Niloy Neel

Niloy Neel ♥️🌸 প্রত্যেক শব্দ সংরক্ষিত ;

10/08/2026
🙂
09/08/2026

🙂

আমি নিজেই কোনোদিন নিজেকে নিজের মতো করে বুঝতে পারিনি। আজও পারি না। নিজের ভেতরটা যতবার খুঁড়ে দেখতে যাই, ততবারই যেন আরও অচ...
09/08/2026

আমি নিজেই কোনোদিন নিজেকে নিজের মতো করে বুঝতে পারিনি। আজও পারি না। নিজের ভেতরটা যতবার খুঁড়ে দেখতে যাই, ততবারই যেন আরও অচেনা এক মানুষকে আবিষ্কার করি। শুনেছি, নিজের গভীরে ডুবে থাকতে পারলে নাকি জাগতিক দুঃখ-কষ্ট থেকে দূরে থাকা যায়। অথচ আমি তো আজও জানি না, আমার নিজের সেই গভীরতা কতটা!

আমি কাউকে ঠিক করে বলতে পারি না, আমি কী চাই। আমার মন আসলে কী চায়, কোন অভাবটা আমাকে প্রতিনিয়ত ভেতর থেকে খেয়ে ফেলে, কোন কথাগুলো আমাকে নীরবে ভেঙে দেয়, সেসবের উত্তর আমার নিজের কাছেই নেই। শুধু জানি, ব্যথা পেলে আমি কুঁকড়ে যাই, আঘাত পেলে আয়নার মতো ভেঙে যাই। তারপরও কেউ যখন জিজ্ঞেস করে, 'কেমন আছো? আমি অভ্যাসের মতো হেসে বলে দিই, ভালো আছি!?

কত অদ্ভুত, তাই না?

মানুষের সামনে নিজের কষ্ট লুকাতে পারি, অথচ নিজের কাছ থেকে কিছুই লুকাতে পারি না। রাতের নীরবতায় যখন চারপাশ থেমে যায়, তখন আমার ভেতরের অস্থিরতাগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন মনে হয়, পৃথিবীর সবাই হয়তো আমাকে কিছুটা চিনেছে, শুধু আমি নিজেকেই চিনতে পারিনি।

আমি পারি না। আমি বারবার নিজের কাছেই হেরে যাই।নিজেকে খুঁজতে গিয়ে আরও বেশি হারিয়ে যাই।

কখনো মনে হয়, আমার ভেতরে যে মানুষটা বেঁচে আছে, তার সঙ্গেই আমার সবচেয়ে বেশি দূরত্ব। আমি তাকে বুঝতে চাই, তার কথা শুনতে চাই, তার চাওয়া-পাওয়াগুলো জানতে চাই। কিন্তু যতবার তার কাছে পৌঁছাতে যাই, ততবারই সে আরও গভীরে সরে যায়।

আমি পারি না ; আমি নিজের কাছেই হেরে যাই। আমি আমাকেই খুঁজে পাই না। আমি আমাকেই বুঝতে পারি না।

নিলয় নীল ✨🌸

In the end.... ✨🌸
09/08/2026

In the end.... ✨🌸

দিন আর সুদিন...
08/08/2026

দিন আর সুদিন...

বিনিময় ✨বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে শেখে, জীবনে সবকিছু একসঙ্গে পাওয়া যায় না। একটা সময় ছিল, যখন নিজের পছন্দের...
08/08/2026

বিনিময় ✨

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে শেখে, জীবনে সবকিছু একসঙ্গে পাওয়া যায় না। একটা সময় ছিল, যখন নিজের পছন্দের জিনিস কেনার আগে খুব বেশি ভাবতে হতো না। কোনো কিছু ভালো লাগলে সেটা পাওয়ার ইচ্ছেটাই ছিল বড় কথা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ইচ্ছেগুলোর জায়গা দখল করে নেয় দায়িত্ব, প্রয়োজন আর ভবিষ্যতের চিন্তা।

