News10

News10 Breaking News. No Breaking Trust.

11/08/2026
দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের একটি পরিত্যক্ত খনিতে অবৈধভাবে খননকাজ করতে গিয়ে অন্তত ১৪ জনের মৃ'ত্যু হয়েছে। এ ঘটনায়...
11/08/2026

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের একটি পরিত্যক্ত খনিতে অবৈধভাবে খননকাজ করতে গিয়ে অন্তত ১৪ জনের মৃ'ত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আ'হত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দেশটির পুলিশের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, রুস্টেনবার্গ শহরের কাছে নকানেং অনানুষ্ঠানিক বসতির একটি পরিত্য'ক্ত খনিতে এ ঘটনা ঘটে। এলাকাটি জোহানেসবার্গ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস জানিয়েছে, নি'হতরা পরিত্যক্ত খনিতে অবৈধভাবে খননকাজ করছিলেন। তবে ঠিক কী কারণে তাদের মৃ'ত্যু হয়েছে, কতজন আ'হত হয়েছেন কিংবা এখনো কেউ খনির ভেতরে আটকে আছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকায় অবৈধ খনন দীর্ঘদিনের একটি বড় সমস্যা। কর্মসংস্থানের অভাব ও দারিদ্র্যের কারণে অনেক মানুষ ঝুঁকি নিয়ে পরি'ত্যক্ত খনিতে প্রবেশ করে অবশিষ্ট সোনা ও মূল্যবান খনিজ সংগ্রহের চেষ্টা করেন। এসব খনির শ্যাফটে প্রবেশ আইনত নিষিদ্ধ হলেও দেশটির বিভিন্ন এলাকায় নিয়মিত এমন ঘটনা ঘটে।

পরিত্যক্ত খনিতে শ্রমিক আটকে পড়া, আ'হত হওয়া এবং মৃ'ত্যুর ঘটনাও প্রায়ই ঘটে। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আশপাশের বিভিন্ন দেশ থেকেও অনেকে এসব ঝুঁকিপূর্ণ খনিতে অবৈধভাবে কাজ করতে যান।

#দক্ষিণআফ্রিকা #পরিত্যক্তখনি #অবৈধখনন #খনিদুর্ঘটনা #আন্তর্জাতিকসংবাদ #প্রাকৃতিকসম্পদ

সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের আশায় গেলেও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে বিপাকে পড়ছেন রোগীরা। গবেষণার তথ্য বলছে, স...
11/08/2026

সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের আশায় গেলেও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে বিপাকে পড়ছেন রোগীরা। গবেষণার তথ্য বলছে, সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা গড়ে মাত্র ২২ শতাংশ। ফলে বাকি ৭৮ শতাংশ ওষুধই রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় সরকারি হাসপাতালের ওষুধসংকটের এ চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের অর্থায়নে আট বিভাগের ২২টি সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে নয় মাস ধরে জরিপ, সাক্ষাৎকার ও নথি পর্যালোচনা করে গবেষণাটি করা হয়।

গবেষণায় দেখা গেছে, মেডিক্যাল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলোতে প্রয়োজনের তুলনায় ওষুধের মজুদ মাত্র ১২ শতাংশ। জেলা হাসপাতালে ২৪ শতাংশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ শতাংশ ওষুধ পাওয়া যাচ্ছে।

শুধু ওষুধ নয়, জরুরি চিকিৎসাসামগ্রীর সংকটও রয়েছে। ২২টি সরকারি প্রতিষ্ঠানে থাকা রোগ নির্ণয়ের যন্ত্রের ৫২ শতাংশ গত এক বছরে ব্যবহার করা হয়নি।

ঢাকার ধামরাই উপজেলার নয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় এক বছর ধরে সরকারি ওষুধ সরবরাহ না থাকার অভিযোগও পাওয়া গেছে। এতে প্রসূতি সেবা ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি হাসপাতালেও প্রয়োজনের তুলনায় ওষুধের সরবরাহ কম থাকায় রোগীদের অনেক ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষকে।

