TREND Capsule

TREND Capsule আমি আড়াল থাকতেই পছন্দ করি...

"𝓜𝓸𝓼𝓽 𝓹𝓮𝓸𝓹𝓵𝓮'𝓼 𝓷𝓪𝓽𝓾𝓻𝓮 𝓲𝓼 𝓽𝓸 𝓬𝓸𝓶𝓹𝓵𝓲𝓬𝓪𝓽𝓮 𝓼𝓲𝓶𝓹𝓵𝓮 𝓽𝓱𝓲𝓷𝓰𝓼"

first you LEARN
then you remove
the "L"

বিএসইসি সংশোধিত মার্জিন বিধি অনুমোদন করেছে, পি/ই সর্বোচ্চ ৪০ নির্ধারণ করেছেসংশোধিত কাঠামোটি ব্যাংক, নন-লাইফ ইন্স্যুরেন্স...
11/08/2026

বিএসইসি সংশোধিত মার্জিন বিধি অনুমোদন করেছে, পি/ই সর্বোচ্চ ৪০ নির্ধারণ করেছে

সংশোধিত কাঠামোটি ব্যাংক, নন-লাইফ ইন্স্যুরেন্স এবং অন্যান্য যোগ্য কোম্পানির জন্য পি/বি অনুপাতের পরিবর্তে ট্রেইলিং পি/ই অনুপাত চালু করেছে এবং বিনিয়োগকারীদের জন্য মার্জিন-কল ও ফোর্সড-সেল শর্তাবলী সহজ করেছে।

বাংলাদেশের পুঁজিবাজারে আস্থা পুনরুদ্ধারে বিএসইসি চেয়ারম্যান ব্যাপক সংস্কার উন্মোচন করেছেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংশোধিত মার্জিন লেন্ডিং বিধি অনুমোদন করেছে, যেখানে জীবন বীমা ব্যতীত সকল খাতের মার্জিন-যোগ্য শেয়ারের জন্য সর্বোচ্চ প্রাইস-টু-আর্নিংস (পি/ই) অনুপাত ৪০ নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিশনের আজকের (১১ আগস্ট) নিয়মিত সভায় সংশোধিত বিধিমালাটি অনুমোদন করা হয়েছে এবং গেজেট আকারে প্রকাশের জন্য আগামী ১৩ আগস্ট এটি বাংলাদেশ সরকারি প্রেসে (বিজি প্রেস) পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

সূত্রমতে, বিধিমালাটি প্রকাশের আগে চূড়ান্ত করার জন্য বিধি প্রণয়নকারী দলকে দুই দিন সময় দেওয়া হয়েছে।

সংশোধিত কাঠামো অনুযায়ী, ব্যাংক, নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং অন্যান্য খাতের কোম্পানিগুলোর জন্য মার্জিন লোনের যোগ্যতা নির্ধারণে পি/ই অনুপাত হবে মূল মূল্যায়ন মানদণ্ড। এই শর্তটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এই বিধিমালায় একটি ট্রেইলিং পি/ই অনুপাত চালু করা হয়েছে, যা বিগত ১২ মাসে অর্জিত আর্নিংস পার শেয়ার (ইপিএস)-এর বিপরীতে বর্তমান শেয়ার মূল্য ব্যবহার করে গণনা করা হবে। কোম্পানিগুলো নতুন ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশ করলে এই অনুপাতটি হালনাগাদ করা হবে।

সংশোধিত কাঠামোটি ব্যাংক এবং নন-লাইফ বীমা কোম্পানিগুলোর জন্য যোগ্যতার মানদণ্ড হিসেবে প্রাইস-টু-বুক (P/B) অনুপাতকে বাদ দিয়েছে। পূর্ববর্তী খসড়ায় ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ ৩ এবং বীমা কোম্পানিগুলোর জন্য ১-এর P/B অনুপাত প্রস্তাব করা হয়েছিল।

খসড়া নিয়মগুলো বেশ কিছু মার্জিন-যোগ্য স্টকের মূল্যে সমন্বয়ের সূত্রপাত করেছিল, এবং বাজার অংশগ্রহণকারীরা বলেছিলেন যে এর প্রভাব বৃহত্তর বাজারেও ছড়িয়ে পড়েছে।

