Shamim's Insights

Call Directions Website Contact the business

Shamim's Insights Real thoughts on life, society, Career and Sports — what I see, what truly matters.

এই ছবিটা দেখে কেউ হয়তো বলবে, জন্মদিন তো না, এত আয়োজন কেন? কেউ বলবে, মাত্র এক মাস বয়স হয়েছে, তাতেই এত নাটক! কেউ হয়তো...
23/09/2026

এই ছবিটা দেখে কেউ হয়তো বলবে, জন্মদিন তো না, এত আয়োজন কেন? কেউ বলবে, মাত্র এক মাস বয়স হয়েছে, তাতেই এত নাটক! কেউ হয়তো বলবে, ঢং দেখে বাঁচি না! আরও কত কী!

কিন্তু আমাদের কাছে এটা কোনো ঢং নয়, পাগলামিও নয়। আসলে এটাকে ঠিক কী বলে, আমরা নিজেরাও জানি না।

আমরা দুজন দুজনকে যেমন ভালোবাসি, ঠিক তেমনি আমাদের কোলজুড়ে আল্লাহ যে ছোট্ট ফুলটা দিয়েছেন, তাকে বোধহয় নিজেদের থেকেও বেশি ভালোবাসি। সেই ভালোবাসার ছোট ছোট মুহূর্তগুলো ধরে রাখতে ইচ্ছে করে। এই তো!

আজ আমাদের সোনামনির বয়স এক মাস হলো।
কী আজব, তাই না? দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল!

কী অদ্ভুত এক অনুভূতি আর ঘোরের মধ্যে আমরা দুজন আছি, সেটা হয়তো শুধু আমরাই জানি। কিংবা যারা বাবা-মা হয়েছেন, তারা জানেন।

এখন কোনো ছোট্ট বাচ্চাকে দেখলেই আমার মনে হয়, “আমার মা'টাও তো এমনই দেখতে!” একটু বড় কোনো বাচ্চাকে দেখলে মনে হয়, “আর কিছুদিন পর ইন শা আল্লাহ আমাদের পাখিটাও এত বড় হয়ে যাবে!”

আর তখনই বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি হয়।

এখন এই ছোট্ট, নরম দুটো হাত দিয়ে যখন আমার বুড়ো আঙুলটা ধরে ঘুমিয়ে থাকে, যে আনন্দটা পাই, ও বড় হয়ে গেলে এই আনন্দটা কি আর এভাবে পাবো? এই ছোট্ট পা দুটো কী অসম্ভব কোমল! কয়েক মাস পর এই কোমলতাটাও তো একটু একটু করে বদলে যাবে।

মনে হয়, সময়টা যদি আরেকটু ধীরে যেত!

কিছুদিন আগে লোকাল বাসে করে অফিস থেকে বাসায় ফিরছিলাম। বাস টইটম্বুর, দাঁড়ানোরও ঠিকমতো জায়গা নেই। তবে একটু আগে বাসে ওঠার সুবাদে আমি একটা সিট পেয়েছিলাম।

পাশে দেখি একজন বাবা তার ছোট্ট মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছেন। মেয়েটার বয়স ছয়-সাত বছর হবে। সে বারবার বাবাকে জিজ্ঞেস করছে,
“বাবা, এখন কি বাস খালি হবে? এই জায়গায় যাত্রী নামবে না?”

আমি তাকালাম। ফুলের মতো একটা মেয়ে।

কেন জানি ওকে দেখেই আমার আরিশার কথা মনে হলো। মনে হলো, কয়েক বছর পর আমাদের আরিশাও তো এমনই হবে!

হঠাৎ মেয়েটার প্রতি অদ্ভুত এক বাবাসুলভ মায়া অনুভব করলাম। ওকে কাছে ডেকে বললাম,
“মা, আসো। তুমি এখানে বসো।”

বলে আমার সিটটা ছেড়ে দিলাম।

ওর বাবার মুখে তখন যে আনন্দটা দেখেছিলাম, সেটা বর্ণনা করা কঠিন। তিনি আমাকে অন্য কোনো একটা সিটে বসানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন, বারবার ধন্যবাদ দিতে লাগলেন।

আমার মনটা আনন্দে ভরে গেল, চোখের কোনায় একটুখানি পানিও জমেছিল বোধ হয়।

মনে হচ্ছিল, বাবা হওয়ার পর পৃথিবীটাকে দেখার চোখটাই বোধহয় একটু বদলে গেছে। অন্য কারও ছোট্ট মেয়ের মধ্যেও নিজের মেয়ের একটা ছায়া খুঁজে পাই। অন্য কোনো বাবার কষ্ট দেখলেও এখন সেটা যেন একটু বেশি বুঝতে পারি।