#সরকারিহাসপাতাল #ওষুধসংকট #স্বাস্থ্যসেবা #রোগী #বাংলাদেশ

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সো...
11/08/2026

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১০ আগস্ট) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কেবল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতেই রয়েছে। সেখানে তাদের অবরোধ ‘অভেদ্য’ এবং যুক্তরাষ্ট্র প্রণালিটি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণ’ করছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ইরান ছাড়া অন্য সব দেশের জন্য হরমুজ প্রণালি এখন উন্মুক্ত রয়েছে। পাশাপাশি মার্কিন বাহিনী পুরো পানিপথে মাইন অপসারণের কাজ সম্পন্ন করেছে বলেও জানান তিনি।

#হরমুজপ্রণালি #ডোনাল্ডট্রাম্প #যুক্তরাষ্ট্র #ইরান #মার্কিননৌবাহিনী

দেশজুড়ে বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের মতো তিনিও ভু’ক্তভোগী বলে জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হ...
11/08/2026

দেশজুড়ে বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের মতো তিনিও ভু’ক্তভোগী বলে জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সারাদেশ থেকেই বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিবচরবাসীও একই সমস্যার মধ্যে রয়েছেন।

এমপি হানজালা বলেন, ‘শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন, আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।’

তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তার টিম নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির খোঁজখবর নিচ্ছে। এটি শুধু শিবচরের সমস্যা নয়, দেশের বিভিন্ন জায়গাতেই বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ সংকট দ্রুত সমাধান করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ঘরে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ থাকলে বিদ্যুৎ না থাকায় সবার জীবনই কঠিন হয়ে পড়ে। সংশ্লিষ্টদের প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

#বিদ্যুৎসংকট #লোডশেডিং #শিবচর #মাদারীপুর #এমপিহানজালা

ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশে ফিরে মামলার মুখোমুখি হতে চাইলে তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন ...
11/08/2026

ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশে ফিরে মামলার মুখোমুখি হতে চাইলে তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব দেশে ফিরলে বিমানবন্দর বা অন্য কোথাও তার ওপর কোনো ধরনের হা’মলা বা ম’ব হওয়ার শঙ্কা নেই। আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।

তবে সাকিবের ব্যক্তিগত অবস্থান নিয়ে কড়া সমালোচনা করে উপদেষ্টা বলেন, সাকিব ভালো খেলোয়াড় হলেও ব্যক্তি হিসেবে তিনি ‘ন’ষ্ট, প’চে যাওয়া মানুষ’। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়েও মন্তব্য করেন তিনি।

সাকিবের সাম্প্রতিক সাক্ষাৎকার ও বক্তব্যকে সরকারের ওপর চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে এটিকে ‘প্র’পাগান্ডা’ বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান।

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, তিনি দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও বিচারিক প্রক্রিয়ায় সাংবিধানিক অধিকার পাবেন। আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। ভবিষ্যতে দেশে কোনো ধরনের ফ্যা’সিস্ট মা’ফিয়া রেজিম ফিরতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

#সাকিবআলহাসান #সাকিব #জাহেদউররহমান #ক্রিকেট #বাংলাদেশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের হুগলী নদীর ওপর ১২ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৯০ মিটার দীর্ঘ সেতুটি দুই বছর ...
11/08/2026

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের হুগলী নদীর ওপর ১২ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৯০ মিটার দীর্ঘ সেতুটি দুই বছর আগে নির্মাণ শেষ হলেও এখনো পুরোপুরি চালু হয়নি। সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জমি না পাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সেতুতে উঠতে বাঁশের সাঁকো ব্যবহার করছেন স্থানীয়রা।

২০২১ সালের নভেম্বরে সেতু ও দুই পাশে মোট ২৮৫ মিটার সংযোগ সড়ক নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ২০২৪ সালের জুনে সেতুর নির্মাণ শেষ হয়। পূর্ব পাশের ১৮০ মিটার সংযোগ সড়ক নির্মিত হলেও পশ্চিম পাশের ১০৫ মিটার অংশ এখনো করা যায়নি।

এলজিইডি সূত্র জানায়, পশ্চিম পাশের জমির মালিকেরা ক্ষতিপূরণ ছাড়া জমি ছাড়তে রাজি নন। জমির পাশাপাশি সেখানে থাকা স্থাপনারও ক্ষতিপূরণ দাবি করছেন তারা। প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ না থাকায় সংযোগ সড়কের কাজ আটকে আছে।