সংশোধিত নিয়মগুলো বিনিয়োগকারীদের তাদের সিকিউরিটিজ নগদায়ন করার আগে আরও বেশি সুযোগ দেয়। যদি কোনো বিনিয়োগকারীর ইক্যুইটি ৫০%-এর নিচে নেমে আসে, তাহলে একজন মার্জিন অর্থায়নকারীকে অবশ্যই পূর্ব বিজ্ঞপ্তি জারি করতে হবে। যদি পরবর্তীকালে ইক্যুইটি ২৫%-এর নিচে নেমে আসে, তাহলে অর্থায়নকারী পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই সিকিউরিটিজগুলো নগদায়ন করতে পারবে।

পূর্ববর্তী খসড়ায় ৭০%-এর নিচে হলে একটি মার্জিন কলের প্রস্তাব করা হয়েছিল, যার পরে প্রয়োজনীয় ইক্যুইটি পুনরুদ্ধার করার জন্য তিন ট্রেডিং-দিনের একটি সময়সীমা দেওয়া হতো। এতে ইক্যুইটি ৫০%-এর নিচে নেমে গেলে পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই নগদায়নের অনুমতিও দেওয়া হয়েছিল।

শিথিল শর্তাবলী সত্ত্বেও, Z, N এবং G ক্যাটাগরির কোম্পানিগুলোর শেয়ার, সেইসাথে SME, ATB এবং OTC প্ল্যাটফর্মে তালিকাভুক্ত সিকিউরিটিজগুলো মার্জিন ফাইন্যান্সিংয়ের জন্য অযোগ্য থাকবে। শুধুমাত্র প্রধান বোর্ডের A এবং B ক্যাটাগরির শেয়ারগুলোই যোগ্য বলে বিবেচিত হবে।

সাধারণ সিকিউরিটিজের ক্ষেত্রে, মার্জিন ফাইন্যান্সিং অনুপাত হবে ১:১, যা বিনিয়োগকারীদের তাদের নিজস্ব ইক্যুইটির সমপরিমাণ অর্থ ধার করার সুযোগ দেবে। জীবন বীমা কোম্পানিগুলোর জন্য একটি পৃথক মার্জিন ফাইন্যান্সিং ব্যবস্থা থাকবে।

এই সংশোধিত কাঠামো তারল্য এবং বিনিয়োগকারীদের ক্রয়ক্ষমতা উন্নত করবে বলে আশা করা হচ্ছে

The revised framework replaces P/B with trailing P/E for banks, non-life insurers and other eligible companies, while easing margin-call and forced-sale conditions for investors.

প্রস্তাবিত কাঠামোটি ব্যাঙ্ক এবং অ-জীবন বীমাকারীদের জন্য P/B সীমা হ্রাস করবে, P/E সিলিং 40-এ উন্নীত করবে এবং মার্জিন-কল ন...
10/08/2026

প্রস্তাবিত কাঠামোটি ব্যাঙ্ক এবং অ-জীবন বীমাকারীদের জন্য P/B সীমা হ্রাস করবে, P/E সিলিং 40-এ উন্নীত করবে এবং মার্জিন-কল নিয়মগুলি সহজ করবে, কারণ BSEC লিভারেজ ঝুঁকি ধারণ করে বাজারের তরলতা বাড়ানোর চেষ্টা করে।

The proposed framework would drop P/B limits for banks and non-life insurers, raise the P/E ceiling to 40 and ease margin-call rules, as BSEC seeks to boost market liquidity while containing leverage risks.

আগামীকাল১০.০৮.২৬সোমবার *দিনের শুরুতে* পজেটিভ থাকবে, ১০:৩০~১১:০০ কিছু হিসাব কিতাব সমন্বয় করার জন্য ক্রসিং থাকবে বাজার, ১১...
09/08/2026

আগামীকাল
১০.০৮.২৬
সোমবার

*দিনের শুরুতে* পজেটিভ থাকবে, ১০:৩০~১১:০০ কিছু হিসাব কিতাব সমন্বয় করার জন্য ক্রসিং থাকবে বাজার, ১১~১১:৩০ একটি সমন্বিত হিসাব আসবে যা দিন শেষের বাজারের দিক নির্ধারণ করবে। আমার প্রেডিক্ট হিসাবে দিন শেষে স্লাইড/ পজেটিভ থাকবে।

