PBS (Books+Music+Cafe)

Call Directions Website Contact the business

PBS (Books+Music+Cafe) PBS | One-stop solution for books & stationery. PBS is the largest Book Shop in Bangladesh with international standard.

We are available at www.pbs.com.bd
Call or WhatsApp: 01313-770770
Support Center: 09666-780790 (9AM - 6PM, Office Days) It was set up with a vision to develop a reading community in the society with variety of local and foreign books. The books are essential material to develop the mental health of each and every person of all age group. PBS is determined to provide necessary books to enhance the knowledge for all.

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কঠিন প্রতিযোগিতায় জয়ী হতে হলে চাই নিখুঁত প্রস্তুতি ও সঠিক দিকনির্দেশনা। শিক্ষার্থীদের এই ...
09/09/2026

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কঠিন প্রতিযোগিতায় জয়ী হতে হলে চাই নিখুঁত প্রস্তুতি ও সঠিক দিকনির্দেশনা। শিক্ষার্থীদের এই পথচলাকে সহজ ও সাফল্যমণ্ডিত করতে সেরা সহায়ক হতে পারে ‘পাঞ্জেরী বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা’।

এই সিরিজের বইগুলোর বিষয়বস্তু সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সাম্প্রতিক প্রশ্নধারা এবং বিশ্লেষণধর্মী ব্যাখ্যার সমন্বয়ে যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি পরীক্ষার সময় দ্রুত, নির্ভুল ও যুক্তিনির্ভর উত্তর দিতে সহায়তা করবে।

আপনার স্বপ্নপূরণের যাত্রায় এগিয়ে থাকতে বইগুলো অনলাইনে অর্ডার করতে কমেন্টে দেয়া লিংকে ভিজিট করুন।

pbs.com.bd is the best online Book shop to buy books online and pbs is a retail chain book store for books and stationery since 2010.

৫১তম বিসিএস পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে যেমন সুদীর্ঘ ও সুপরিকল্পিত প্রস্তুতির বিকল্প নেই, তেমনই অত্যন্ত জরুরি ...
08/09/2026

৫১তম বিসিএস পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে যেমন সুদীর্ঘ ও সুপরিকল্পিত প্রস্তুতির বিকল্প নেই, তেমনই অত্যন্ত জরুরি স্মার্ট এবং টার্গেটেড কৌশল অবলম্বন করা। সময়ের সঠিক ব্যবহার করে সম্পূর্ণ সিলেবাস সুন্দরভাবে গুছিয়ে শেষ করার এই যাত্রায় আপনাকে শতভাগ এগিয়ে রাখতে পাঞ্জেরী নিয়ে এসেছে 'বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট' এবং 'বিসিএস প্রিলিমিনারি প্রশ্নব্যাংক'। আর বিসিএস-এর এই দুটি বই একসাথে সংগ্রহ করলেই উপহার হিসেবে পাচ্ছেন চলতি মাসের 'তথ্য সাময়িকী' সম্পূর্ণ বিনামূল্যে!

তাই বিসিএস সহ অন্যান্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে আজই সংগ্রহ করুন বইগুলো।
অর্ডার করতে কমেন্টে দেয়া লিংকে ভিজিট করুন।

প্রাতিষ্ঠানিক শিক্ষার অগ্রযাত্রায় সাক্ষরতা অর্জন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি প্রতিটি মানুষের এক মৌলিক অধিকার...
08/09/2026

প্রাতিষ্ঠানিক শিক্ষার অগ্রযাত্রায় সাক্ষরতা অর্জন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি প্রতিটি মানুষের এক মৌলিক অধিকার এবং যাবতীয় শিক্ষার মূল ভিত্তি।
নিরক্ষরতার অভিশাপ থেকে বিশ্বকে মুক্ত করার এই বিশ্বজনীন ধারণাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের ৮ সেপ্টেম্বর উদযাপিত হয় 'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস'। ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৭২ সাল থেকে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সাথে বাংলাদেশেও এই দিবসটি পালিত হয়ে আসছে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এই দীপ্ত দিনে নিরক্ষরতামুক্ত, আলোকিত, সুশিক্ষিত ও মেধাভিত্তিক এক নতুন পৃথিবী গড়ার দৃঢ় প্রত্যয় ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটি প্রান্তে, প্রতিটি মানুষের হৃদয়ে।

07/09/2026

বিশ্বকে কাঁপিয়ে দেওয়া সিআইএ কিংবা মোসাদের চেয়েও ভয়ংকর গোয়েন্দা সংস্থা কেজিবির অন্ধকার ও শিহরণজাগানো রহস্য উঠে এসেছে বিখ্যাত রহস্য রোমাঞ্চ লেখক বিক্রমাদিত্যের কালজয়ী থ্রিলার-ডকুমেন্টারি বই ‘কে জি বি রাশিয়ান সিক্রেট পুলিশ’-তে! কোল্ড ওয়ারের ভয়াল দুনিয়া আর ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর সিক্রেট ফাইলের সন্ধান পেতে অরিজিনাল ইন্ডিয়ান প্রিন্টের বইটি ১০% ছাড়ে পাওয়া যাচ্ছে pbs.com.bd তে। অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন https://pbs.com.bd/book/2102726

