Abosar Prokashana Sangstha

Abosar Prokashana Sangstha Abosar Prokashana Sangstha is a renowned publication house of Dhaka, Bangladesh. Founded by A.K.M.

Fazlur Rahman (Alamgir Rahman), the organization have always printed books on various topics and for all ages.

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ( স:) ﷺ ❤️
25/08/2026

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ( স:) ﷺ ❤️

প্রি-অর্ডার চলছে!!!!!রাশিয়ান সাহিত্যের মহারথী ফিওদর দস্তইয়েফ্স্কি-র কালজয়ী উপন্যাস ‘দ্য ইডিয়ট’📖 বই: দ্য ইডিয়ট✍️ লেখক: ফি...
24/08/2026

প্রি-অর্ডার চলছে!!!!!

রাশিয়ান সাহিত্যের মহারথী ফিওদর দস্তইয়েফ্স্কি-র কালজয়ী উপন্যাস ‘দ্য ইডিয়ট’

📖 বই: দ্য ইডিয়ট
✍️ লেখক: ফিওদর দস্তইয়েফ্স্কি
🔤 অনুবাদ: জ্যোতির্ময়ী চৌধুরী
💵 মুদ্রিত মূল্য : ৮০০ টাকা।

প্রি-অর্ডারে থাকছে অতিরিক্ত ছাড়!!!!

অর্ডার করতে;
👉 হোয়াটসঅ্যাপ করুন: wa.me/8801743955002
👉 ইনবক্স করুন: m.me/AbosarProkashanaSangstha
📞 কল করুন: 01720304072

অথবা পেয়ে যাবেন আপনার পছন্দের অনলাইন বুকশপ গুলোতে।

#দ্য_ইডিয়ট #নতুনবই #অবসর #অনুবাদ

এই রুমের জানালা দিয়ে বাইরের অন্ধকার দেখা যাচ্ছে। জানালার কাচের উপর হালকা বৃষ্টির ফোঁটা এসে পড়ছে। আমি দরজায় দাঁড়িয়ে কাঁপ...
24/08/2026

এই রুমের জানালা দিয়ে বাইরের অন্ধকার দেখা যাচ্ছে। জানালার কাচের উপর হালকা বৃষ্টির ফোঁটা এসে পড়ছে। আমি দরজায় দাঁড়িয়ে কাঁপছি। শীত আর ভয় মিশিয়ে কাঁপন। এই মুহূর্তে দরজার ওপাশে ড্রয়িংরুমে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আমার মন বলছে সে খুনি না হয়েই যায় না। ওই যে ওই পাশ থেকে নভেম্বর রেইনের মৃদু সুর ভেসে আসছে, আগের খুনগুলো করার সময়েও এই গান বাজানো হয়েছে। নিশ্চয়ই খুনি! এই ভয়ংকর খুনির হাত থেকে আমার আজ বাঁচার উপায় নেই। ভাবতে ভাবতে দরজার উপর প্রচণ্ড লাথি পড়ল। আমি ছিটকে সরে গেলাম। দরজার ছিটকিনি অত শক্ত না। আর দু-এক লাথিতে সেটা ভেঙে পড়বে সন্দেহ নাই। আমি জোরে জোরে চিৎকার দিলাম, ‘বাঁচাও, বাঁচাও।’ কিন্তু আমি জানি আমার চিৎকারে খুনি থামবে না। বাসার সামনে পুলিশের গার্ড ছিল সেটা পেরিয়ে খুনি এই পর্যন্ত কীভাবে চলে এলো? খুনি নিশ্চয়ই অতি পরিচিত কেউ, একটু পরই তার পরিচয় পেয়ে যাব কিন্তু তারপর আর বেঁচে থাকব না...

বইটিতে গোয়েন্দা গুলজার হোসেনের ছয়টি রহস্যের সমাধান আছে। প্রতিটি রহস্যই গুলজার হোসেনের অসাধারণ পর্যবেক্ষণ আর বিশ্লেষণ ক্ষমতা দিয়ে সমাধান করা। গল্প শেষে অপরাধীর পরিচয় পাঠককে চমকে দেবে, বিস্মিত করবে।

বই : ছয় রহস্য
লেখক : খোন্দকার মেহেদী হাসান
মুদ্রিত মূল্য : ৩২০ টাকা।

বই অর্ডার করতে:-
👉 হোয়াটসঅ্যাপ করুন: wa.me/8801743955002
👉 ইনবক্স করুন: m.me/AbosarProkashanaSangstha
📞 কল করুন: 01720304072

অথবা পেয়ে যাবেন আপনার পছন্দের অনলাইন বুকশপ গুলোতে।

#গোয়েন্দা #থ্রিলার #ব‌ই #নতুনবই #অবসর

23/08/2026

আল কোরআনের সহজ বাংলা অনুবাদ। #কোরআন #ইসলামিক #অনুবাদ

জনাব গোলাম মুরশিদের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলিবাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রাজ্ঞ গবেষক, বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ...
23/08/2026

