Bangladesh Fashion Archive

Bangladesh Fashion Archive সাথে থাকুন, ভিজিট করুন আমাদের ওয়েব সাইট
https://bdfashionarchive.com/

এক একটা ছবি এক একটা দলিল , যা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম কে দিক নির্দেশনা দিয়েছে। আমাদের অতীত, আমাদের ঐতিহ্য যে কতটা সমৃদ্ধ তা সাক্ষ্য দিয়ে যায় । তেমনি কিছু তথ্য আছে মুখে মুখে কিংবা ছড়িয়ে ছিটিয়ে, যা এক ছাতার নিচে নিয়ে আসার নামই হলো “বাংলাদেশ ফ্যাশন আর্কাইভ”
“বাংলাদেশ ফ্যাশন আর্কাইভ” – বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য সংগ্রহ ও সংরক্ষন এর প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করছে। এখানে আরো সংরক্ষন থাকবে বাংলাদেশের সমসাময়িক ফ্যাশন জগতের খবরাখবর যা ভবিষ্যত প্রজন্মের জন্য দলিল হয়ে কাজ করবে ।
বিশ্বাসযোগ্যতা আর নির্ভরতার একটা নতুন মাত্রা যোগ করতে পারে বাংলাদেশ ফ্যাশন আর্কাইভ । প্রতিটি তথ্য আর খবর যাচাই-বাছাই করে উপস্থাপন করার চেষ্টা থাকবে । যদি তথ্যের কোন অসংগতি পাওয়া যায়, তবে অনুরোধ থাকবে শুধরে দিবেন । এটা তো আমাদেরই দেশ তাই না ! আমার ,আপনার এক বাংলাদেশ ।

আপনিরও এগিয়ে আসুন । সমৃদ্ধময় হোক সকেলের প্রচেষ্টায় ।

এবারও LONDON FASHION WEEK SS 2027  মঞ্চে ডিজাইনার Maheen Khan  নিজের ভেরিফায়েড পেজে অভিজ্ঞতা শেয়ার করেছেন। এবার  তাঁর  ক...
21/09/2026

এবারও LONDON FASHION WEEK SS 2027 মঞ্চে ডিজাইনার Maheen Khan নিজের ভেরিফায়েড পেজে অভিজ্ঞতা শেয়ার করেছেন।
এবার তাঁর কালেকশন ছিলো সুফি-ভাবধারায় (Sufi-themed collection) যা বিশ্বমঞ্চে কুড়িয়েছে ভূয়সী প্রশংসা। গত বছর তথা ২০২৫ সালের 'ফ্যাশন লন্ডন'-এর মঞ্চে তুলে ধররেছিলেন বাংলার ঐতিহ্যবাহী বুনন ও কারুশিল্পের গল্প।
তাঁর শেয়ার করা তথ্য অনুযায়ী, এই কাজেও বাংলার সুলতানি আমলের ঐতিহ্য এবং পুরোনো বুননশৈলী থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে।

বিশেষ করে মুলমুল খাস (Mul Mul Khaas)-এর মতো সূক্ষ্ম ও প্রায় হারিয়ে যাওয়া বুনন ঐতিহ্যকে লন্ডনের স্থাপত্য ও সমকালীন পোশাকের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা রয়েছে।
বাংলার ঐতিহ্যবাহী কাপড় ও কারুশিল্পকে আন্তর্জাতিক মঞ্চে কীভাবে নতুনভাবে উপস্থাপন করা যায়, মাহীন খানের কাজ সেই আলোচনার একটি অংশ।
একদিকে পরিবেশবান্ধব বা টেকসই নকশা (sustainable design), অন্যদিকে ধীরগতির ফ্যাশন বা 'স্লো ফ্যাশন'-এর বার্তা
মাহিন খানের ফ্যাশন ব্রান্ড ব্র্যান্ড ‘মায়াসির’ (Mayasir) কীভাবে এই ঐতিহ্যবাহী স্লো-ফ্যাশন এবং টেকসই নকশাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানতে পারেন আমাদের ওয়েবসাইটে - লিঙ্কটি কমেন্ট সেকশনে থাকলো
মূল ছবিটি মাহিন খানের প্রফাইল থেকে নেয়া।

21/09/2026

Aarong outlets outside Dhaka are Hiring!

Looking for a part-time role? Here is your chance to join Aarong as a Sales Associate and gain valuable retail experience in a safe, inclusive workplace. Women are especially encouraged to apply.
Requirements:

* Minimum age: 18 years
* Educational qualification: Higher Secondary School Certificate (HSC)
* Must be available for flexible shifts (morning and evening)

Why join Aarong?
* Earn while you learn from experienced retail professionals
* Build customer service and communication skills
* Work in a safe, secure, and inclusive environment
* A supportive workplace where women can learn, work, and grow with confidence

How to Apply:
1. Scan the QR code to fill out the online application form or directly apply here: tinyurl.com/4cd7d8c4
2. Alternatively, send your CV to [email protected] or submit it at your nearest Aarong outlet.