✪৫,৮০০–৫,৮২২ থেকে reversal + volume হলে ৫,৮৩৫~৫,৮৫০ টেস্ট করবে, MA ৫,৮৭০ এর উপরে গেলে সবাই প্রান ফিরে পাবে।

~✪৫,৮০০ ভেঙে volume বাড়লে ৫,৭৯৪~ ৫,৭৭৭ পর্যন্ত correction হতে পারে।~

*_INDEX PATTERN ANALYSIS'_*

1H: Lower High → Lower Low তৈরি হচ্ছে।
Price 1H-তে short-term moving average-এর নিচে নেমেছে।
MACD negative এবং momentum দুর্বল।
তাই short-term bearish pressure আছে। আর এর থেকেই পুল ব্যাক আশা করা যায়। এর জন্য ৫৮০৯ সাপোর্ট লাইন সক্রিয়।

1D: Daily trend এখনো পুরোপুরি ভাঙেনি। ৫,৮০০–৫,৭৯৪ জোনটি গুরুত্বপূর্ণ demand/support।
এখানে buyer আসলে bullish reversal / relief rally হতে পারে।
৫,৮০০ ভেঙে গেলে pattern আরও bearish হবে।

1W: Weekly structure এখনো Higher High–Higher Low বজায় রেখেছে।
তাই বড় timeframe-এ এখনো bullish structure intact।
বর্তমান পতনকে আপাতত short-term correction হিসেবে দেখা যায়।

_*Pattern অনুযায়ী Key Levels*_

Resistance:
৫,৮৩৫~৫,৮৫০~৫,৮৭০~৫,৮৮০

Support:
৫,৮১৫~৫,৮০৯~৫,৮০০

*৫,৭৯৪~৫,৭৭৭ (বায়ার ওৎ পেতে আছে)*

Final Pattern Call
Short TF: Bearish
Daily TF: Correction/Consolidation
Weekly TF: Bullish

অর্থাৎ বড় trend এখনো bullish, কিন্তু short-term correction চলছে।
আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ৫,৮০০ level। এটি ধরে রাখলে আগামীকাল দুপুরের দিকে recovery/rally আসার সম্ভাবনা বেশি।
(Pattern: Correction~ Support Test~ Possible Rebound)

*MONEYFLOW PATTERN*
চিত্রে মানি ফ্লো প্যাটার্ন সংযুক্ত করা হলো, পূর্বের প্যাটার্ন অনুশীলন করলে, এখানে একটি রিবাউন্ড অপেক্ষা করছে, এতোদিন মানি ফ্লো কারেকশন যা পার্চেজ পাওয়ার ফ্রি~ এর থেকে সুত্র হিসাবেও পূল ব্যাক আসে। আমার হিসাবে লোন কোড/ ইনসাইডার রা ডিমান্ড জোন ক্রিয়েটের জন্য মার্কেট নমনীয় করতে মুভার্স ও ইন্সু কে ব্যাবহার করছে, মানি ফ্লো, মুভার্স, ব্যাংক এক্টিভ হলেই আগষ্ট মাসের খেলা জমে উঠবে।
তাই অনুরোধ- খুব সহসায় আধার কেটে দিনের আলো ছড়াবে, বাকী বুঝ আপনাদের

বিগত বছর ও বর্তমান বছর বিশ্লেষণ করলে জুন~জুলাই~আগষ্ট ব্যাবসা বান্ধব পুজিবাজার -ই দেখি, সে হিসাবে এ মাসেও যারা নতুন বিনিয়োগ বটম ও ট্রেন্ডি শেয়ারে বিনিয়োগ করে আগামী দিনগুলোতে ও ভালো রিটার্ন পাবে। গত বছর গুলো বিশ্লেষণ করলে- এ সময় গুলোতে যেভাবে ভলিউম ও ফ্লো হয়েছিলো এ বছর তার পুরাই ভিন্ন, ফ্লো ও ভলিউম দেখেই বুঝা যায় এ বছর আগ্রহ অনেক বেশী, তাই সার্ভিক বিবেচনায় যে পরিমান ফ্লো বাজারে সক্রিয় হচ্ছে- তার বের করতে হলেও বাজারের উচ্চতা আরো বাড়বে। যা গতদিন মিটিংয়ে ও দেখিয়েছি।