জনাব গোলাম মুরশিদের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রাজ্ঞ গবেষক, বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ গোলাম মুরশিদ স্যার-এর মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।

তাঁর দীর্ঘ সাহিত্যিক ও গবেষণামূলক জীবন বাংলা ভাষা ও সংস্কৃতির জগতে রেখে গেছে অনন্য অবদান। তাঁর জ্ঞান, মনন ও সৃষ্টিশীল কাজ আমাদের সাহিত্যভুবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর প্রয়াণে অবসর ও প্রতীক প্রকাশনা সংস্থা গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

শ্রদ্ধায় ও স্মরণে—
গোলাম মুরশিদ।

#গোলামমুরশিদ #মৃত্যুবার্ষিকী #শ্রদ্ধাঞ্জলি #অবসরপ্রকাশনা #প্রতীকপ্রকাশনা

হুমায়ুন আহমেদ-এরবোতল ভূত এখন৪ কালার, রঙিন ছবিযুক্ত #হুমায়ুন_আহমেদ  #বোতল_ভূত  #অবসর  #প্রতীক
22/08/2026

হুমায়ুন আহমেদ-এর
বোতল ভূত এখন
৪ কালার, রঙিন ছবিযুক্ত

#হুমায়ুন_আহমেদ #বোতল_ভূত #অবসর #প্রতীক

কারো কারো পড়া প্রথম উপন্যাস......পড়েছেন ?? 👀 #দেবী  #হুমায়ুন_আহমেদ  #অবসর
20/08/2026

কারো কারো পড়া প্রথম উপন্যাস......

পড়েছেন ?? 👀

#দেবী #হুমায়ুন_আহমেদ #অবসর

📚 প্রি-অর্ডার চলছে | দ্য ইডিয়ট“তুমি জানো, কেউ যদি একেবারে নিঃস্বার্থভাবে সত্যবাদী, সৎ এবং নির্দোষ হয়—তাকে সমাজ কী নামে ড...
20/08/2026

📚 প্রি-অর্ডার চলছে | দ্য ইডিয়ট

“তুমি জানো, কেউ যদি একেবারে নিঃস্বার্থভাবে সত্যবাদী, সৎ এবং নির্দোষ হয়—তাকে সমাজ কী নামে ডাকে? ইডিয়ট।”

রাশিয়ান সাহিত্যের মহারথী ফিওদর দস্তইয়েফ্স্কি-র কালজয়ী উপন্যাস ‘দ্য ইডিয়ট’—মানুষের ভালোত্ব, প্রেম, বিশ্বাস, প্রতারণা ও নৈতিকতার এক গভীর অনুসন্ধান।

প্রিন্স মিশকিন—সরল, নির্মল, সহানুভূতিশীল এক মানুষ। কিন্তু যে সমাজে স্বার্থ, প্রতারণা ও ক্ষমতার খেলাই বাস্তবতা, সেখানে একজন সত্যিকারের ভালো মানুষ কি টিকে থাকতে পারে?

নাস্তাসিয়া ফিলিপোভনাকে ঘিরে প্রেম, মমতা ও দ্বন্দ্বের জটিল সম্পর্কের মধ্য দিয়ে দস্তইয়েফ্স্কি আমাদের সামনে তুলে ধরেছেন মানবমনের অন্ধকারতম কোণগুলো। এখানে ভালোবাসা যেমন আশ্রয়, তেমনি হয়ে উঠতে পারে ধ্বংসের কারণ; বিশ্বাস যেমন পবিত্র, তেমনি প্রতারণাও হতে পারে তারই প্রতিফলন।

‘দ্য ইডিয়ট’ শুধু একটি উপন্যাস নয়—এটি মানুষের আত্মা, নৈতিকতা ও ভালো থাকার ক্ষমতা নিয়ে এক গভীর দার্শনিক প্রশ্ন।

আর সেই প্রশ্নটি আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে—

একজন সত্যিকারের ভালো মানুষ কি এই পৃথিবীতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে?

📖 বই: দ্য ইডিয়ট
✍️ লেখক: ফিওদর দস্তইয়েফ্স্কি
🔤 অনুবাদ: জ্যোতির্ময়ী চৌধুরী

🔥 প্রি-অর্ডার চলছে!
🎁 প্রি-অর্ডারে পাচ্ছেন ৩০% ছাড়!!!

