14/09/2026
আজ DSEX ৩৯.৫৫ পয়েন্ট পড়ে ৫,৩৭৯-এ ক্লোজিং হয়েছে এবং ইন্ডেক্স HH থেকে এ যাবৎ ৫৯০ পয়েন্ট কারেকশন ও গত টানা ৫ দিন পতন হয়েছে।
*নিউজ:* `গুরুত্বপূর্ণভাবে, সরকার জানিয়েছে আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস দেওয়া হয়েছে—এটা Textile/Engineering/Industrial stocks-এর sentiment-এ positive catalyst হতে পারে। একই সঙ্গে DSE আগামীকাল শীর্ষ ৩০ brokerage-এর সঙ্গে market rout নিয়ে জরুরি বৈঠক করছে।`
আগামীকাল
১৫.০৯.২৬
মঙ্গলবার
*দিনের শুরু* থেকেই পজেটিভ থাকবে, ১০:৩০~১১:৩০ ক্রসিং মুডে থাকবে, এতে মুভার্স ও সাথে ব্যাংক, ফাইন্যান্স ফ্রন্ট লাইনে আসবে, যা বাজারের গতি পরিবর্তনে সহযোগিতা করবে। টেক্নিক্যাল সাপোর্ট টু বাউন্স ও নিউজ মিলিয়ে দিন শেষে বাজার পজেটিভ থাকবে। `(Technical Bounce এর সম্ভাবনা ৭০%)`
✪আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ
৫,৩৬৭~৫,৩৭৯ ধরে: ৫,৪০০~৫,৪১৮~৫,৪৪৮~৫৪৫৪
বিশেষ করে ৫,৪১৮-এর ওপরে volume এলে short-covering/relief rally শক্ত হতে পারে।
✪আবার Sell-off হলে
৫,৩৬৬~৫৩৫৬ ভেঙে কারেকশন বাড়তে পারে ~৫,৩০০–৫,২৯৮।৫,২৯৮-ও ভাঙলে ৫,২২২ পরবর্তী বড় support।~
_*T3CHNICAL VIEW:*_
m: oversold থেকে bounce-এর চেষ্টা আছে।
1H: RSI প্রায় oversold zone; এখান থেকে relief rally হতে পারে।
1D: খুবই দুর্বল, MACD negative—তাই bounce হলেও এখনই trend reversal বলব না।
1W: পরিষ্কার bearish structure; ৫,৪৪৮–৫,৪৯৭ reclaim না করা পর্যন্ত বড় recovery confirm হবে না।
*মতামত*
কাল প্রথম ঘণ্টায় যদি DSEX ৫,৪০০-এর ওপরে উঠে volume বাড়ায়, তখন bearish অবস্থান কিছুটা কমিয়ে short-term relief rally-কে বেশি গুরুত্ব দেব।
আমার কালকের Overall View:
`Key level: 👉 ৫,৪০০`
৫,৪০০ reclaim = বাজারে স্বস্তির প্রথম signal।
৫,৩৬৬~৫৩৫৬ break = আবার downside risk।
*চিত্রে প্রদর্শিত:* গোলাপি আপা, ফিবো, এক্সপোনেশিয়াল বেঈমানী করবে না, যার আলো জ্বলবে আশ পাশ থেকেই (সুত্র) (৫৩৭৮~৫৩৬৬) তাই খুব নিকটতম স্থান/ ফিবো ০.২৩৬ থেকে ইন্ডেক্স গুড়বেই, সো আপাতত রিল্যাক্স বানী শুনাবো
*মানি ফ্লো:* ডাউন বক্স, তবে সক্রিয় হতে এখানে লিকুইডিটি আসতেই হবে, আর লিকুইডিটি কালেকশন অবস্থায় ভবিষ্যতের সুখের জন্য এরকম মার্কেট দোলাচল মেনে নিতেই হবে।
⚠️পুজিবাজার খুব সেনসেটিভ স্থান- এখানে ভুল করে, আবেগ চলে না, নেনো সেকেন্ডে সিদ্ধান্ত বদল হয়। তাই বাকী কথা লাইভ স্ক্রিন দেখে বুঝে বলবো ইনশাআল্লাহ
শুভকামনা🌾