13/03/2026
গানের শিরোনাম: বাটপারের মেলা
গীতিকার: কামরুল হাসান কাজল
(স্থায়ী)
দয়াল, এই ভব বাজারে বেশি বাটপারের খেলা
বাটপারের ভিড়ে আজ ভালো মানুষ অবহেলা।
দয়াল, এই ভব বাজারে বেশি বাটপারের খেলা।।
(অন্তরা-১)
সাধুর বেশে ঘোরে কত ভণ্ড আর শয়তান
মুখের কথায় মধু ঝরে, অন্তরে বিষের টান।
চেনা দায় কে যে আপন, কে যে শত্রু বেশে
সত্য গোপন থাকে এখানে মিথ্যার ই কার্নিশে।
ওরে, ন্যায়ের কথা বলতে গেলে জুটে যে লাঞ্ছনা
দয়াল, চারিদিকে চলে শুধু স্বার্থের ই বঞ্চনা।।
(সঞ্চারী)
দোকান খুলে বসেছে সবাই ধর্মের ই দোহাই দিয়ে
মানুষ ঠকায় মানুষ এখানে পাপিষ্ঠ সব নিয়ে।
ওজন কম দেয় সিন্ডিকেটে, বিষ মিশায় সব খাদ্যে
গরিবের রক্ত চোষে তারা ক্ষমতার ই বাদ্যে।
ওরে, ভালো মানুষের ঠাঁই নাই আজ মিথ্যুকেরই হাটে
দয়াল, জীবন তরী ডুবে বুঝি পাপেরই ওই ঘাটে।।
(আভোগ)
কামরুল হাসান কাজল বলে, দয়াল তুমিই শেষ আশ্রয়
এই পাপিষ্ঠের বাজারে রেখো আমায় নির্ভয়।
নাটাই আছে তোমার হাতে, তুমিই আসল মালিক
দুনিয়ার এই যুদ্ধ শেষে সত্য হোক যে আলীক।
দয়াল, সঠিক পথে চলাইও মোরে, ঘুচাও মনের আঁধার
দয়াল, সইতে পারি না আর এই বাটপারের বাজার।।