সেতু নির্মাণের পর থিরপাড়া ঘাটে নৌকায় পারাপারও বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করেন। প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষ, শিক্ষার্থী ও রোগীরা ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে সেতুতে ওঠানামা করছেন। গত এক বছরে সাঁকো থেকে পড়ে কয়েকজন নারী ও শিশু আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।

এলজিইডির কর্মকর্তারা জানান, জমির সমস্যা সমাধান করে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের বিকল্প উপায় খোঁজা হচ্ছে, যাতে সেতুটি পুরোপুরি ব্যবহার উপযোগী করা যায়।

#শরীয়তপুর #নড়িয়া #সেতু #বাঁশের_সাঁকো #এলজিইডি #জনদুর্ভোগ #বাংলাদেশ_নিউজ

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক ও ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি অনির্দিষ্টকালের জন্য আর্জেন্টিনায় থাকার সিদ্ধান্ত ন...
11/08/2026

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক ও ইন্টার মায়ামির ফরোয়ার্ড লিওনেল মেসি অনির্দিষ্টকালের জন্য আর্জেন্টিনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি বাবা হোর্হে মেসির মৃ’ত্যুর পর শেষকৃত্যে অংশ নিতে নিজ শহর রোসারিওতে ফেরেন তিনি। পরিবারের কঠিন সময়ে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতেই ৩৯ বছর বয়সী এই তারকা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

ডোবলে আমারিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ফেরার জন্য মেসি বর্তমানে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি। ফলে ইন্টার মায়ামির হয়ে কবে মাঠে ফিরবেন, সেটিও অনিশ্চিত।

এর অর্থ, আগামী ১৩ আগস্ট লিওঁর বিপক্ষে ইন্টার মায়ামির লিগস কাপের ম্যাচে মেসির খেলা নিশ্চিতভাবেই হচ্ছে না।

চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১৮ ম্যাচে ১৫ গোল করেছেন মেসি। পাশাপাশি তাঁর রয়েছে ৮টি অ্যাসিস্ট।

#মেসি #লিওনেল_মেসি #আর্জেন্টিনা #ইন্টার_মায়ামি #লিগস_কাপ #ফুটবল

বাংলাদেশে বৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের মধ্যে ৩ হাজার ১১২ জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাঁদের দ্রুত ভিসা নবায়ন অথবা...
11/08/2026

বাংলাদেশে বৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের মধ্যে ৩ হাজার ১১২ জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাঁদের দ্রুত ভিসা নবায়ন অথবা বাংলাদেশ ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্র জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে ১৮ হাজার ৪৫৩ জন ভারতীয় নাগরিক বৈধভাবে বসবাস করছেন। তাঁদের মধ্যে ৩ হাজার ১১২ জনের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা বাংলাদেশে অবস্থান করছেন, তাঁদের শনাক্ত করতে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় কাজ করছে এসবির দল। ভারতীয় নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থানকারীদেরও শনাক্ত করা হচ্ছে।

এসবি সূত্র জানায়, ভিসার মেয়াদ শেষ হওয়া ভারতীয়দের অনেকে তৈরি পোশাক, টেক্সটাইল, প্রযুক্তি, বায়িং হাউস, এনজিও, লজিস্টিকস, বিদ্যুৎ, টেলিকম ও আইটি খাতে কাজ করছেন। তাঁদের মধ্যে প্রকৌশলী, শিক্ষক ও বেসরকারি খাতের উদ্যোক্তাও রয়েছেন।

তবে এসবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছু ভারতীয় নাগরিক দেশের বিভিন্ন প্রকল্প, বিদ্যুৎকেন্দ্র, আইটি ও টেলিকম খাতে কর্মরত। তাঁদের দ্রুত ফেরত পাঠানো হলে কয়েকটি প্রকল্পের কাজে বিঘ্ন ঘটতে পারে। তাই সংশ্লিষ্টদের নতুন করে ভিসা নবায়নের জন্য বলা হয়েছে।

পুলিশ সূত্র অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৬৪’ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

এসবি সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মোট ৮৩ হাজার ৬৮২ জন বিদেশি নাগরিক বৈধভাবে বসবাস করছেন।

#বাংলাদেশ #ভারত #ভারতীয়_নাগরিক #ভিসা #ভিসা_নবায়ন #বিদেশি_নাগরিক #ইমিগ্রেশন

Address

Artico Trade Centre, Mohkhali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when News10 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News10:

Shortcuts

Share