এ এক অন্য জগৎ।
এক মাস আগেও যে অনুভূতির সঙ্গে আমার পরিচয় ছিল না।

বাবাদের বুকে আল্লাহ বোধহয় সন্তানের জন্য আলাদা করেই একরাশ ভালোবাসা দিয়ে দেন। সেই ভালোবাসার সঙ্গে দিয়ে দেন মানুষটার ভেতরে এক অদ্ভুত পরিবর্তনও।

আমাদের আরিশা আজ এক মাসে পা দিল। আলহামদুলিল্লাহ। ❤️

আমাদের মা'টা ভালো থাকুক, সুস্থ থাকুক। পৃথিবীর সব বাবার সন্তান ভালো থাকুক। সব শিশুর শৈশব নিরাপদ আর আনন্দের হোক।

পৃথিবীটা ভালোবাসায় ভরে উঠুক। ❤️

17/09/2026

ইন্টারভিউতে প্রশ্নটা জানা থাকে, কিন্তু উত্তরটা কীভাবে সাজাবেন বুঝতে পারেন না?

“Tell me about yourself.”
“Why should we hire you?”
“What are your strengths and weaknesses?”
“Why do you want to leave your current job?”
“What is your expected salary?”

প্রশ্নগুলো খুব common। কিন্তু ভালো উত্তর মানে মুখস্থ করা কোনো “perfect answer” না। নিজের experience, skills এবং target role অনুযায়ী উত্তরটা কীভাবে structure করবেন, সেটাই আসল।

তাই Ascend থেকে তৈরি করছি একটি FREE Job Interview Question & Answer Workbook।

এতে থাকবে common interview questions, answer frameworks, sample answers, STAR Method, fresher ও experienced candidates-এর আলাদা guidance, tricky interview questions এবং নিজের answer prepare করার workbook.

FREE copy চাইলে comment করুন: “INTERESTED”, আমি সবার টাছে পাঠিয়ে দেব।

ধন্যবাদ

30/07/2026

_শুধু স্পেন, ফ্রান্স আর ইতালিতে এই কয়দিনে ৩ লাখ হেক্টর ভূমি দাবানলে পুড়ে গেছে!

_আজকে জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী একটা ভূমিকম্প হইছে!

_এমুহূর্তে অ্যামেরিকাতে ভয়ংকর আগ্নেয়গিরির অগ্নুৎপাতে হেক্টর কি হেক্টর ভূমি বসবাসের অযোগ্য হয়ে পড়ছে।

_গ্রীনল্যান্ডের সবচেয়ে বড় যে আইসবার্গটা গলে যাচ্ছে। হয়তো পৃথিবীর অনেক দেশ তলিয়ে যাবে।

_এমুহূর্তে সুদান, মিয়ানমার,ইয়েমেন, কঙ্গো ,সিরিয়া, সোমালিয়া গৃহযুদ্ধ চলছে।

_ধারণা করা হচ্ছে কয়েক বছরে প্রায় ৬৫ লাখ মানুষ নিজেরা নিজেদের হত্যা করছে।

_ই**রায়েল গা*জা ,লেবান, ইরানে বো**ম্বির করছে।

_অ্যামেরিকা ,সৌদি মিলে ইরান আর ইরাকে বো**ম্বিং করছে।

_রাশিয়া ইউক্রেনে পাল্টাপাল্টি বো*ম্বিং করছে।
সম্পদ, মানুষ ,প্রাণি সবই ধ্বংস করছে।

থার্ড ওয়ার্ল্ড দেশগুলোতে পলিটিক্যাল ভায়োলেন্স চলছে।

পৃথিবীর কোথাও শান্তি নাই! রাষ্ট্র ,সমাজ, পরিবারের মধ্যে দ্বন্দ্ব -সংঘাত- রক্তপাত চলমান!

মানুষ যতো বাড়ছে পৃথিবী তত সংকুচিত হয়ে যাচ্ছে।

এই পৃথিবী যেন দিন দিন মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে!

এই ধ্বংস ,এই অশান্তি সবকিছু আমাদের কামাই।

মানুষ নাকি সবচেয়ে বুদ্ধিমান প্রাণী! ডাহা মিথ্যা কথা!

আধুনিক যুগে সবচেয়ে মু*র্খ মানুষ!

কারণ তারা নিজেদের ধ্বংস নিজেরাই করছে।

আর সেটার নাম দিচ্ছে আধুনিকতা, পাওয়ার, প্রযুক্তি।

আমরা পৃথিবীতে শান্তি চাই, কাউকে ঠকাইয়া , সবার জন্য শান্তি চাই না!

