Hassan Tareq

Hassan Tareq No One Cares

মেধা অতিরিক্ত হয়ে গেলে বিস্ফোরণ তো ঘটবেই, যার নাম হতে পারে বিগ ব্যাং ই মওদুদী।
13/04/2026

মেধা অতিরিক্ত হয়ে গেলে বিস্ফোরণ তো ঘটবেই, যার নাম হতে পারে বিগ ব্যাং ই মওদুদী।

Omi Azad এর হুবহু পোস্ট 👇🏽 🚨শ্রীলঙ্কায় আছি আজ প্রায় ২ সপ্তাহ। ঘোরাঘুরির জন্য আগে থেকেই আমাদের পরিচিত ড্রাইভারের গাড়ি ...
26/03/2026

Omi Azad এর হুবহু পোস্ট 👇🏽 🚨

শ্রীলঙ্কায় আছি আজ প্রায় ২ সপ্তাহ। ঘোরাঘুরির জন্য আগে থেকেই আমাদের পরিচিত ড্রাইভারের গাড়ি বুক করে নিয়েছিলাম। বিমানবন্দর থেকে আমাদের তুলে সিগিরিয়া যাওয়ার পথে, এক্সপ্রেসওয়ে শেষ করে পাম্পে থামলো তেল নেয়ার জন্য। পাম্পের লোক তার ফোন দিয়ে ড্রাইভারের ফোন স্ক্যান করে তেল দিলো।

যাত্রা শুরু করে আমি জানতে চাইলাম ঘটনা কি, মোবাইল দিয়ে তো মূল্য পরিশোধ করে নাই, নগদ টাকা দিয়েছে দেখলাম, তাহলে ফোনের কাজ কি!

জ্বালানী তেলের ঝামেলা হতে পারে দেখে এখানকার সরকার যাদের নামে গাড়ীর নিবন্ধন আছে, সবাইকে QR Code WhatsApp সহ বিভিন্ন মাধ্যমে পাঠিয়েছে। যাদের WhatsApp নাই, তারা ওয়েব সাইটে গিয়ে QR Code ডাউনলোড করে নিয়েছে।

ছবির ভেতরে এটা আমাদের ড্রাইভারের গাড়ীর QR Code. এই QR Code-এ গাড়ীর রেজিস্ট্রেশন নম্বর আছে এবং নিয়মটা খুবই স্বাভাবিক। যে নম্বরের শেষে জোড় সংখ্যা আছে, সেগুলো জোড় তারিখে তেল নিতে পারবে, আর বেজোড়গুলো বেজোড় তারিখে। পাম্প কর্মীদের একটা অ্যাপ দেয়া হয়েছে, তারা সেই অ্যাপ দিয়ে সার্ভারে চেক করবে যে এই QR Code আজ তেল নিয়েছে কি না। না নিলে, কার ২৫ লিটার, টুকটুক ২০ লিটার, মটর সাইকেল ৮ লিটার, ভ্যান ৫০ লিটার, বাস ১০০ লিটার হিসেবে সর্বোচ্চ তেল ভরতে পারবে।

এক দিনে একবারই তেল ভরতে পারবে। নির্ধারিত সর্বোচ্চ সীমায় না পৌছালেও এক দিনে একবারই তেল নিতে পারবে, কারণ ঐ QR Code scan করার সাথে সাথে ওর কোটা শেষ। পাম্পে তেল না থাকলও শেষ!

এই নিয়ম চালু করার জন্য প্রশিক্ষণ নিতে কেউ বিদেশে যায় নাই। নতুন করে পাম্পের জন্য কোনো মেশিন কেনা হয় নাই। যা ছিলো তা দিয়েই সমস্যার সমাধান করা হয়েছে এবং খুব ভালোভাবে কাজ করছে।

বিষয়টা এমনি এমনি শেয়ার করলাম।

26/01/2026

Sometimes you meet someone, and it's so clear so immediately that the two of you, on some level, belong together. As lovers, or as friends, or as family, or as something entirely different. You just work, whether you're in love or creating things toget her or foxhole buddies or partners in crime. It's so clear, right off the bat, that this is what you're supposed to be doing, that this is what you're for. You meet these people throughout your life, out of nowhere, under the strangest of circumstances, and they help you make a life.l don't know if that makes me believe in coincidence, or fate, or sheer blind luck, but. It definitely makes me believe in something ♥️