Learn more about our store locations: https://tinyurl.com/4naw74jn

Application deadline: October 25, 2026

Don’t miss this opportunity to be part of Bangladesh’s most popular fashion and lifestyle brand.

21/09/2026
একে একে যাচ্ছি চলে,শান্তির পায়রা উড়ুকতোমাদের মিথ্যে শহরে।
21/09/2026

একে একে যাচ্ছি চলে,
শান্তির পায়রা উড়ুক
তোমাদের মিথ্যে শহরে।

রাজপরিবারের উত্তরাধিকারী  বা সুলতান ছাড়া সাধারণ মানুষের জন্য এই বাটিক পরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। শুধুমাত্র রাজপরিবারের লো...
20/09/2026

রাজপরিবারের উত্তরাধিকারী বা সুলতান ছাড়া সাধারণ মানুষের জন্য এই বাটিক পরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। শুধুমাত্র রাজপরিবারের লোকজন এই বাটিক ব্যবহার করার অনুমতি ছিলো।
যদিও আজ Kawung আর রাজদরবারের মধ্যে আটকে নেই। Indonesia-র batik কাপড়, পোশাক এবং contemporary textile design-এ এই motif-এর ব্যাপক ব্যবহার দেখা যায়।
বলছি Kawung Batik (কাউং বাটিক)-এর কথা। এটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বাটিক।
Kawung-কে আমরা batik motif বলছি, কারণ এই motif-কে কেন্দ্র করেই batik-এর নকশা তৈরি হয়। বলা যায়, কাউং -ই হলো এই বাটিক-এর signature।
Kawung-এর নকশাটি মূলত ‘Kawung’ ফল থেকে অনুপ্রাণিত। এটি এক ধরনের palm fruit। ফলটি কাটলে ভেতরে চারটি অংশ দেখা যায়। সেই আকৃতির সঙ্গেই Kawung motif-এর মিল রয়েছে। আবার অনেকে এই চারটি আকৃতিকে চারটি পাপড়ি মেলা পদ্মফুলের সঙ্গেও তুলনা করেন।
Kawung একটি সম্পূর্ণ geometric batik pattern। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সুন্দর symmetry। একটি নির্দিষ্ট কেন্দ্রকে ঘিরে চারটি ডিম্বাকৃতি বা oval shape সাজানো থাকে। এই চারটি shape বারবার repeat হয়ে পুরো কাপড়ে একটি সুন্দর geometric pattern তৈরি করে।
Kawung-এর আরেকটি interesting দিক হলো এর philosophical meaning। প্রচলিত কিছু ব্যাখ্যায় চারটি oval shape-কে চারটি মহাজাগতিক শক্তি—বাতাস, পানি, আগুন ও মাটি—এর প্রতীক হিসেবে দেখা হয়। আর মাঝের কেন্দ্রটি মানুষের আত্মা বা inner self-কে নির্দেশ করে।

একই মোটিফ—পারস্যের Boteh থেকে কাশ্মীর, আর সেখান থেকে বাংলার কলকা। সময় ও জায়গা বদলেছে, বদলেছে নামও; কিন্তু মোটিফটি তার নি...
19/09/2026

একই মোটিফ—পারস্যের Boteh থেকে কাশ্মীর, আর সেখান থেকে বাংলার কলকা। সময় ও জায়গা বদলেছে, বদলেছে নামও; কিন্তু মোটিফটি তার নিজস্ব character নিয়ে আজও টিকে আছে। বলছি Paisley মটিফ এর কথা।

আমাদের দেশেও এই মোটিফের ব্যবহার অত্যন্ত ব্যাপক। তবে বাঙালি নকশাভাষায় এটি ‘Paisley’ নামে নয়, বরং বেশি পরিচিত ‘কলকা’ (Kalka) নামে। দীর্ঘদিনের ব্যবহার এবং স্থানীয় নকশার সঙ্গে মিশে গিয়ে কলকা আজ আমাদের দেশীয় textile design-এরই একটি পরিচিত মোটিফ বলে মনে হয়।
বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি, সিল্ক, কাতান ও মসলিন শাড়ির আঁচল ও জমিনে কলকা বা Paisley মোটিফের চমৎকার ব্যবহার দেখা যায়। শুধু শাড়িতেই নয়, গ্রামীণ বাংলার নকশিকাঁথাতেও বড় বাঁকানো বা আম-সদৃশ মোটিফের ব্যবহার দেখা যায়—যার সঙ্গে কলকা বা Paisley-এর একটি লোকজ নকশাভাষার মিল খুঁজে পাওয়া যায়।

আমজনতার মতোই, আম-সদৃশ কলকা মোটিফও বহুল ব্যবহৃত একটি মোটিফ। এর মূল নাম Paisley Motif। আমরা একে কলকা বা কাইরি মোটিফও বলে থ...
19/09/2026

