30/08/2026
Successfully wasted my 180 taka with Cha Joy
অনেক হাইপ দেখতে দেখতে সেদিন আমিও চলে গিয়েছিলাম Cha Joy তে।প্রথমে গিয়ে দেখি বিশাল লাইন তো অনেকক্ষণ অপেক্ষার পর অর্ডার দিলাম Boba Milk Tea 🧋
রিকশাতে উঠে এক সিপ নেওয়ার পর প্রথমে বুঝলাম না কি খাচ্ছি,২-৩ সিপ নিতেই মনে হচ্ছে দুধের মধ্যে খালি ফ্লেভার মিক্স করে কিছু বোবা দিয়ে দিয়েছে। 😵💫
আমি এমনিতেই চা-কফিতে চিনি একটু বেশি খাই আর সেইখানে এই মিল্ক টিতে এত বেশি মিষ্টি ছিল যে আমার মুখ আটকে আসতেছিল,কতক্ষণে এটা শেষ হবে সেটাই ভাবছিলাম তার উপর নিয়েছিলাম M সাইজ। 🫠
যারা সামনে এইখানে যাওয়ার চিন্তা-ভাবনা করতেছেন আপনারা গেলে ভুলেও এটা নিবেন না। 🙏🏻
আমাকে অনেকেই বললো আমি এটা কেন নিতে গেছি ওদের Blueberry shake নাকি বেশি মজা এবং Sandae টাও নাকি ভালো।
নেক্সট টাইম গেলে একসাথে কয়েকটা ট্রাই করার ইচ্ছা আছে অ্যান্ড অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। 💕
Boba Milk Tea - 2/10 🥲