03/10/2025

কুয়েটে চান্স পাওয়ার পর গ্রামের বাড়িতে গেছিলাম। আব্বার এক চাচাতো ভাই জিজ্ঞেস করলেন, — পড়ালেখার কি খবর?
এতোকিছু বুঝবে না কারণে আমি ডিরেক্ট বললাম, — ইঞ্জিনিয়ারিং এ চান্স পাইছি।

পরে জিজ্ঞেস করলেন, — কোন জায়গায়?
আমি বললাম, — খুলনা।

চাচা শোনার পর বললেন, — ওহ ভালোই হইছে, ঢাকায় হইলে আরেকটু ভালো হইতো। খুলনা তো একটু বেশি দূরে হয়ে যায়।

বিদায় নেওয়ার সময় আরেকটু বললেন, — আমাদের অমুকের ছেলে ঢাকায় ইঞ্জিনিয়ারিং পড়ে, এই কয়দিন আগে ছুটিতে আসছিলো।

আমি শুনে মনে মনে ভাবলাম, বাহ এই এলাকা থেকেও কেউ বুয়েটে পড়ে!

পরে খোঁজ নিলাম… দেখি চাচার সেই অমুকের ছেলে বুয়েটে না, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এ ইলেকট্রিক্যালে পড়ে। এলাকায় অলরেডি ইঞ্জিনিয়ার হিসেবে ভালোই নাম-ডাক।

~~Tanzir Kabir

14/09/2025

আচ্ছা, Apple কি Cox's Bazar এ তাদের নতুন branch খুলছে? Influencer রা ফেরত আসছে iPhone 17 নিয়ে 😃

Nazmur Rahman Prince এর মত আমিও রান্না করলাম তেল মসলা ছাড়া পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিফ 🤤
12/06/2025

Nazmur Rahman Prince এর মত আমিও রান্না করলাম তেল মসলা ছাড়া পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিফ 🤤

Sleeping in Mazdalfa no palaces no luxury buildings no family no expensive blanketsA night where the rich and the poor a...
03/06/2025

Sleeping in Mazdalfa no palaces no luxury buildings no family no expensive blankets
A night where the rich and the poor are equal
We plough the earth and cover ourselves is a mercy from Allah, Glory be to His servants
And your arm is rotting
A sleep is incomparable to anyone who wants to be considered
Very tired, she sleeps a deep sleep.
As if on the Day of Judgment, you find yourself among the dead, white bodies shaking the whole body for the greatness of the situation
Everything with wisdom, Glory be to Allah
She wakes up from sleep with joy, collecting stones and getting ready to walk and depart after the morning prayer directly to Mona's feelings
O Allah, grant us a visit to your house and everyone who says 🤲🤲 Ameen 🤲 🤲

30/04/2025

জীবনে ওতোটুকু টাকা পয়সা হোক যেন পছন্দের কোনো জিনিস কিনতে গেলে বারবার হিসাব কষতে না হয়, প্রাইজ ট্যাগ দেখার পর ফেলে আসতে না হয়। যেন আম্মুর আর কোনোকিছুতে স্যাক্রিফাইজ করতে না হয়, যেন কাছের মানুষদেরকে ছোটখাটো জিনিস মাঝে মধ্যে কিনে দিতে পারি। যেন গরীব লোকেরা টুকটাক ঠকালে সয়ে নিতে পারি। রিকশাওয়ালা দশ টাকা বেশি চাইলে, মিথ্যা গল্প বলে কেউ সাহায্য চাইলে তাকে যেন ফিরিয়ে দিতে না হয়।

আর মোস্ট ইম্পোর্টেন্টলি, কেউ শুধু শুধু অপমান করলে যেন জবাব দেয়ার মতো সামর্থ্য থাকে, ঝাপসা চোখে যেনো শুধু তাকিয়ে থাকতে না হয়। শুধু ওতোটুক টাকার জোর যেন হয়, যতোটুকু হলে নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার অধিকার থাকে, নিজের সম্মান বাঁচিয়ে রাখা যায়।

30/04/2025

Pencil: I'm sorry.

Eraser: For what ? You didn't do anything wrong.

Pencil: I'm sorry, you get hurt because of me. Whenever I made a mistake, you're always there to erase it. But as you make my mistakes vanish, you lose a part of yourself and get smaller and smaller each time.

Eraser: That's true, but I don't really mind. You see, I was made to do this, I was made to help you whenever you do something wrong, even though one day I know I'll be gone. I'm actually happy with my job. So please, stop worrying I hate seeing you sad.

"Our Parents are like the eraser, where as we children are the pencil. They're always there for their children, cleaning up their mistakes. Sometimes along the way they get hurt and become smaller (older and eventually pass on) Take care of your Parents, treat them with kindness and most especially love them."