তখন নিজের শখগুলোকে একে একে ছোট করতে হয়। যে জিনিসটা খুব পছন্দের ছিল, সেটা না কিনে পরিবারের প্রয়োজন মেটাতে হয়। নিজের জন্য কিছু করার ইচ্ছেটা সরিয়ে রেখে অন্য কারো মুখে হাসি দেখাটাকেই সুখ মনে হয়। কখনো নিজের স্বপ্নটা একটু পিছিয়ে দিতে হয়, কখনো নিজের পছন্দের জিনিসটা না কিনে ভাবতে হয়, এখন না হয় থাক, পরে কোনো একদিন হবে।

আসলে সুখের জন্য সবসময় টাকা খরচ করতে হয় না, কখনো কখনো নিজের শখও বিক্রি করতে হয়। নিজের ইচ্ছের সঙ্গে আপস করতে হয়, কিছু স্বপ্নকে অপেক্ষায় রাখতে হয়, কিছু পছন্দকে বিদায় বলতে হয়। বাইরে থেকে হয়তো মনে হয়, মানুষটা খুব সাধারণভাবে জীবন কাটাচ্ছে। অথচ তার ভেতরে প্রতিদিন কত শত ইচ্ছের সঙ্গে হিসাব-নিকাশ চলে, সেটা কেউ দেখে না।

আমিও হয়তো সেই হিসাবের বাইরে নই। অনেক কিছুই চেয়েছি, অনেক কিছুই এখনও চাই। কিন্তু সব চাওয়া তো পূরণ করার মতো জীবন আমাদের সবার হয় না। তাই কিছু শখকে শখ হিসেবেই রেখে দিতে হয়, কিছু স্বপ্নকে শুধু মনে মনে বাঁচিয়ে রাখতে হয়।

কারণ একটা সময় এসে বুঝতে হয়, নিজের সুখের চেয়েও কখনো কখনো প্রিয় মানুষগুলোর সুখ, পরিবারের শান্তি আর ভবিষ্যতের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।

আর তখনই বুঝি, বড় হয়ে যাওয়া মানে শুধু বয়স বাড়া নয়; বড় হয়ে যাওয়া মানে নিজের অনেক প্রিয় জিনিসকে চুপচাপ ছেড়ে দিতে শেখা।

নিলয় নীল 🌸

মানুষ মূলত কল্পনায় সুখি। কল্পনার জগতের সবকিছুই তাকে সুখে রাখে।কল্পনারা বাস্তবে রূপ নেবে না জানা শর্তেও মানুষ কল্পনার কল...
07/08/2026

মানুষ মূলত কল্পনায় সুখি। কল্পনার জগতের সবকিছুই তাকে সুখে রাখে।কল্পনারা বাস্তবে রূপ নেবে না জানা শর্তেও মানুষ কল্পনার কল্পলোকে হারাতে ভালোবাসে।কল্পনায় কল্পলোকে কল্পিত কল্পনাগুলো তার বিধ্বস্ত হৃদয়ে কিঞ্চিত স্বস্তির আবির্ভাব ঘটায়।তাই মানুষ কল্পনায় হারাতে ভালোবাসে।

যদিও কল্পনা ভাঙার পর মুহূর্ত হতাশা,আক্ষেপ তাকে গ্ৰাস করে।বিষাদময় অন্তর আরো তীব্রভাবে বিষাদে পোড়ে।ভিতরের আত্নচিৎকার অন্তর ছিঁড়ে বেরিয়ে আসতে চাই।তাও মানুষ কল্পনায় হারাতে ভালোবাসে সাময়িক সুখের সমিপে।

মানুষ কিঞ্চিত সুখের কাঙাল !🖤

ছেড়ে আসা লাগে......
06/08/2026

ছেড়ে আসা লাগে......

ভুলে যাওয়াটা আসলে শক্তি এবং সাহসের কাজ। ভালোবাসার সেই শক্তি আর সাহসকে কেড়ে নেয়। ✨💝
05/08/2026

ভুলে যাওয়াটা আসলে শক্তি এবং সাহসের কাজ। ভালোবাসার সেই শক্তি আর সাহসকে কেড়ে নেয়।

✨💝

Address

Dhaka

Telephone

+8801734385738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niloy Neel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share