Tablighi Jamat News BD Group

Tablighi Jamat News BD Group দাওয়াত থাকবে তো দ্বীন থাকবে।
দ্বীন থাকবে তো দুনিয়া থাকবে,,,
মৃত্যুর আগে তিন চিল্লা রোজানা ২৬ মজমা রববিয়াতের দাওয়াত দিতে হবে

তাবলীগের দ্বন্দ্ব নিরশনে বিশ্ব বিখ্যাত দ্বায়ী মাওঃ তারিক জামিল সাহেবের নিকট চিঠি প্রেরণ।
14/09/2026

তাবলীগের দ্বন্দ্ব নিরশনে বিশ্ব বিখ্যাত দ্বায়ী মাওঃ তারিক জামিল সাহেবের নিকট চিঠি প্রেরণ।

13/09/2026

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে 'ওলামা হজরত ও তাবলিগের সাধারণ মুসল্লিদের' পক্ষ থেকে শফিক বিন নাঈম ভাই যে লিখিত ৬ দফা দাবি পেশ করেছেন, তা উম্মাহর যৌথ অধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
Jamil Sourav
মুফতি মুহাম্মাদ শফিউল্লাহ শাফী

08/09/2026

বর্তমান দাওয়াত ও তাবলীগ জামাতের মধ্যে যে দুইটা ভাগ রয়েছে, তাদের মধ্য থেকে কাদের সাথে সাধারণ আমরা যারা আছি, তারা কাদের সাথে এই মেহনতের কাজ করব!
শায়েখ আহমাদুল্লাহ হুজুর ।

মঙ্গলবারের মাশোয়ারায় বাংলাদেশের আমীর সাহেব সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে, ইজতেমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমাদে...
20/08/2026

মঙ্গলবারের মাশোয়ারায় বাংলাদেশের আমীর সাহেব সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন যে, ইজতেমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমাদের কোনো সাথী সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে কোনো ধরনের পোস্ট, বক্তব্য, মন্তব্য, ভিডিও, লাইভ, সাক্ষাৎকার, টক শো কিংবা অন্য কোনো মিডিয়া কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। Facebook, YouTube, TikTokসহ কোনো সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে ব্যক্তিগত মতামত, ব্যাখ্যা, আলোচনা বা পাল্টা বক্তব্য দেওয়া থেকেও সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। কেউ এই নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের বক্তব্য বা মিডিয়া কার্যক্রমে অংশগ্রহণ করলে তার বক্তব্য বা অবস্থানকে আমাদের সাথীদের বক্তব্য বা অবস্থান হিসেবে বিবেচনা করা হবে না।

একই সঙ্গে বেশি বেশি দোয়া ও আমাল করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। আমাদের নিজেদের দোয়ার পাশাপাশি ঘরের মা-বোনদেরও বিশেষভাবে দোয়া করার জন্য অনুরোধ করতে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সাহায্য কামনায় রোজা রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করতে বলা হয়েছে।

আমাদের মূল করণীয় হলো—প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়ে, তাঁর সাহায্য ও রহমতের ওপর ভরসা করে সামনে অগ্রসর হওয়া। আমাদের শক্তি সোশ্যাল মিডিয়ার প্রচার, বক্তব্য বা বিতর্কে নয়; বরং দোয়া, আমল, তাওয়াক্কুল, মাশোয়ারা, ঐক্য ও শৃঙ্খলার মধ্যে।

তাই আসুন, আমরা সবাই মাশোয়ারার সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান রেখে সব ধরনের সোশ্যাল মিডিয়া ও মিডিয়া কার্যক্রম থেকে বিরত থাকি, অপ্রয়োজনীয় আলোচনা ও মন্তব্য এড়িয়ে চলি এবং নিজেরা ও পরিবারের মা-বোনদের নিয়ে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করি।

আল্লাহ তাআলা আমাদের সকল কাজকে কবুল করুন, সঠিকভাবে মাশোয়ারার সিদ্ধান্ত মেনে চলার তাওফিক দিন এবং তাঁর সাহায্য ও রহমতের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার তাওফিক দান করুন। আমিন।