দ্রুততম সময়ে ১০ লাখ ব্যবহারকারীর রেকর্ড গড়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে চ্যাটজিপিটি। কন্টেন্ট তৈরি, মার্কেটিং, কিং...
06/09/2026

দ্রুততম সময়ে ১০ লাখ ব্যবহারকারীর রেকর্ড গড়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে চ্যাটজিপিটি। কন্টেন্ট তৈরি, মার্কেটিং, কিংবা গবেষণা—মানুষের বুদ্ধিমত্তার জায়গাগুলোতে এখন বিপ্লব ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। বর্তমানের এই তুমুল আলোচিত প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে নিজের আয় বহুগুণ বাড়াবেন, তা নিয়েই লেখক মেহেদি হাসান রিফাত এবং শিহাব উদ্দিন রচনা করেছেন ‘চ্যাটজিপিটি & AI মিলিয়নেয়ার’।
এই বইয়ে রয়েছে AI ব্যবহার করে ফ্রিল্যান্সিং ও প্যাসিভ ইনকাম শুরু করার সুনির্দিষ্ট দিকনির্দেশনা,

কন্টেন্ট তৈরি, ডিজিটিং মার্কেটিং, গবেষণা ও কাস্টমার সার্ভিস সম্পর্কিত বাস্তব কেস স্টাডি এবং সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী থেকে শুরু করে উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক সাফল্যের ব্যবহারিক গাইডলাইন।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আর্থিক সাফল্যের নতুন যাত্রা শুরু করতে সংগ্রহ করুন বইটি। অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: https://www.pbs.com.bd/book/2304548/

জনপ্রিয় ক্যারিয়ার কোচ ইলিয়াস কাঞ্চন-এর নতুন গ্রন্থ ‘দ্য কুরআনিক বিজনেস মডেল QBM’ অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: https:/...
04/09/2026

জনপ্রিয় ক্যারিয়ার কোচ ইলিয়াস কাঞ্চন-এর নতুন গ্রন্থ ‘দ্য কুরআনিক বিজনেস মডেল QBM’ অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: https://pbs.com.bd/book/2603069

ব্যবসা কি শুধুই লাভ-ক্ষতি, ক্যাশফ্লো আর গ্রোথের হিসাব? নাকি এর সঙ্গে জড়িয়ে আছে নৈতিকতা, বিশ্বাস, মানসিক প্রশান্তি ও বৃহত্তর কল্যাণ?

জনপ্রিয় ক্যারিয়ার কোচ ইলিয়াস কাঞ্চনের ‘দ্য কুরআনিক বিজনেস মডেল (QBM)’ বইটি ব্যবসায়ের প্রচলিত ধারার বাইরে গিয়ে কুরআনের শাশ্বত আলোয় এক যুগান্তকারী ও সমন্বিত ব্যবসায়িক ফ্রেমওয়ার্ক তুলে ধরেছে।

তাওয়াক্কুল ও বারাকাহর গভীর অর্থ, সংকট মোকাবিলায় ইউসুফ (আ.)-এর দূরদর্শিতা, ‘আল-আমিন’ নীতির ভিত্তিতে ব্র্যান্ড ট্রাস্ট গড়ে তোলা এবং কার্যকর টিম ম্যানেজমেন্ট—এসব চিরায়ত ধারণাকে আধুনিক ব্যবসার সঙ্গে চমৎকারভাবে মেলাতে সক্ষম হয়েছেন লেখক। এটি কেবল ইসলামিক ব্যবসানীতির তাত্ত্বিক আলোচনা নয়; বরং উদ্যোক্তা ও কর্পোরেট নেতাদের দৈনন্দিন নেতৃত্বে কুরআনিক মূল্যবোধ কীভাবে প্রয়োগ করা যায়, তার একটি সুস্পষ্ট ও ব্যবহারিক নির্দেশিকা।

স্টার্টআপ ফাউন্ডার, SME উদ্যোক্তা, কর্পোরেট লিডার কিংবা ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন—এমন পাঠকদের জন্য ‘দ্য কুরআনিক বিজনেস মডেল (QBM)’ হতে পারে একটি আদর্শ গ্রন্থ।

গত দুই দশক ধরে পাঠকদের অকৃত্রিম বিনোদনের খোরাক জুগিয়ে আসছে ‘বেসিক আলী’। প্রখ্যাত কার্টুনিস্ট শাহরিয়ার খানের ক্ষুরধার ল...
03/09/2026

গত দুই দশক ধরে পাঠকদের অকৃত্রিম বিনোদনের খোরাক জুগিয়ে আসছে ‘বেসিক আলী’। প্রখ্যাত কার্টুনিস্ট শাহরিয়ার খানের ক্ষুরধার লেখনী এবং সাবলীল তুলির আঁচড়ে প্রাণ পাওয়া এই চরিত্রটি মূলত সচ্ছল ও মধ্যবিত্ত জীবনের সবচেয়ে চেনা রূপান্তর।