May Allah (SWT) grant our parents Jannah al Firdaws Ameen!

01/04/2025

তিনটি বিষয় নিয়ে কখনো (মানুষের সামনে) কথা বলো না—
• (নিজের) গুনাহ
• (নিজের) নেক আমল
• (নিজের) দুঃখ-কষ্ট
—ইমাম সুফিয়ান আস সাওরি (রাহিমাহুল্লাহ)
[আবু নু‘আইম, হিলইয়াতুল আউলিয়া: ৯৩৯৭]
❖ গুনাহর কথা বলা যাবে না। কারণ, হাদিসে এসেছে, গুনাহর কথা প্রকাশকারী—মুজাহিরকে আল্লাহ্ কখনো মাফ করবেন না (তাওবাহ্ ব্যতীত)। কারণ, যে গুনাহ আল্লাহ ঢেকে রাখেন, সে সেই গুনাহের কথা উন্মুক্ত করে দেয় মানুষের কাছে। [বুখারি, আস-সহিহ: ৫৭২১]
এই ভুলটা আমরা অনেকেই করি। সাবধান হওয়া দরকার।
❖ নেক আমলের কথা প্রকাশ করা উচিত নয়। কারণ, এতে রিয়া তথা লৌকিকতার প্রবল সম্ভাবনা থাকে। তাছাড়া আত্মপ্রীতি ও আত্মপূজার সম্ভাবনা তৈরি হয়। সালাফ তথা পূর্বসূরি নেককার ব্যক্তিগণ বলতেন, ‘তোমরা যেভাবে তোমাদের গুনাহগুলো ঢেকে রাখো, সেভাবে তোমাদের নেক আমলগুলোও ঢেকে রাখো।’ আমাদের কিছু ডিল থাকা দরকার শুধু নিজেদের এবং আল্লাহর মাঝে। আর কেউ জানবে না। জানার দরকার কী? গোপন আমলকে আল্লাহর কাছে উসিলা হিসেবে পেশ করলে বিভিন্ন সময় উপকার পাওয়া যায়। গুহায় আটকে পড়া সেই তিন ব্যক্তির কথা মনে পড়ে? তারা কিন্তু গোপন নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দু‘আ করেছিলো এবং আল্লাহ তাদের দু‘আ কবুল করে বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। [বুখারি, আস-সহিহ: ২৩৩৩; মুসলিম, আস-সহিহ: ২৭৪৩]
❖ দুঃখ-কষ্টের কথা বলতে নিষেধ করা হয়েছে, কারণ দুঃখের কথা বললে দুঃখ অনেক সময় বাড়ে, কারণ সব শ্রোতা সমান নয়। অনেক শ্রোতাই উল্টো আতঙ্কিত করে তোলে (তবে, দুঃখ-কষ্ট শেয়ারের ফলাফলের ব্যাপারটি আপেক্ষিক; ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হওয়াটা স্বাভাবিক)। তবে, যদি সেই দুঃখের ব্যাপারটি নেতিবাচক কিছু হয়, তাহলে নিঃসন্দেহে তা বলা উচিত নয়। কারণ এমন অনেকেই আছে, যারা এসব বিষয় দিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে। ব্ল্যাকমেইল না করলেও, বাকি জীবন তার সাথে হিসেব করে কথা বলতে হয় এবং সমীহ করে চলতে হয়। ভয় কাজ করে, অসন্তুষ্ট হলে না জানি বলে দেয়! তবে, আমাদেরকে এমন কাজ করা থেকে বেঁচে থাকতে হবে, যেটি কারও সাথে শেয়ার করতে ভয় কাজ করবে। হাদিসে এসেছে, ‘‘গুনাহ সেটিই, যেটি তোমার মাঝে সন্দেহ তৈরি করে এবং যেটির ব্যাপারে তুমি অপছন্দ করো যে, মানুষ সেটি জেনে ফেলুক।’’ [মুসলিম, আস-সহিহ: ৬৬৮০]
সুতরাং, চুপ করা শিখতে হবে। যাবতীয় বিষয় আল্লাহর সাথে সুরাহা করার অভ্যাস করতে হবে। কুরআনুল কারিমে বলা হয়েছে—
ﺣَﺴْﺒُﻨَﺎ ﺍﻟﻠّٰﻪُ ﻭَﻧِﻌْﻢَ ﺍﻟْﻮَﻛِﻴْﻞُ
(‘হাসবুনাল্লাহু ওয়া নি‘অ্মাল ওয়াকীল)
অর্থ: আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক!

Address

Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hassan Tareq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share