সামান্য ৬০-৭০ বছর জিন্দেগীতে সুখ খুঁজি!

অসুস্থ প্রতিযোগিতায় সবাই ব্যস্ত!

সুস্বাস্থ্য নিয়া বেঁচে আছি সন্তুষ্টি কিংবা কৃতজ্ঞতা নাই।

এই কেমন পৃথিবী ,এ কেমন আজব প্রাণী আমরা!

কতই না নিকৃষ্ট আমরা! পৃথিবী ধ্বংস করছে মানুষ!.

কোন প্রাণী না! ১ কোটি প্রজাতির কোন প্রাণীই পৃথিবী ধ্বংস করে না!

নিজেরা নিজেরা যুদ্ধ করে না! পারমাণবিক ,মিসাইল , বোম্ব, বুলেট দিয়া প্রাণ নেয় না।

বৈষম্য করে না! হিংসা করে না, প্রতিহিংসার করে না!

পৃথিবী ধ্বংস করে না, শোষণ করে না! পরিবেশ নষ্ট করে না।

পৃথিবী একমাত্র মানুষই সব ধ্বংস করছে।

মানবতা নাই! কথিত মানবতার ফেরিওয়ালা ডাক্তারও টাকার পিছনে দৌড়ায়! টাকা নাই সেবা নাই।

অবলা প্রাণীরা হইতো বলছে, বো**চোদা মানুষ! তোদের ধ্বংস পৃথিবীর মুক্তি!

রাগে ক্ষোভে অভিমানে আমারও বলতে ইচ্ছা করে!

হে আসমান, জমিন ,পৃথিবীর মালিক.. তুমি জালিম, সাইকোপ্যাথ, মাফিয়াসহ প্রত্যেকটা ক্রিমিনালকে উঠাইয়া নাও।

এই সুন্দর পৃথিবী এরা ডিজার্ভ করে না করে না করে না!!!

সংগৃহীত

19/07/2026

Certainly it's me 🤧

২০ জুলাই, ২০২৬। একদিকে নেইমারের ইনজুরির পর এক ধ্বংসস্তূপ থেকে ব্রাজিলকে ফাইনালে তোলা এক ক্ষ্যাপাটে জাদুকর ভিনিসিয়ুস জুনি...
19/07/2026

