ ও প্রতিবাদের ফলে এই কর্মসূচি সারাদেশেই পালিত হয়েছে। এতে নিশ্চয়ই অনেকের কিছু সাময়িক অসুবিধা ও কষ্ট হয়েছে, এজন্য দেশবাসীর নিকট বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি। দেশকে সুস্থ ও স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে আপনাদের এই কষ্ট-স্বীকার এবং সহযোগিতা বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সংগ্রামী দেশবাসী,
লকডাউনের মতো একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা সহ সারাদেশে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে এবং অনেককে আক্রমণ করে আহত করা হয়েছে। আমি গ্রেফতারকৃত সকলের শর্তহীন মুক্তি দাবি করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকলে খুব দ্রুতই অন্ধকার ভেদ করে বাংলার আকাশে ভোরের সূর্য উদিত হবে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৬

জয় বাংলা
21/09/2026

জয় বাংলা

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের সাংসদ সদস্যদের সরকারি বাসভবন থেকে হোটেল কক্ষে ভিডিওকাণ্ডে আলোচিত সাতক্ষীরা-৪ ...
20/09/2026

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের সাংসদ সদস্যদের সরকারি বাসভবন থেকে হোটেল কক্ষে ভিডিওকাণ্ডে আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়।

20/09/2026

অপ্রতিম হত্যাকাণ্ডে এসব ব্যাপারে আমাদের কথা বলা।জরুরী।



゚
#অপ্রতিম
#শাহাদাতরাসএল



20/09/2026

মাদ্রাসার অন্ধকার জীবন








শিশু অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ডে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও প্রতিবাদ—-দেশের একটি পাবলি...
20/09/2026

শিশু অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ডে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও প্রতিবাদ
—-

দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কিশোর সন্তান, ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম সুরক্ষিত আবাসিক এলাকা থেকে অপহৃত হবার ২৪ ঘন্টার মধ্যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে গোটা জাতিকে নিরাপত্তাহীনতার হিমশীতল যে বার্তা দিয়ে গেল; তাতে সবার মতো আমিও শোকগ্রস্ত, ক্ষুব্ধ ও হতবাক। এহেন হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের ব্যর্থতায় ধিক্কার জানাচ্ছি। অমিত সম্ভাবনাময় অপ্রতিমের মৃত্যু আবার যেন স্মরণ করিয়ে দিল, বাংলাদেশ ভালো নেই। এক অন্ধকার গহ্বরে ডুবে যাওয়াই যেন এই অভাগা জাতির গন্তব্য! ভারাক্রান্ত মনে আমি নিহত অপ্রতিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আমি জানি, ১৩ বছরের অবুঝ শিশুর অন্তর্ধান ও লাশ হয়ে ফিরে আসার বেদনার কোনো উপশম নেই। কায়মনোবাক্যে প্রার্থনা করি শহীদ অপ্রতিমের পিতা-মাতাকে সৃষ্টিকর্তা শোক সইবার তৌফিক দিন।

আজকের বাংলাদেশে এমন হৃদয়বিদারক হত্যাকাণ্ড নিত্যকার ঘটনা হয়ে উঠেছে। সকল খবর গণমাধ্যমে প্রকাশ পায় না, সামাজিক মাধ্যমেও না। সংবাদমূল্যে এগিয়ে থাকার কারণে সম্ভবত অপ্রতিম সংবাদ শিরোনাম হতে পেরেছে। বেশিরভাগ মৃত্যুই হারিয়ে যাচ্ছে, শেষে দাঁড়াচ্ছে একটি সংখ্যার হিসাবে। সম্প্রতি প্রকাশিত খবরে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫,৭১৭জন শিশু নিখোঁজ সংক্রান্ত জিডি করা হয়েছে, যা প্রতিদিন গড়ে প্রায় ৭৫জন। এরমধ্যে প্রায় ১৩ শতাংশ শিশুর আর কোন হদিস মেলেনি, আর যারা ফিরে এসেছে তাদের অনেকেই লাশ হয়ে ফিরেছে। গতকালও একটি দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়েছে, গত আট মাসে ২৫৪জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পাবনার ১০ বছরের শিশুশিক্ষার্থী, সিলেটের শিশু ফাহিমা, পল্লবীর রামিসা আক্তার, বনশ্রীর শিশু মো. আবদুল্লাহ এবং স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি, জামালপুরের সাত বছরের একটি শিশু, পঞ্চগড়ের এক স্কুলছাত্রী; এরকম আরও অসংখ্য শিশুর মরদেহ উদ্ধারের পরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এই ঘটনাগুলো শিশুর নিরাপত্তার উদ্বেগজনক পরিস্থিতিকেই সামনে নিয়ে এসেছে। গতকালের আরও কয়েকটি মর্মান্তিক ঘটনা হলো- মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, খুলনায় একজনকে পিটিয়ে হত্যা, গাজীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার। শুধু তাই নয়, সুনামগঞ্জের তাহিরপুরে এক পিতা তাঁর তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। প্রায় সকল ক্ষেত্রে ধর্ষণের পরে হত্যা, শিশু আটকে রেখে টাকা আদায় করার পরে হত্যা, মব কিলিং ইত্যাদি ঘটনাগুলো স্বাক্ষ্য দেয় যে, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। কিছুদিন আগে রংপুরে বাবা-মা সহ কিশোর আয়ুষ চক্রবর্তী এবং এরকম সকল হত্যাকাণ্ডের বিচারের আশা এখন সুদূর-পরাহত।

আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মতো যারা প্রতিদিন হত্যার শিকার হচ্ছে, ফাহিমা ও আব্দুল্লাহর মতো যারা ধর্ষণের পরে হত্যার শিকার হচ্ছে, এরকম সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আর যেন একটি শিশুও, একজন মানুষও হত্যার শিকার না হয়; তেমন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
সকল শিশুর জন্য, সব মানুষের জন্য, প্রাণ ও প্রকৃতির জন্য একটি নিরাপদ ও সক্ষম বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি দেশবাসীর সঙ্গে আছি এবং থাকবো, ইনশাল্লাহ।

অপ্রতিম সহ হত্যার শিকার সকলের জন্য দোয়া করি এবং দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।⁩

তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে ?লন্ডন থে...
20/09/2026

তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে বাড়তি বাজেট ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে ?

লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিবাক্য শুনিয়েছি“মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, বিএনপি কোনো মেগা প্রকল্পে যাবে না।” কিন্তু ক্ষমতায় এসেই সেই ফাঁপা বুলি আর দ্বিমুখী নীতির কুৎসিত রূপ জনগণের সামনে পুরোপুরি উন্মোচিত হয়েছে।

তারেক রহমানের মুখের বুলি বনাম বাস্তবায়নে হরিলুটের উৎসবঃ
তারেক রহমান একদিকে প্রকাশ্যে মেগা প্রকল্পের বিরোধিতা করে মিষ্টি কথা শোনান, আবার অন্যদিকে তাঁর সরকারের অধীনেই একনেক সভায় এক বসাতেই দুটি মেট্রোরেল প্রকল্পের বাজেট বাড়িয়ে দেওয়া হয় ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা।

▶ MRT Line-5 (নর্দান রুট): বাজেট বাড়িয়ে করা হলো ৮৯,৮৪৮ কোটি টাকা।
▶ MRT Line-1: বাজেট একলাফে দাঁড়াল ১,১৪,৩৯৪ কোটি টাকা।
আওয়ামী লীগের আমলে জনগণের জন্য নির্মিত মেট্রোরেলে তথাকথিত ‘দুর্নীতি’র কাল্পনিক গন্ধ খোঁজা গোষ্ঠীগুলো এবং বিএনপির নীতিনির্ধারকরা আজ এত বড় বাজেট বৃদ্ধির সামনে সম্পূর্ণ নীরব কেন? এই হাজার হাজার কোটি টাকার বাড়তি বাজেট শেষ পর্যন্ত কার পকেটে যাচ্ছে?

‘সার্ভে ও কার্ড প্রজেক্ট’-এর নামে দলীয় ক্যাডার লালন-পালনঃ
মেগা প্রকল্প না করার ভান ধরে বিএনপি সরকার পেছনে নিয়ে এসেছে লুটপাটের নতুন নতুন কৌশল। ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর জন্য সার্ভে বা জরিপ করার নামে নতুন নতুন ছোট-বড় প্রকল্পের ফাঁদ পাতা হচ্ছে। রাষ্ট্রীয় অর্থের বিনিময়ে বিএনপির নিজস্ব নেতাকর্মী ও পেটোয়া বাহিনীকে এসব ভুয়া প্রজেক্টের কাজ দিয়ে কোটি কোটি টাকা লুটে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটি মূলত জনগণের করের টাকায় নিজেদের লোক পোষার এক নজিরবিহীন রাজনৈতিক দুর্নীতি।

আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের মাধ্যমে দৃশ্যমান যোগাযোগ ব্যবস্থা ও দেশের দীর্ঘমেয়াদী অবকাঠামো তৈরি হয়েছিল। কিন্তু আজ বিএনপি সরকার কোনো নতুন দৃশ্যমান উন্নয়ন না করেই বিদ্যমান প্রকল্পগুলোর মেয়াদ ও ব্যয় অন্যায্যভাবে বাড়িয়ে লুটের রাজত্ব কায়েম করেছে বিএনপি।

কথা ও কাজের এই চরম বৈপরীত্যই প্রমাণ করে—তারেক রহমান ও তাঁর দলের মূল উদ্দেশ্য কোনো দেশের উন্নয়ন নয়, বরং 'কার্ড' বিতরণ ও অহেতুক বাজেট বৃদ্ধির নামে রাষ্ট্রীয় অর্থ নিজেদের লোক ও পেছনের দরজার সহযোগীদের পকেটে পৌঁছে দেওয়া। জনগণের চোখের সামনে এই টাকা হরিলুটের হিসাব দেশবাসীকে একদিন দিতেই হবে!

"ঢাকা চট্টগ্রাম মহাসড়ক"সম্পূর্ণ ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কযুবলীগের লকডাউন সফল।
20/09/2026

"ঢাকা চট্টগ্রাম মহাসড়ক"
সম্পূর্ণ ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
যুবলীগের লকডাউন সফল।

20/09/2026

জামশেদ শামীম ফাটাইয়া দিছে...
লিংক কমেন্টে

Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when The Political Drama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share