আলী পরিবারের অদ্ভুত ও হাস্যরসাত্মক সব কাণ্ডকারখানা কিংবা বেসিকের চিরচেনা আলসেমি মাখা জীবন— প্রতিটি গল্পই যেন আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতার এক একটি রঙিন প্রতিচ্ছবি। জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলে একটু প্রাণখোলা হাসির খোরাক পেতে ‘বেসিক আলী’ সিরিজ-এর বইগুলো হতে পারে আপনার প্রিয় সঙ্গী। আর জনপ্রিয় এই কমিকস সিরিজের সকল বই এখন পাচ্ছেন ২০% নিশ্চিত ছাড়ে।

অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: https://pbs.com.bd/category/1363/basic-ali

বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের প্রস্তুতিকে আরও গোছানো ও সহজ করতে পিবিএস-এ পাওয়া যাচ্ছে ‘বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা’। সা...
01/09/2026

বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের প্রস্তুতিকে আরও গোছানো ও সহজ করতে পিবিএস-এ পাওয়া যাচ্ছে ‘বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা’।

সাম্প্রতিক প্রশ্নধারা, প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ সূত্র এবং সহজ-বিশ্লেষণধর্মী ব্যাখ্যার সমন্বয়ে সাজানো বইগুলো একদিকে যেমন শিক্ষার্থীদের প্রস্তুতিকে শাণিত করবে, তেমনি পরীক্ষার হলে দ্রুত, নির্ভুল ও যুক্তিনির্ভর উত্তর প্রদানের আত্মবিশ্বাস জোগাবে।
তাই ভর্তি যুদ্ধে জয়ী হতে সংগ্রহ করুন ‘বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা’।

সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড়ে বইগুলো অর্ডার করতে কমেন্টে দেয়া লিংক-এ ভিজিট করুন।

31/08/2026

পৃষ্ঠা উল্টালেই কখনও পৌঁছে যাবেন শেরউড বনে, মবি ডিকের সন্ধানে উত্তাল সমুদ্রে, রহস্যে ঘেরা অদ্ভুত জগতে, আবার কখনো তিন সাহসী বন্ধুর সঙ্গে বেরিয়ে পড়বেন দুঃসাহসিক অভিযানে……

বিশ্বসাহিত্যের সেই কালজয়ী গল্পগুলোই এবার নতুন প্রজন্মের শিশু-কিশোরদের জন্য ফিরে এসেছে সহজ, প্রাণবন্ত ও আকর্ষণীয় আঙ্গিকে ‘পাঞ্জেরী ক্লাসিক কমিক্‌স’ সিরিজে।

আ টেল অব টু সিটিজ, মবি ডিক, আইভানহো, কিডন্যাপড, রবিন হুড, দ্য থ্রি মাস্কেটিয়ার্স, ডা. জেকিল ও মি. হাইড ও দ্য লাস্ট অব দ্য মোহিকান্স— বিশ্বসাহিত্যের বিখ্যাত সব গল্প সাজানো হয়েছে সহজ ভাষায়, কমিক্‌সের আকর্ষণীয় উপস্থাপনায় চোখধাঁধানো রঙিন ইলাস্ট্রেশনে।

শিশু-কিশোরদের কল্পনা, বিস্ময় আর রোমাঞ্চে ভরা এক নতুন জগৎ উপহার দিতে আজই সংগ্রহ করুন পাঞ্জেরী ‘ক্লাসিক কমিক্‌স’ সিরিজ। বইগুলো অর্ডার করতে ভিজেট করুন: https://cutt.ly/classic-comics

Forensic Accounting & Fraud Investigation’ delivers a sharp, high-stakes deep dive into the shadow economy of financial ...
30/08/2026

Forensic Accounting & Fraud Investigation’ delivers a sharp, high-stakes deep dive into the shadow economy of financial crime. Covering major banking scandals, earnings manipulation, Ponzi schemes, money laundering, digital fraud, and other forms of corporate misconduct, the book provides readers with a structured framework for identifying, investigating, and understanding financial deception.

Blending rigorous academic insight with practical investigative approaches, ‘Forensic Accounting & Fraud Investigation’ is an essential resource for students, accounting and finance professionals, auditors, investigators, and anyone seeking to better understand financial misconduct, strengthen fraud detection, and promote greater transparency and accountability.

Coming soon from Panjeree Publications Ltd. Written by Dewan Mahboob Hossain, Md. Saiful Alam, Al-Amin, and Raihan Sobhan, ‘Forensic Accounting & Fraud Investigation’ will be available shortly.

To order the book please visit: https://pbs.com.bd/book/2604139/

Address

43 Shilpacharya Zainul Abedin Sarak (Old 16 Shantinagar)
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801313770770

Alerts

Be the first to know and let us send you an email when PBS (Books+Music+Cafe) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PBS (Books+Music+Cafe):

Shortcuts

Share