Arif Notes

23/07/2026

Cold Email কেন কাজ করে না?

22/07/2026

LinkedIn Algorithm Update 2026

21/07/2026

যে কাজটা গুরুত্বপূর্ণ, সেটা আগে বেছে নিন।

না হলে অন্য কাজগুলো আপনার সময় নিয়ে নেবে। একটার পর একটা মিটিং, মেসেজ, ফোন, ছোট ছোট টাস্ক। ব্যস্ত থাকবেন, কিন্তু দিনের শেষে মনে হবে আজও নিজের কাজটাই আর করা হলো না। এভাবেই অনেক মানুষ বছরের পর বছর কাটিয়ে দেয়, বুঝতেই পারে না কখন নিজের লক্ষ্যটা তালিকার নিচে নেমে গেছে।

সবচেয়ে বড় ক্ষতি সময় চলে যাওয়া না। কোন কাজে সময় চলে গেল, সেটাই।

20/07/2026

Cold Email Dead!

19/07/2026

আউটরিচে সবচেয়ে বড় ভুল হলো সবাইকে একই মেসেজ পাঠানো।

প্রতিটা প্রসপেক্টের সিচুয়েশন আলাদা। একজন হয়তো এখন অনেক ব্যস্ত, একজন হয়তো সমস্যায় আছে কিন্তু সলিউশন খুঁজছে না, একজনের হয়তো আগে খারাপ এক্সপেরিয়েন্স হয়েছে। এই তিনজনকে একই মেসেজ পাঠালে তিনজনের কেউই রিপ্লাই দিবে না।

কাজ করতে গিয়ে দেখেছি যে প্রসপেক্টের সাইকোলজি বুঝে মেসেজ করে সে অনেক দ্রুত মিটিং বুক করতে পারে। কারণ মানুষ তখন ফিল করে এই মানুষটা আমার সিচুয়েশন বুঝে কথা বলছে, শুধু সেল করতে আসেনি।

কিছু অ্যাঙ্গেল যেটা ভালো কাজে লেগেছে। কেউ রিসেন্টলি কোনো চ্যালেঞ্জ নিয়ে পোস্ট করেছে, সেটা ধরে মেসেজ করলে রেসপন্স বেশি আসে। কেউ নতুন পজিশনে জয়েন করেছে, সেটা একটা ট্রিগার। কারো বিজনেস রিসেন্টলি গ্রো করছে, সেটাও একটা অ্যাঙ্গেল।

সিচুয়েশন না বুঝে আউটরিচ করলে শুধু মেসেজ পাঠানো হয়, কনভার্সেশন হয় না।

জীবনের কঠিন সময়গুলো কখনো ভুলে যাওয়া উচিত না।ঘণ্টায় ৩০ টাকা বেতনে কাজ করেছি শুধু কম্পিউটার চালানোর সুযোগের জন্য। নিজের...
18/07/2026

জীবনের কঠিন সময়গুলো কখনো ভুলে যাওয়া উচিত না।

ঘণ্টায় ৩০ টাকা বেতনে কাজ করেছি শুধু কম্পিউটার চালানোর সুযোগের জন্য। নিজের কম্পিউটার ছিল না, বন্ধুর কম্পিউটারে কাজ করার জন্য সিরিয়াল দিয়ে বসে থাকতাম। টিউশনের টাকা জমিয়ে প্রথম মাসে সিপিইউ কিনেছি, পরের মাসে মনিটর, তারপর স্পিকার আর ইউপিএস। আজও এই স্মৃতিগুলো ভুলতে চাই না। কারণ মানুষ যখন শুরুটা ভুলে যায়, তখন অর্জনগুলো নিজের কৃতিত্ব মনে হতে শুরু করে।

শেষ পর্যন্ত সম্মান দেওয়ার মালিক আল্লাহ। রিজিক দেওয়ার মালিকও আল্লাহ। আবার সবকিছু ফিরিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই অহংকার করার মতো নিজের কিছুই নেই।

