Jakia Hasan

Jakia Hasan অশ্রু ঝরুক দিনে হাসিমুখ আমি ভালো আছি অন্তত প্রিয়জন জানুক ��

01/05/2025

"গুরুত্ব" চেয়ে নেয়ার জিনিস না। আপনি যদি কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকেন তাহলে আপনি এমনিতেও অনুভব করতে পারবেন।

গুরুত্ব বিহীন সম্পর্ক কখনো দীর্ঘস্থায়ী হয়না। গাছের যত্ন না নিলে একদিন তো পাতা ঝড়ে যাবেই। সেই সাথে মরে যাবে অযত্নে থাকা গাছটি।

29/01/2025

তারপর একদিন সব সয়ে যায়!
চলে যাওয়া, উপেক্ষা, আঘাত, অবহেলা, দুঃখ, প্রত্যাশা, তাচ্ছিল্য সব সয়ে যায়।
মানুষ ধীরে ধীরে সব মানিয়ে নেয়।
এভাবে সইতে সইতে একটা সময় সব অনুভূতি গুলো মরে যায়, আর মানুষটা পাষাণে পরিণত হয়।
ভালো-খারাপ, দিন-রাত সব একই লাগে।
আবেগের আনাগোনা বন্ধ হয়।
শুধু পড়ে থাকে চলাফেরা করা মানুষের মুখের আদলে একটা পাথর।
সয়ে যায় অথবা বলা ভালো যে বেঁচে থাকার জন্য সবটা মেনে নিতে হয়..!😅❤️‍🩹

29/01/2025

"খুব করে কিছু পাওয়ার আশায় দিনের পর দিন কাটিয়ে ফেলার পর এমন এক দিন আসে সেদিন আর সেটা পাওয়ার আশা আকাঙ্খা থাকে না। খুব করে চাওয়া জিনিসটার উপর বিরক্তি ও তিক্ততা চলে আসে। অপেক্ষার দিন ফুরিয়ে যাওয়ার পরেও অপেক্ষায় থাকা টা ব্যর্থ প্রমাণ হয়।একদিন সেটা পেয়ে গেলেও আর কোনো প্রাপ্তি থাকে না। তখন মনে হয় আর না পেলেও চলতো !

"আমরা যা মন থেকে চাই তা সময় মতো না পেলে সেটার প্রতি এক আকাশ সমান আক্ষেপ জন্মায়। তাই অসময়ে পাওয়ার পর প্রয়োজনবোধ কাজ করে না !!🤍🌸

26/01/2025

~ আমি সামান্য ব্যাথায় কাঁদি, আবার সবচেয়ে কঠিন যন্ত্রণা নিরবে সহ্যও করতে পারি!😅💔

26/01/2025

রোবট হবো!
ব্যাথা নেই, কথা নেই, শখ নেই, দুঃখ নেই, অনুভুতি নেই।😊💔

20/01/2025

তুমি এটা মেনে নাও যে তোমাকে এই দুনিয়াতে কেউ বুঝবে না, তোমাকে বোঝার ক্ষমতা কারো নেই, মেনে নাও কেউ আপন নয়। নিজের কষ্ট কারো কাছে প্রকাশ করতে যেওনা। খুব মন খারাপ হলে একটু কেঁদে নিও!❤️

11/01/2025

খুব কাছের মানুষের ব্যবহারে খুব খারাপ লেগে গেলে, অভিযোগ করা যায় না। অভিমান করা যায় না। রাগ করা যায় না। লম্বা লম্বা মেসেজ লেখা যায় না। ফোন করে বলা যায় না, 'কেন করলে এরকম?'
ঝগড়া করা যায় না, কে ঠিক কে ভুল তর্ক করা যায় না, চিৎকার করা যায় না, ভাঙচুর করা যায় না, মেনে নেওয়া যায় না, মানিয়ে নেওয়া যায় না।

শুধু চুপ করে যাওয়া যায়। একদম চুপ।

06/01/2025

নারী আমি....🌸❤️‍🩹
মৌলতার আড়ালে ইচ্ছে ঢাকি,
অপমানেও নিজেকে সামলে রাখি।
যুক্তি সাজাতে ভয় পাই,
মৃদু আঘাতে অন্তর ক্ষয়।
ঠোঁটে মিষ্টি হাসি,
নিঃস্বার্থ গোটা সংসারটাকে ভালোবাসি।
ত্যাগের মহিমায় কেউ হয় না খুশি,
অথচ সবেতে নারী আমি দোষী। 🌸❤️‍🩹

02/01/2025

বিবেক যেখানে স্বার্থপর,
নীতি কথা সেখানে হাস্যকর...!😅❤️‍🩹

31/12/2024

নতুন বছরে
জিরো এক্সপেক্টেশান নিয়ে বাঁচতে চাই!
নিজের উপরও কোনো
এক্সপেক্টেশান রাখবো না!
যাতে হুট করে কেউ অবহেলা করলেও
দুঃখ না লাগে-
নিঃসঙ্গ একাকিত্বেও খারাপ না লাগে-
মানুষের নতুন নতুন রূপ দেখেও
কষ্ট না লাগে-
আর সময়ের সাথে সাথে
কিছু মানুষের বিভৎস আচরণেও যেন
সবকিছু স্তব্ধ হয়ে না আসে!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jakia Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share