*তা-ই* ফেবু, লেবু, বুম্বুল মেসি, সিতি কাটা টাক্কু, ছাদে মাল নাই, ইঞ্চি, তুতু, থুতুদের পিছনে না ঘুড়ে সাধারণ কিছু মেথড এপ্লাই করে নিজেই হয়ে যান প্রকৃত বিনিয়োগ কারী। মনে রাখবেন- যারা আপনাকে বিজ্ঞাপন ও সাধু কথা শোনায়- তারা অন্যকে অপবাদ দিয়ে নিজের স্বার্থ হাসিল করে।

*~রিমাইন্ডার~*
ফলিং/আপার নাইফ থিউরি সূত্র মতে- পর পর পড়তে থাকা শেয়ার না ধরাই উত্তম, সেক্ষেত্রে সুত্রে MACD শেড ও ৫%+ বাউন্স দিলেই আপনি এভারেজ বা নতুন বায় ফর্মুলা ধরে আগাবেন। পাশাপাশি আপের শেয়ারের ক্ষেত্রেও সেম থিউরি।

আপনার আইটেম গুলো সেফ জোনেই আছে, যাস্ট সাপোর্ট ধরে এভারেজ করুন। পাশাপাশি চোখ রাখুন স্মার্ট আইটেম গুলো। অন্যদিকে 🇧🇩 লাল সবুজের কেরামতিতে চলুন।

পুজিবাজার খুব সেনসেটিভ স্থান- এখানে ভুল করে, আবেগ চলে না, নেনো সেকেন্ডে সিদ্ধান্ত বদল হয়। তাই বাকী কথা লাইভ স্ক্রিন দেখে বুঝে বলবো ইনশাআল্লাহ

শুভকামনা♻️
(আমার মূল নম্বার টা একটু সাসপেন্ড, আগামীকাল ঠিক হয়ে যাবে, তাই সাপ্লিমেন্টারী আইডি/ নম্বার 01611264125 আপাতত এক্টিভ)

আজ ০৮.০৮.২৬ শনিবার রাত ৯:১৫ এ থাকছি গুগল মিটিং লাইভে....থাকছে মার্কেট নিয়ে সাধারণ আলোচনা/ ভবিষ্যত প্রেডিকশন। সেক্টর ও আই...
08/08/2026

আজ ০৮.০৮.২৬ শনিবার রাত ৯:১৫ এ থাকছি গুগল মিটিং লাইভে....

থাকছে মার্কেট নিয়ে সাধারণ আলোচনা/ ভবিষ্যত প্রেডিকশন। সেক্টর ও আইটেম বেসিস আলোচনা। ভবিষ্যৎ বাজার সম্ভাবনা....

মিটিংয়ে থাকতে চাইলে পোস্টে......👍/❤️ রিয়েক্ট ও মিটিং নিয়ে আপনার পূর্বের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরামর্শ,

সময় অনুযায়ী_ গ্রুপে/ কমেন্টে লিংক পেয়ে যাবেন। মিটিংয়ে নির্ধারিত ৯:৩০ টার পরে কাউকেই এক্সেস দেয়া হবে না, অতএব সময়ে মূল্য কেও প্রাধান্য দিবেন।

IPDC🏒⚠️আপনার চাহিদার প্রেক্ষিতে যাস্ট AUGUST মাসের আপডেট রেসিস্টেন্স ও সাপোর্ট এর জন্য উল্লেখ্য, বায়~সেল পরামর্শ নয়
07/08/2026

IPDC🏒

⚠️আপনার চাহিদার প্রেক্ষিতে যাস্ট AUGUST মাসের আপডেট রেসিস্টেন্স ও সাপোর্ট এর জন্য উল্লেখ্য, বায়~সেল পরামর্শ নয়

DSHGARME🥋⚠️আপনার চাহিদার প্রেক্ষিতে যাস্ট AUGUST মাসের আপডেট রেসিস্টেন্স ও সাপোর্ট এর জন্য উল্লেখ্য, বায়~সেল পরামর্শ নয়
07/08/2026

DSHGARME🥋

⚠️আপনার চাহিদার প্রেক্ষিতে যাস্ট AUGUST মাসের আপডেট রেসিস্টেন্স ও সাপোর্ট এর জন্য উল্লেখ্য, বায়~সেল পরামর্শ নয়

DHAKAINS🌿⚠️আপনার চাহিদার প্রেক্ষিতে যাস্ট AUGUST মাসের আপডেট রেসিস্টেন্স ও সাপোর্ট এর জন্য উল্লেখ্য, বায়~সেল পরামর্শ নয়
07/08/2026