18/08/2026

তাবলিগের অভ্যন্তরে তৃতীয় পক্ষ কারা?
তাদের শনাক্ত করার উপায়গুলো কী কী?…

10/08/2026

আমাদের নিজামউদ্দিন মারকাজ মাননেওয়ালা সাথীদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করব আপনারা কোন খবরের দিকে নজর না দিয়ে যার যার অবস্থান থেকে মসজিদ ওয়ারী পাঁচ কাজ, শবগুজারি এবং বড়দের তরতীব অনুযায়ী খুরুজের মজবুতের সাথে পাবন্দি করুন।

নিজের হালকা, ইউনিয়ন, থানা, জেলার মাশোয়ারায় শরিক হয়ে বড়দের তাকাজা অনুযায়ী মেহনত করতে থাকুন। ইন্টারনেটের তথ্য নিয়ে বিভ্রান্ত নিজে হবেন না অন্যদেরকেও বিভ্রান্ত করবেন না।

ইনশাআল্লাহ এই হেদায়েত অনুযায়ী যার যার অবস্থা থেকে মেহনত করুন আল্লাহ তাআলা আপনার এলাকার তাবলীগের কাজ অনেক আগে বাড়িয়ে দেবে, আপনার নিজের আমলের উন্নতি আল্লাহ করে দেবে এবং আপনার দিলের ভিতরে তাবলীগের যে সফলতা কামনা করছেন সেটার ফয়সালা আল্লাহ তায়ালা করে দেবেন ইনশাআল্লাহ।

ইজতেমা জোড়ের বিষয় আমাদের বড়দের পক্ষ থেকে মাশোয়ারার মাধ্যমে যে ফয়সালা বড়রা পাঠায় সেটির উপর আমল করি অন্যদিকে নজর না দিক।

10/08/2026

তাবলীগের বিভক্তির আজ নয় বছর চলমান
কোন এক পক্ষের আতঙ্কের নাম মাওলানা সাদ কান্ধলভী।

আল্লামা ড.খলিলুর রহমান সাজ্জাদ নোমানী দাঃবাঃ, হযরতজী মাওলানা সাদ সাহেব দাঃবাঃ এর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আলমী মারকাজ ন...
30/07/2026

আল্লামা ড.খলিলুর রহমান সাজ্জাদ নোমানী দাঃবাঃ, হযরতজী মাওলানা সাদ সাহেব দাঃবাঃ এর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আলমী মারকাজ নিজামুদ্দিনে এসেছিলেন।
Hazrat Maulana Sajjad Nomani Sahab Markaz Nizamuddin Hazrat Ji Maulana Saad Sahab Se Mulaqat

ইনশা আল্লাহ আগামী ১ আগষ্ট ২০২৬  ওলামা হজরত গণের বিশেষ মজমা ( জোড়) ইনশাআল্লাহ । যেই সকল ওলামা হজরত গণ (সাল )৩ চিল্লা লাগ...
27/07/2026

ইনশা আল্লাহ আগামী ১ আগষ্ট ২০২৬ ওলামা হজরত গণের বিশেষ মজমা ( জোড়) ইনশাআল্লাহ ।
যেই সকল ওলামা হজরত গণ (সাল )৩ চিল্লা লাগানে ওয়ালা হজরত গণের উপস্থিতি একান্ত কাম্য ।
স্থান: টঙ্গী মারকাজ
সময় : সকল ৮:০০ ঘটিকা হইতে আসর পর্যন্ত মজমা ।

29/06/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, সিলেটের প্রবীণ মুরুব্বী, আলেম-উলামার অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব দেওয়ান মাসুদ রাজা চৌধুরী সাহেব ইন্তেকাল করেছেন।
মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচা বানিয়ে দিন, তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
আমীন, ইয়া রাব্বাল আলামীন।🤲 #তাবলিগ #জামাত #বাংলাদেশ

Address

Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Tablighi Jamat News BD Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share