DMRC Times

DMRC Times এখানে আগামী এখন

15/06/2026

'Startup, Science Project and Innovation Idea Showcasing Program'-এ থানা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের একটি দল অসাধারণ সাফল্যের মাধ্যমে এবার জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে।

আগামী ২৮ জুন, ২০২৬ ইং তারিখে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান।

গতকাল অনুষ্ঠিত ঢাকা জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাইন্স প্রজেক্টটি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে আন্তরিকভাবে মতবিনিময় করেন।

এই অসাধারণ অর্জনের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন। জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্যের প্রত্যাশায় সকলের জন্য শুভকামনা রইলো।

14/06/2026

Admission Open for Limited Seats..

12/06/2026
27/05/2026
18/05/2026
আজ ২০২৬ ব্যাচের বিভিন্ন শাখার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যথাযথভাবে পরীক্ষার প্রস্তুতি ও ভালো ফলঅর্জন, উচ্চশিক্ষায় সাফ...
03/05/2026

আজ ২০২৬ ব্যাচের বিভিন্ন শাখার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যথাযথভাবে পরীক্ষার প্রস্তুতি ও ভালো ফলঅর্জন, উচ্চশিক্ষায় সাফল্য লাভের লক্ষ্য পূরণে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন সম্মানিত অধ্যক্ষ, মো: ওবায়দুল্লাহ নয়ন স্যার।

এসময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে দক্ষিণ কোরিয়ায় চিকিৎসারত DMRC কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ড. মাহবুবুর রহমান মোল্লা স্যারের সুস্থতা ও দ্রুত আরোগ্য লাভের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।

28/04/2026

রাজধানীর ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কো-চেয়ারম্যান এবং বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা আফরোজা রহমান লতার বা....

Address

Matuail, Demra Road, Jatrabari
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DMRC Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DMRC Times:

Shortcuts

Share