28/08/2026
বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি এবং সিনেমায় বড় সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘ দিন ধরে যৌ'ন নি'র্যাতন ও মারধরের অভিযোগে গ্রে'প্তার হয়েছেন ভারতের তেলেগু সিনেমার পরিচিত পরিচালক পবন সাদিনেনি।
হায়দরাবাদের গোলকোন্ডা থানায় ভুক্তভোগী নারীর দায়ের করা মা'মলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রে'প্তার করে আদালতে পাঠালে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী নারী নিজের তীব্র শারীরিক অসুস্থতা ও প্যানিক অ্যাটাকের কথা জানালেও পরিচালক পবন তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করতেন।
শুধু তাই নয়, ভিডিও কলের কিছু আপত্তিকর দৃশ্য ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও মারধরও করা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে (টলিউড) এই ঘটনা প্রকাশের পর ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
(সংগৃহীত/তথ্যসূত্র: প্রথম আলো ও ইত্তেফাক)