Maktabatu Ibrahim

Maktabatu Ibrahim পরিশুদ্ধ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে...

11/09/2026
আমরা আমাদের কাজগুলোও ডান দিক থেকে শুরু করব- ইনশা আল্লাহ
04/09/2026

আমরা আমাদের কাজগুলোও ডান দিক থেকে শুরু করব- ইনশা আল্লাহ

31/08/2026

❁ কঠিন কাজে পতিত ব্যক্তির দোয়া ❁

يَا حَيُّ يَا قَيُّوْمُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ

অর্থ: হে চিরঞ্জীব সত্তা, হে সকল সৃষ্টির ধারক, আপনার রহমতের দোহাই দিয়ে সাহায্য চাইছি।
রাসুলুল্লাহ্‌ (ﷺ) এর সম্মুখে কঠিন কাজ হাযির হলে তিনি উপরোক্ত দোয়াটি বলতেন।

তিরমিজি : ৩৫২৪, হাদিসের মান- হাসান।

আতশকাচে দেখা খলিফা হারুনুর রশিদ
25/08/2026

আতশকাচে দেখা খলিফা হারুনুর রশিদ

24/08/2026

▪️পাঁচ জিনিস আছে—পাঁচ জিনিসের মধ্যে…

শাকীক বালখী (রহ.) বলেন, আমি পাঁচটি জিনিস তালাশ করেছি, আর তা পাঁচ জায়গায় পেয়েছি।

▪️গুনাহ ত্যাগের শক্তি :

طَلَبْنَا تَرْكَ الذُّنُوبِ فَوَجَدْنَاهُ فِي صَلَاةِ الضُّحَى
“গুনাহসমূহ ত্যাগ করার উপায় খুঁজেছি, পেয়েছি চাশতের নামাযে।”

▪️ক’বরের জ্যোতি :

طَلَبْنَا ضِيَاءَ الْقُبُورِ فَوَجَدْنَاهُ فِي صَلَاةِ اللَّيْلِ
“ক’বরের আলো তালাশ করেছি, পেয়েছি তাহাজ্জুদের নামাযে।”

▪️মুনকার–নাকীরের প্রশ্নের উত্তর :

طَلَبْنَا جَوَابَ مُنْكَرٍ وَنَكِيرٍ فَوَجَدْنَاهُ فِي قِرَاءَةِ الْقُرْآنِ
“কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব খুঁজেছি, পেয়েছি কুরআন তিলাওয়াতে।”

▪️পুলসিরাত পার হওয়ার সহজতা :

طَلَبْنَا عُبُورَ الصِّرَاطِ فَوَجَدْنَاهُ فِي الصَّوْمِ وَالصَّدَقَةِ
“পুলসিরাত পাড়ি দেওয়ার পথ খুঁজেছি, পেয়েছি রোজা ও সদকার মধ্যে।”

▪️আরশের ছায়া :

طَلَبْنَا ظِلَّ الْعَرْشِ فَوَجَدْنَاهُ فِي الْخَلْوَةِ
“আরশের ছায়া তালাশ করেছি, পেয়েছি নির্জনে আল্লাহর ইবাদতে।”

❝হায়! আমরা কত কিছু খুঁজি পৃথিবীর বাজারে—অথচ জান্নাতের পথগুলো লুকিয়ে আছে আমাদের সিজদা, তিলাওয়াত, রোজা, সদকা আর নীরব কান্নার ভেতর।❞

[সূত্র : ইতহাফুস সাদাতিল মুত্তাকীন, ১০/৪১৮]

“আই হেট মাইসেলফ (আমি নিজেকে ঘৃণা করি), কারণ আমি পারফেক্ট নই”।সাইবার ক্রাইম কনসালটেন্ট : একটা ১৩ বছরের বাচ্চা ছিল, আগে হা...
20/08/2026

“আই হেট মাইসেলফ (আমি নিজেকে ঘৃণা করি), কারণ আমি পারফেক্ট নই”।

সাইবার ক্রাইম কনসালটেন্ট : একটা ১৩ বছরের বাচ্চা ছিল, আগে হাসত কিন্তু এখন শুধু স্ক্রোল করতে থাকে। আমার মনে হয়েছিল এটা হয়তো সাধারণ স্ক্রিন অ্যাডিকশন (নেশা) হবে। যখন আমি ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম যে সমস্যাটা কী হচ্ছে, তুমি কথা বলছ না কেন, তখন তার উত্তর কী ছিল জানেন? সে বলেছিল, “আই হেট মাইসেলফ (আমি নিজেকে ঘৃণা করি), কারণ আমি পারফেক্ট নই”।

তার সোশ্যাল মিডিয়া ফিডে সে কী দেখছিল? অন্য কারও নিখুঁত জীবন (পারফেক্ট লাইফ), কারও নিখুঁত শরীর, কারও নিখুঁত ছুটি কাটানো (পারফেক্ট ভ্যাকেশন)। প্রতিটা সোয়াইপের পর একটা নতুন তুলনা, তারপর আরও তুলনা । প্রতিদিন, মাসের পর মাস ধরে ওই বাচ্চাটা এটাই বলতে লাগল—'আই হেট মাইসেলফ, কারণ আমি পারফেক্ট নই' ।

উপস্থাপক : এর সমাধান কী? মানে বাবা-মায়েদের আসলে কী করা উচিত?