18/07/2026

প্রতিদিন ৫০০ শব্দ লিখে দেখেন।

সিরিয়াসলি।

যে বিষয়টা নিয়ে ভাবতে ভালো লাগে, সেটা নিয়েই লিখেন। কোনো AI না। কোনো template না। ভাইরাল হওয়ার চিন্তা না। কেউ পড়বে কি পড়বে না, সেটাও না। শুধু আপনি, আপনার চিন্তা, আর একটা সাদা কাগজ।

কয়েক মাস পরে বুঝবেন, শুধু লেখার style বদলায়নি। আপনার চিন্তার গঠনও বদলে গেছে। একই পৃথিবীকে দেখবেন, কিন্তু আগের মতো আর দেখবেন না। কারণ লেখা শুধু শব্দ সাজানো না, লেখা চিন্তাকে পরিষ্কার করার একটা মাধ্যম।

16/07/2026

মিটিংয়ে ভালো ইংরেজি বলার চেয়ে ক্লায়েন্টের সাইকোলজি বুঝতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

রিসার্চ বলে ৯৫% বায়িং ডিসিশন ইমোশন থেকে হয়, লজিক থেকে না। মানুষ কেনে ইমোশনে, তারপর লজিক দিয়ে জাস্টিফাই করে। এইটা বুঝলে মিটিংয়ে পুরো অ্যাপ্রোচটাই চেইঞ্জ করে ফেলা যায়।

কিছু জিনিস মাস্ট ফলো করবেন। মিটিংয়ে শুরুতে বলা বন্ধ করে শোনা শুরু করা। ক্লায়েন্ট কি চাইছে সেটার চেয়ে বড় হলো সে কেন চাইছে। পিছনের কারণটা বুঝতে পারলে সার্ভিসটা তার সমস্যার সাথে মিলিয়ে বলা অনেক সহজ হয়ে যায়।

আরেকটা জিনিস ক্লায়েন্ট যখন কথা বলছে তখন নেক্সট লাইন তৈরি না করে কি বলছে সেটা বোঝার চেষ্টা করেন। বেশিরভাগ সময় ক্লায়েন্ট নিজেই বলে দেয় কোথায় পেইন আছে। সেই পেইন পয়েন্টটাই ধরে কথা বললে ডিল ক্লোজ হওয়া অনেক সহজ হয়।

আর মিটিং শেষ করার আগে নেক্সট স্টেপ ক্লিয়ার করেন। "আমি ভেবে জানাব" বলে শেষ হলে সেই কথা আর বেশিরভাগ সময় হয় না।

ভাষা পরে, সাইকোলজি আগে।

15/07/2026

ফ্রী কাজ করা উচিত নাকি উচিত না।

রিসার্চ ছাড়া আউটরিচ শুরু করা যাবে না।অনেকেই প্রথম দিন থেকেই লিড ডাউনলোড করে, ইমেইল পাঠানো শুরু করে। কয়েকশো মেসেজ পাঠান...
15/07/2026

রিসার্চ ছাড়া আউটরিচ শুরু করা যাবে না।

অনেকেই প্রথম দিন থেকেই লিড ডাউনলোড করে, ইমেইল পাঠানো শুরু করে। কয়েকশো মেসেজ পাঠানোর পর বলে, "আউটরিচ কাজ করে না।"

শুরুর আগে আমি চারটা প্রশ্নের উত্তর খুঁজি।

আমি ঠিক কাদের সাথে কথা বলতে চাই?

তারা কেন আমার মেসেজ পড়বে?

এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় সমস্যা কি?

আমি তাদের কোথায় সবচেয়ে সহজে খুঁজে পাব?

এই চারটা প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে গেলে আউটরিচ অনেক সহজ হয়ে যায়।

উত্তরগুলো পরিষ্কার না থাকলে, প্রতিটা ইমেইল, প্রতিটা মেসেজ, প্রতিটা ফলোআপ মূলত একটা অনুমান।

আউটরিচে সবচেয়ে দামি জিনিস lead database না।

সঠিক direction।

Address

Gulshan
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Arif Notes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arif Notes:

Shortcuts

Share