02/08/2026
পরিবর্তনের নতুন বাংলাদেশে বেগম জিয়ার প্রয়োজন ছিল অপরিসীম।
বিএনপির নেতৃত্ব বেগম জিয়ার হাতে থাকলে,এদেশে এমন জঘন্য বিবেধ থাকতনা।
বেগম জিয়ার মমতাময়ী আঁচলে প্রথমেই জায়গা পেতেন এনসিপির তারুণ্য শক্তি। এনসিপি পেতো বেগম জিয়ার সাথে মাতৃত্বের ছায়াময় জোট। আজকের বেয়াদব সম্বোধন পাওয়া পাটোয়ারী সহ হাসনাত নাহিদ আখতার হান্নানরা পেতেন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব পদ। বাবর আর আশরাফউদ্দিন নিজামী সাহেবরাও থাকতেন না মন্ত্রণালয়ের বাহিরে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি,আল্লামা মামুনুল হক্ব সাহেবরা সহ এমন স্বপ্নবাজ কিছু মানুষের নেতৃত্ব পেতেন এ জাতি,যাদের পদচারণ মানুষের প্রশান্তির কারণ হতো।জনগণ আকাশচুম্বী উন্নতি পাইতো কি না জানিনা,তবে মনভরে স্বচ্ছ নিঃশ্বাস নিত।হয়তো হাদী ভাই ও থাকতেন আমাদের মাঝেই। একদিকে চরম ভারতের অনৈতিক প্রভাব বিরোধী একজন দেশনেত্রী, পাশে একঝাঁক স্বপ্নবাজ দেশপ্রেমিক বারুদ। নাম গুলো মনে করুণ আরেকবার,বেগম জিয়ার পাশের সীট গুলোতে।বাবর,নিজামী,নাহিদ,ফুয়াদ,হাসনাত,পাটোয়ারী,আখতার,সারজিস,হান্নান মাসুদ।
দাড়ি টুপির প্রতিনিধি আল্লামা মামুনুল হক্ব,হানজালা ভাই,চরমোনাইয়ের দুই পীর সাহেব।
বিরোধী দলে পুরা জামাত,বিশেষত মাসুদ,শিশির মনির সহ অনেকেই।
এমন সংসদ দেখার জন্য তরুনরা প্রেমিকার সাথে ঘুরতে যাওয়ার তারিখ ভূলে যেতো।কিন্তু আজ এই সব কিছু স্বপ্ন হয়ে গেছে একজন বেগম জিয়ার বিদায়ের মাধ্যমে।বেগম জিয়ার বিএনপি এনসিপির শ্রদ্ধার জায়গায় অবস্থান নিতে পারত।