সাইবার ক্রাইম কনসালটেন্ট: আসলে প্রথমে আমি সব বাবা-মায়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই । আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনার সন্তানের প্রিয় খাবার কী, বা প্রিয় খেলা কী—এসব হয়তো আপনাদের জানা থাকবে । কিন্তু আমি যদি এই প্রশ্নটা করি যে, গত ৩০ দিনে সে ফোনে কী ধরনের কনটেন্ট (জিনিসপত্র) দেখেছে, তাদের কাছে কি এর কোনো উত্তর থাকবে ?

প্রতি সপ্তাহে ১ ঘণ্টা, মাত্র ১ ঘণ্টা ফোনটা পাশে সরিয়ে রাখুন, টিভি বন্ধ করুন। কোনো উপদেশ বা লেকচার নয়, কোনো জেরা বা ইন্টেরোগেশন নয়। শুধু কথা বলুন—তার স্কুল সম্পর্কে, তার বন্ধুদের সম্পর্কে জিজ্ঞাসা করুন। আর সে যদি আপনাদের সাথে কোনো কথা শেয়ার করে, তবে রাগ করবেন না। কারণ, যেদিন সন্তানটি এটা ভাববে যে ‘আমি যদি মা-বাবাকে কিছু বলি তবে বকুনি খেতে হবে’, সেদিন থেকে সে কিন্তু ইন্টারনেট থেকে শিখতে শুরু করবে, আপনাদের থেকে নয়।

14/08/2026

🔖 বই কেনার ব্যাপারে আপনি কোন দলে?
১. বইয়ের তালিকা বানিয়ে তারপর কিনি।

২. প্রচ্ছদ সুন্দর হলেই কিনে ফেলি।

৩. রিভিউ দেখে কিনি।

৪. বইয়ের দোকানে গিয়ে যা ভালো লাগে তাই কিনি।

ইবনু আসাকির (রাহ.) ইবরাহিম আল মাহদির সূত্রে বর্ণনা করেন, আমি একদিন খলিফা হারুনুর রশিদের সাথে ছিলাম। তিনি তার বাবুর্চীকে ...
12/08/2026

ইবনু আসাকির (রাহ.) ইবরাহিম আল মাহদির সূত্রে বর্ণনা করেন,

আমি একদিন খলিফা হারুনুর রশিদের সাথে ছিলাম। তিনি তার বাবুর্চীকে ডেকে বললেন, আজ তোমার খাবারের তালিকায় কি উটের গোশত আছে?

বাবুর্চী বললো, হ্যাঁ আমিরুল মুমিনিন। কয়েক ধরনের গোশত আছে।
খলিফা বললেন, তবে নিয়ে এসো।

বাবুর্চী গোশত এনে তার সামনে পরিবেশন করল।

হারুনুর রশিদ সেখান থেকে এক লোকমা নিয়ে মুখে দিলেন। তখন পাশে বসা জাফর বারমাকি হেসে উঠলেন। তাকে হাসতে দেখে খলিফা খাওয়া বন্ধ করে দিলেন এবং তার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তোমার হাসির কারণ কী?

জাফর— আমিরুল মুমিনিন! তেমন কিছু না। গতরাতে আমার বাঁদীর সাথে আমার কথোপকথনের কথা হঠাৎ মনে পড়ে গেল৷

হারুনুর রশিদ— কী সেই কথা? অবশ্যই আমাকে তা বলতে হবে।

জাফর— আমিরুল মুমিনিন— বলুন তো, আপনি এইমাত্র যে গোশতের টুকরা মুখে দিলেন, তার মূল্য কত হতে পারে?

হারুনুর রশিদ— চার দেরহাম।

জাফর— আমিরুল মুমিনিন! আল্লাহর শপথ করে বলছি, আপনার কথাটি ভুল। কারণ এর মূল্য চারলক্ষ্য দেরহাম।

হারুনুর রশিদ— কীভাবে?