DHAKAINS🌿

⚠️আপনার চাহিদার প্রেক্ষিতে যাস্ট AUGUST মাসের আপডেট রেসিস্টেন্স ও সাপোর্ট এর জন্য উল্লেখ্য, বায়~সেল পরামর্শ নয়

PRAGATIINS🌲⚠️আপনার চাহিদার প্রেক্ষিতে যাস্ট August  মাসের আপডেট রেসিস্টেন্স ও সাপোর্ট এর জন্য উল্লেখ্য, বায়~সেল পরামর্শ ...
07/08/2026

PRAGATIINS🌲

⚠️আপনার চাহিদার প্রেক্ষিতে যাস্ট August মাসের আপডেট রেসিস্টেন্স ও সাপোর্ট এর জন্য উল্লেখ্য, বায়~সেল পরামর্শ নয়

BSC🚢⚠️আপনার চাহিদার প্রেক্ষিতে যাস্ট AUGUST মাসের আপডেট রেসিস্টেন্স ও সাপোর্ট এর জন্য উল্লেখ্য, বায়~সেল পরামর্শ নয়
07/08/2026

BSC🚢

⚠️আপনার চাহিদার প্রেক্ষিতে যাস্ট AUGUST মাসের আপডেট রেসিস্টেন্স ও সাপোর্ট এর জন্য উল্লেখ্য, বায়~সেল পরামর্শ নয়

FEDERALINS🌾চার্টে একটি সুন্দর হায়ার হাই অ্যান্ড হায়ার লো (Higher High & Higher Low) ফর্মেশন দেখা যাচ্ছে। টেকনিক্যাল তথ্য...
07/08/2026

FEDERALINS🌾

চার্টে একটি সুন্দর হায়ার হাই অ্যান্ড হায়ার লো (Higher High & Higher Low) ফর্মেশন দেখা যাচ্ছে।

টেকনিক্যাল তথ্য:
​Key Highlights
​Current Price: ২৯.১০ টাকা।
​Trend & Structure: সাম্প্রতিক পুলব্যাকের পর শেয়ারটি মুভিং এভারেজের (২৮.৩০) উপর সাপোর্ট নিয়ে পুনরায় আপট্রেন্ডে ফেরার ইঙ্গিত দিচ্ছে।
​Volume & RSI: ভলিউম ভালো অবস্থায় রয়েছে (২.০৯M) এবং RSI ৫৮.৫৪-এ অবস্থান করছে, যা একটি হেলদি বুলিশ মোমেন্টামের নির্দেশক।
​MACD: জিরো লাইনের উপরে পজিটিভ হিস্টোগ্রাম।
​
Levels (Support & Resistance)
​Immediate Resistance / Target 1: ৩১.২০ টাকা
​Major Target / Resistance 2: ৩২.৯০ - ৩৩.৫০ টাকা
​Immediate Support: ২৮.৭০ - ২৮.৩০ টাকা
​
Future Strategy
✪(Bullish Trend Continuation): প্রাইস যদি ২৮.৭০-এর উপরে টিকে থাকে এবং ৩১.২০ লেভেল ভলিউমসহ ব্রেক করে, তবে ৩২.৯০ - ৩৩.৫০ টার্গেটের দিকে দ্রুত মুভ করার সম্ভাবনা প্রবল।
​✪(Retracement): সামান্য পুলব্যাক হলে ২৮.৩০ - ২৮.৫০ জোনটি একটি ভালো অ্যাকুমুলেশন বা রি-এন্ট্রি পয়েন্ট হতে পারে।
​
টেকনিক্যালি শেয়ারটি বর্তমানে পজিটিভ/বুলিশ জোনে রয়েছে। শর্ট-টার্ম ট্রেডাররা ২৮.০০ টাকাকে কড়া স্টপলস ধরে ভালো রিস্ক-রিওয়ার্ড রেশিও পেতে পারেন।
​
⚠️এটি শুধুমাত্র টেকনিক্যাল বিশ্লেষণ, যা আগষ্ট মাসের আপডেট রেসিস্টেন্স ও সাপোর্ট, কোনো বাই/সেল রেকমেন্ডেশন নয়।)

Address

Khilkhet
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when TREND Capsule posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share