দস্তইয়েফ্স্কির গভীরতম ও সবচেয়ে ব্যক্তিগত সৃষ্টিগুলোর একটি—‘দ্য ইডিয়ট’ এবার থাকুক আপনার সংগ্রহে।

📩 প্রি-অর্ডার করতে .............
👉 হোয়াটসঅ্যাপ করুন: wa.me/8801743955002
👉 ইনবক্স করুন: m.me/AbosarProkashanaSangstha
📞 কল করুন: 01720304072
👉 অথবা পেয়ে যাবেন আপনার পছন্দের অনলাইন বুকশপ গুলোতে।

#দ্যইডিয়ট #প্রি_অর্ডার #বই #অবসর

🌍 মানবজাতির শেষ আশার নাম—ইভপঞ্চাশ বছরের ইতিহাসে জন্ম নেওয়া প্রথম মেয়ে।আর সেই মেয়েটিই পৃথিবীর শেষ মেয়ে।তার নাম—ইভ।ষোল বছর...
19/08/2026

🌍 মানবজাতির শেষ আশার নাম—ইভ

পঞ্চাশ বছরের ইতিহাসে জন্ম নেওয়া প্রথম মেয়ে।
আর সেই মেয়েটিই পৃথিবীর শেষ মেয়ে।

তার নাম—ইভ।

ষোল বছর ধরে কঠোর নিরাপত্তা আর নজরদারির মধ্যে একটি টাওয়ারে বন্দি ইভ। কারণ, মানবজাতির ভবিষ্যৎ তার হাতেই। কিন্তু ইভ নিরাপত্তা চায় না, সুরক্ষা চায় না—সে চায় স্বাধীনতা।

ষোল বছর বয়সে তাকে নিতে হবে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।
তিনজন পুরুষের মধ্যে একজনকে বেছে নিতে হবে তাকে।

কিন্তু ব্র্যামের কী হবে?

একদিকে ভালোবাসা, অন্যদিকে মানবজাতির ভবিষ্যৎ।
ইভ কি নিজের হৃদয়ের কথা শুনবে, নাকি বেছে নেবে পুরো পৃথিবীর ভাগ্য?

ইভের একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে মানবজাতির ভবিষ্যৎ।

📖 বই: ইভ অব ম্যান
✍️ অনুবাদ: হাসান খুরশীদ রুমী

যারা সাই-ফাই বই পড়তে ভালোবাসেন, তাদের জন্য হতে পারে সেরা সংগ্রহ।

#ইভঅবম্যান #অবসরপ্রকাশনা

🌼 একটি হলুদ ফুল। একটি ভয়ংকর রহস্য। আর একের পর এক অস্বাভাবিক মৃত্যু!শরতের এক সকালে অফিসে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তা শিনিচ...
18/08/2026

🌼 একটি হলুদ ফুল। একটি ভয়ংকর রহস্য। আর একের পর এক অস্বাভাবিক মৃত্যু!

শরতের এক সকালে অফিসে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তা শিনিচি দেখতে পায়—রাস্তা জুড়ে পড়ে আছে অসংখ্য মানুষের রক্তাক্ত মৃতদেহ। সামুরাই তলোয়ার হাতে এক উন্মাদ নির্মমভাবে হত্যা করেছে সবাইকে।

অন্যদিকে, লিনো আকিয়ামার মামাতো ভাই হঠাৎ আত্মহত্যা করে বসে। অথচ তার জীবন ছিল একেবারেই স্বাভাবিক। সেই শোক কাটিয়ে ওঠার আগেই লিনোর উদ্ভিদবিদ নানাকে নিজের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ঘটনাটিকে সাধারণ চুরির ঘটনা মনে করলেও লিনোর চোখে পড়ে অদ্ভুত এক বিষয়—তার দাদু যে হলুদ ফুলটির কথা গোপন রাখতে বলেছিলেন, সেই ফুলের টবটি নেই।

কী ছিল সেই ফুলের বিশেষত্ব?

ফুলটির ছবি তুলে ব্লগে পোস্ট করার পর থেকেই লিনোর জীবনে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। আর ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে এমন এক রহস্য, যার সঙ্গে জড়িয়ে আছে মৃত্যু, উন্মাদনা এবং সেই রহস্যময় হলুদ ফুল।

🌼 ফুলটি কি সত্যিই বাস্তব?
নাকি কেবল এক ভয়ংকর মায়া?

কেইগো হিগাশিনোর অনবদ্য রহস্য উপন্যাস ‘মায়া প্রসূন’-এ লিনোর সঙ্গে সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পাঠক প্রবেশ করবেন এক শিহরণজাগানো রহস্যের জগতে।

📖 বই : মায়া প্রসূন (হার্ড + পেপারপ্যাক)
✍️ অনুবাদ : সালমান হক

Address

46/1, 46/2, Hemendra Das Road, Sutrapur
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Abosar Prokashana Sangstha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abosar Prokashana Sangstha:

Shortcuts

Share

Category