জাফর— অনেকদিন পূর্বে একবার আপনি আপনার বাবুর্চীর কাছে উটের গোশত চেয়েছিলেন, কিন্তু তখন সেখানে উটের গোশত ছিলো না। আপনি তখন বলেছিলেন, খলিফার রন্ধনশালা কখনো গোশতশূন্য হতে পারে না। আপনার সেই কথা শোনার পর থেকে আমরা প্রতিদিন খলিফার রন্ধনশালার জন্য একটি করে উট জবাই করি। কারণ বাজার থেকে গোশত কেনা তো আমাদের শোভা পায় না। সুতরাং সেদিন থেকে নিয়ে আজ অবধি উটের পেছনে চারলক্ষ্য দেরহাম ব্যয় হয়েছে। অথচ এতদিন পর আজই আমিরুল মুমিনিন উটের গোশত খেতে চাইলেন।

এরপর জাফর বললেন, আমিরুল মুমিনিনের এক লোকমা গোশতের টুকরার মূল্য চারলক্ষ্য দেরহাম-একথা মনে হওয়ার কারণেই আমি হেসেছি। জাফর বলেন, আমার কথা শুনে খলিফা খুব বেশি কান্নাকাটি করলেন এবং তার সামনে থেকে দস্তরখান উঠিয়ে নিতে বললেন। নিজেকে ভর্ৎসনা করে বলতে লাগলেন, হারুন! তুই তো ধ্বংস হয়ে গিয়েছিস। একথা বলে আরও বেশি কান্না জুড়ে দিলেন।

একপর্যায়ে মুআজ্জিনগণ যোহরের নামাজের আজান দিলে তিনি মানুষদের সাথে নিয়ে যোহরের নামাজ আদায় করলেন৷ নামাজ শেষে আবার কান্নাকাটি শুরু করলেন। এভাবে আসর পর্যন্ত কাঁদলেন।

মুআজ্জিন আসরের আজান দিলে তিনি হারামাইন শরীফাইনের গরিব-দুঃখীদের বিশলক্ষ্য দেরহাম, বাগদাদের আশপাশের গরিবদের বিশলক্ষ্য দেরহাম এবং কুফা ও বসরার দুস্থ ও অসহায় লোকদের দশলক্ষ্য দেরহাম সদকার আদেশ দিলেন। এরপর তিনি আসরের নামাজের উদ্দেশ্যে বের হন। নামাজ শেষে তিনি আবার কাঁদতে আরম্ভ করেন এবং মাগরিবের নামাজ পর্যন্ত কাঁদতে থাকেন।

ইত্যবসরে ইমাম আবু ইউসুফ (রাহ.) খলিফার কাছে এলেন। খলিফার এই দুরবস্থা দেখে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন! আপনি সারাদিন কেঁদেই চলেছেন। কী হয়েছে আপনার ?

হারুনুর রশিদ সবিস্তারে সবকিছু ইমাম আবু ইউসুফের কাছে খুলে বললেন।

আবু ইউসুফ— আপনি আমাকে বলুন তো, আপনারা এতদিন যেসব উট জবাই করেছেন সেগুলোর গোশত কি নষ্ট হয়েছে নাকি মানুষ সেগুলো ভক্ষণ করেছে?

হারুনুর রশিদ— সেগুলো নষ্ট হয়নি; বরং মানুষই খেয়েছে।

আবু ইউসুফ— তাহলে আপনি কাঁদছেন কেন? বরং আপনি সুসংবাদ গ্রহণ করুন। বিগত দিনগুলোতে আপনার এই ব্যয়কৃত সম্পদ সাধারণ মুসলমানগণই তো খেয়েছে।

আপনার পুণ্যের খাতায় সদকার সওয়াব লেখা হয়েছে। এছাড়া সারাদিন আল্লাহর ভয়ে কান্নাকাটি করে খোদাভীতির যে দৃষ্টান্ত আজ আপনি উপস্থাপন করেছেন এর বিনিময়ে আল্লাহ তায়ালা অবশ্যই আপনাকে প্রতিদান দিবেন। কুরআনে কারিমে আল্লাহ তায়ালাই তো বলেছেন —
وَ لِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ
আর যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। [সুরা আর রহমান : ৪৬ ]

আবু ইউসুফের বক্তব্য শুনে হারুনুর রশিদের অন্তর ঠান্ডা হয় এবং তিনি আবু ইউসুফের জন্য চারলক্ষ্য দেরহামের আদেশ করেন। এরপর তিনি খাবার পরিবেশন করতে বলেন। খাবার উপস্থিত হলে দুপুরের সেই খাবার রাতে এসে গ্রহণ করেন।

বই : আতশকাচে দেখা খলিফা হারুনুর রশিদ
লেখক : ড. শাওকি আবু খলিল

Address

Shop/07, Qawmi Market (2nd Floor), 65/1 Paridas Road, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801676735001

Alerts

Be the first to know and let us send you an email when Maktabatu Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maktabatu Ibrahim:

Shortcuts

Share

Category