২০ জুলাই, ২০২৬। একদিকে নেইমারের ইনজুরির পর এক ধ্বংসস্তূপ থেকে ব্রাজিলকে ফাইনালে তোলা এক ক্ষ্যাপাটে জাদুকর ভিনিসিয়ুস জুনিউরের প্রথম বিশ্বকাপ জয়ের হাতছানি, অন্যদিকে সর্বকালের অন্যতম সেরা ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের মহাকাব্যিক সমাপ্তির এক শেষ সুযোগ।
​গ্যালারিতে অদ্ভুত এক দোলাচল। ফুটবল রোমান্টিকেরা রোনালদোর হাতে কাপ দেখতে চায়, অথচ লাতিন জাদুর মোহে আচ্ছন্ন সমর্থকেরা চাইছে—"ব্রাজিল হারুক, কিন্তু ভিনি যেন তার জাদু দেখায়!"
​
​🎬 দৃশ্য ১: প্রথমার্ধ — সেলেসাওদের তাণ্ডব ও স্তব্ধ মেটলাইফ
​খেলা শুরু হতেই দুই দলের আক্রমণ আর পাল্টা আক্রমণ। কিন্তু ১২ মিনিটের মাথায় প্রথম আঘাত হানল ব্রাজিল।
​১২ মিনিট: ডি-বক্সের ভেতর বল নিয়ে চিতার গতিতে ঢুকে পড়লেন রাফিনিয়া। তাকে থামাতে মরিয়া পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াজ করলেন ট্যাকল। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতেই মেটলাইফে পিনপতন নীরবতা।
​পেনাল্টি শট: স্পট কিকে আসলেন ভিনিসিয়ুস জুনিয়র। কোনো ভুল নেই! বল জড়াল জালে। ব্রাজিল ১, পর্তুগাল ০।
​৩৫ মিনিট: লুকাস পাকেতার এক নিখুঁত থ্রু বল। দিওগো কস্তাকে সম্পূর্ণ পরাস্ত করে বল জালে জড়ালেন কুনহা!
​ব্রাজিল ২ - ০ পর্তুগাল।
​চারিদিকে পর্তুগিজ সমর্থকদের মনে শ্মশানের নীরবতা। ডাগআউটে রবার্তো মার্তিনেসের কপালে চিন্তার ভাঁজ, অস্থির পায়চারি। প্রথমার্ধে পর্তুগাল যেন খুঁজেই পেল না নিজেদের।
​🎬 দৃশ্য ২: ডাগআউটের মন্ত্র ও সিআরসেভেনের ‘কামব্যাক’ মহাকাব্য
​হাফ-টাইমের বাঁশি বাজতেই মার্তিনেস রোনালদোকে আলাদা করে ডেকে নিলেন। কানে কানে দিলেন কোনো এক জাদুমন্ত্র। জোয়াও ফেলিক্স আর জোয়াও পালিহাকে তুলে মাঠে নামানো হলো রাফায়েল লিয়াও আর ভিটিনহাকে। দ্বিতীয়ার্ধে নামল এক অন্য পর্তুগাল!
​৬৭ মিনিট: ডি-বক্সের ঠিক বাইরে বার্নার্দো সিলভাকে ফাউল করলেন মার্কিনহোস। ফ্রিকিক নিতে আসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই চিরচেনা 'সইউউউ' রানআপ, শট... এবং সরাসরি গোল! অবিশ্বাস্য বাঁকানো শটে ব্রাজিলিয়ান প্রাচীর চূর্ণ। কিন্তু সিআরসেভেনের কোনো উদযাপন নেই, বল কুড়িয়ে নিয়ে সেন্টারে রেখে ইশারায় সতীর্থদের বললেন—"খেলা বাকি আছে, দ্রুত শুরু করো!"
​৮১ মিনিট: ফুটবল ইতিহাস বোধহয় এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। মাঝমাঠ থেকে বল পেলেন রোনালদো। এরপর যা হলো, তা স্রেফ অমরত্ব। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ১ জন, ২ জন করে ব্রাজিলের ৪ জন ডিফেন্ডারকে গতি আর ড্রিবলিংয়ের মায়াজালে কেটে একক প্রচেষ্টায় বল পাঠালেন জালে! পুরো গ্যালারি তখন এক সুরে কাঁপছে—"রোনালদো! রোনালদো! রোনালদো!"
​ম্যাচে তখন ২-২ সমতা। নির্ধারিত ৯০ মিনিট শেষ, স্কোরবোর্ড অপরিবর্তিত। রেফারির সংকেত—৬ মিনিটের ইনজুরি টাইম!
​🎬 দৃশ্য ৩: অতিরিক্ত সময়ের অন্তিম নাটক ও শেষ হাসি
​৯৪ মিনিট: ব্রাজিলের শেষ মরণকামড়। মাঝমাঠে বল পেয়ে আক্রমণে উঠলেন ভিনিসিয়ুস। কিন্তু ভিতিনহা বাজপাখির মতো এসে বল কেড়ে নিলেন। কাউন্টার অ্যাটাক!
​কাউন্টার স্ট্রাইক: ভিতিনহার পাস থেকে রাইট উইংয়ে বল পেলেন ব্রুনো ফার্নান্দেস। ওদিকে ব্রাজিল রক্ষণ তখন সম্পূর্ণ অরক্ষিত। ব্রুনো চোখ বুজে ক্রস দিলেন আনমার্কড রোনালদোকে।
​৯৫ মিনিট: অসাধারণ বাই-সাইকেল কিক! বল জালে! হ্যাটট্রিক! পর্তুগালের অবিশ্বাস্য জয়!
​অবশেষে পর্তুগালের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ এবং রোনালদোর মহাকাব্যিক সমাপ্তি সফল হলো!
​🎙️ ​মাইক্রোফোনের ওপাশে তখন পিটার ড্রুরির সেই চেনা জাদুকরী কণ্ঠস্বর, যা রোনালদোর এই রূপকথাকে অমর করে দিল:
​"He was chiseled in Madeira, but tonight, he was canonized in New York! The boy who refused to grow old has just touched the stars! They thought the crown would pass to the prince of Madrid, but tonight, the King of Football reclaimed his absolute empire!
He didn’t just chase the ghost of history; he outran it! At 41, when mere mortals fade into memory, he writes his ultimate, golden symphony. A hat-trick born in the heavens of desire!
Look at him! Running into the pantheon of eternity, leaving the doubters in absolute ashes. Portugal are the champions of the world, and Cristiano Ronaldo is the author of their forever!"
(সংগৃহীত এবং পরিমার্জিত)

18/07/2026
Messi after the 70th minute of every match... 🐐🔥
18/07/2026

Messi after the 70th minute of every match... 🐐🔥

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Shamim's Insights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shamim's Insights:

Shortcuts

Share