Breaking News BD

Breaking News BD The Breaking News BD online page is very important news given you. Please Like this page

সকল ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেল এ সকল ধরণের নিউজ হয়, এটি একটি নির্দলীয় চ্যানেল, সকল প্রকার নিউজ, স্পোর্টস নিউজ, বিনোদন নিউজ, রাজনীতির সকল খবরা খবর/ Subscribe to our channels to get all the breaking news, our channels are all news, this is a non-party channel, all types of news, sports news, Entertainment News, Politics News ETC

10/08/2026

নিয়োগ নিয়ে বানিজ্য, চলবে না চলবে না-সাদিক কায়েম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হ-ত্যা মা-মলায় খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হক গ্রে-প্তার হওয়ার পর এবার মা-মলা...
10/08/2026

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হ-ত্যা মা-মলায় খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হক গ্রে-প্তার হওয়ার পর এবার মা-মলার অন্য আসামিদের নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। একই সঙ্গে ডনকে কোনোভাবেই জামিন না দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

10/08/2026

বৃষ্টিতে ভিজেই স্লোগান ধরলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

শেরপুর সদর উপজেলার রামেরচর হাই স্কুলে এসএসসি পরীক্ষায় গণহারে ফেলের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভে শিক্ষকদের কয়েক...
10/08/2026

শেরপুর সদর উপজেলার রামেরচর হাই স্কুলে এসএসসি পরীক্ষায় গণহারে ফেলের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভে শিক্ষকদের কয়েক ঘণ্টা তালাবদ্ধ করে রাখা হয়। পরে পুলিশের উপস্থিতিতে আলোচনা শেষে শিক্ষকদের লিখিত অঙ্গীকারের পর তাঁদের মুক্ত করা হয়।

ইরানের সর্বোচ্চ নেতা এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর গুরুত্বপূর্ণ সামরিক পদে বড় ধরনের পরিবর্তন...
10/08/2026

ইরানের সর্বোচ্চ নেতা এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর গুরুত্বপূর্ণ সামরিক পদে বড় ধরনের পরিবর্তন এনেছেন মোজতবা হোসেইনি খামেনি। দেশটির সশস্ত্র বাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং বাসিজ মিলিশিয়া বাহিনীতে শীর্ষ পর্যায়ে ছয়জন নতুন জ্যেষ্ঠ কমান্ডারকে নিয়োগ দেওয়া হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল দিয়ে আজ। তবে উদ্বেগের বিষয় হলো দেশজুড়ে অধিকাংশ শ...
10/08/2026

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল দিয়ে আজ। তবে উদ্বেগের বিষয় হলো দেশজুড়ে অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছে। সে অনুযায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ঠাকুরগাঁও জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের এই খতিয়ান প্রকাশ্যে আসার পর সর্বমহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কেন্দ্রীয় সুপারিশ ব্...
10/08/2026

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বাতিল করা হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। সোমবার (১০ আগস্ট) রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ পরবর্তী সমাবেশে এ কথা বলেন তিনি।

ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী...
10/08/2026

ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে একটি নোটিশের মাধ্যমে তিনি এই কথা জানান। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টের নোটিশে উল্লেখ করা হয়, “বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএ-এর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রেখেছে। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি।”

২০১৩ সালে গুমের শিকার সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উ...
10/08/2026

২০১৩ সালে গুমের শিকার সূত্রাপুর থানা ছাত্রদল নেতা খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে প্রধানমন্ত্রী তারেক রহমান শিহাবের কাছে শুভেচ্ছা উপহার পৌঁছে দিতে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন।

আরবি শব্দ জাহান্নাম বা দোজখ (ফারসি শব্দ) গুনাহগারদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির আবাসস্থল। কিয়ামতের দিন যাদের আমলনামার ওপর...
10/08/2026

আরবি শব্দ জাহান্নাম বা দোজখ (ফারসি শব্দ) গুনাহগারদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির আবাসস্থল। কিয়ামতের দিন যাদের আমলনামার ওপর মহান আল্লাহ তা’আলা অসন্তুষ্ট থাকবেন, তাদের শাস্তির ঠিকানা হবে জাহান্নাম।

এর সাতটি স্তর রয়েছে। বিভিন্ন হাদিসে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথাও এসেছে।

এর মধ্যে সবচেয়ে হালকা আযাবও (শাস্তি) অত্যন্ত ভয়ংকর। এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা আযাব ওই ব্যক্তির হবে, যাকে এমন দু’টি জুতা পরিয়ে দেয়া হবে, যার তলা ও ফিতা হবে আগুনের।

Address

Jamuna Future Park
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Breaking News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Breaking News BD:

Shortcuts

Share