আমজনতার মতোই, আম-সদৃশ কলকা মোটিফও বহুল ব্যবহৃত একটি মোটিফ। এর মূল নাম Paisley Motif। আমরা একে কলকা বা কাইরি মোটিফও বলে থাকি।
Paisley Motif-এর নামের যেমন বাহার, তেমনি এর বিচরণও স্টকল্যান্ড থেকে শুরু করে প্রাচীন পারস্য, মুঘল আমল ঘুরে আমাদের উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত।
যাই হোক, মূল কথায় আসি। Paisley / কলকা মোটিফ চেনে না—এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তবুও একটু বলি।
Paisley হলো কাপড়ের নকশায় ব্যবহৃত অত্যন্ত জনপ্রিয় একটি মোটিফ বা ডিজাইন, যা দেখতে অনেকটা বাঁকানো এক ফোঁটা পানির মতো কিংবা কাঁচা আমের মতো। যুগ যুগ ধরে ফ্যাশন ও টেক্সটাইল দুনিয়ায় এটি অন্যতম ক্ল্যাসিক ও আভিজাত্যের প্রতীক হিসেবে টিকে আছে। বিশ্বজুড়ে এটি ‘Paisley’ নামে পরিচিত হলেও, এই নামটি এসেছে স্কটল্যান্ডের একটি শহরের নাম থেকে।
ইতিহাস ঘেঁটে জানা যায়, এই মোটিফটির আদি জন্ম কিন্তু ইউরোপে নয়; বরং প্রাচীন পারস্য (বর্তমান ইরান) ও মধ্য এশিয়ায়। সেখানে এটিকে বলা হতো ‘Boteh’ বা ‘Buta’। পারস্য সংস্কৃতিতে এই মোটিফকে জীবন, উর্বরতা এবং অনন্তকালের প্রতীক হিসেবে দেখা হতো।
পারস্য থেকে এই ডিজাইনটি প্রাচীন বাণিজ্যপথ ধরে ভারতে, বিশেষ করে কাশ্মীরে, আসে। মুঘল আমলে কাশ্মীরের কারিগররা তাদের বিশ্ববিখ্যাত কাশ্মীরি শাল-এর বুননে এই মোটিফের ব্যাপক ব্যবহার শুরু করেন।
১৮ শতকের দিকে ব্রিটিশ শাসনামলে কাশ্মীরি শাল ইউরোপের উচ্চবিত্তদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। শালের চাহিদা এতটাই বেড়ে যায় যে ইউরোপের ব্যবসায়ীরা স্থানীয়ভাবে এর নকল বা অপেক্ষাকৃত সস্তা সংস্করণ তৈরি করতে শুরু করেন।
স্কটল্যান্ডের Paisley শহরের তাঁতিরা Jacquard loom ব্যবহার করে কাশ্মীরি শালের আদলে বিপুল পরিমাণ শাল তৈরি করতে শুরু করেন। Paisley শহরের তৈরি এসব শাল পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। একসময় এই মোটিফটিই শহরের নাম অনুসারে ‘Paisley Pattern’ বা ‘Paisley Motif’ নামে পরিচিত হয়ে ওঠে।
আমাদের দেশেও এই মোটিফ অত্যন্ত ব্যাপকভাবে দেখা যায়। তবে বাঙালি সংস্কৃতির নিজস্ব ঘরানায় এটিকে ‘Paisley’ বলা হয় না; আমাদের দেশে এর সুপরিচিত নাম ‘কলকা’ (Kalka)। দীর্ঘদিনের ব্যবহার আর নিজস্ব নকশাভাষার কারণে কলকা এখন আমাদের দেশীয় textile design-এরই একটি পরিচিত অংশ বলে মনে হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি, সিল্ক, কাতান ও মসলিন শাড়ির আঁচল এবং জমিনে কলকা বা Paisley মোটিফের চমৎকার ব্যবহার দেখা যায়।

১৯ সেপ্টেম্বর—বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ-র জন্মদিন।যে উপস্থিতি আজও ৯০-এর দশকের সেই সিনেমা, গান...
19/09/2026

১৯ সেপ্টেম্বর—বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ-র জন্মদিন।
যে উপস্থিতি আজও ৯০-এর দশকের সেই সিনেমা, গান, ফ্যাশন আর ভালোবাসার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু সালমান শাহ যেন আমাদের সিনেমার নস্টালজিয়ার একটা স্থায়ী নাম হয়ে আছেন।
পর্দার সেই চিরচেনা নায়ক—আজও দর্শকের স্মৃতিতে একই রকম জীবন্ত।

অনেকটা আয়নাবাজি আর্ট হলো Rogan Art। আয়নাবাজি শব্দটা যতটা হালকা, তার চেয়েও বেশি deep এবং intriguing হলো Rogan Art-এর কাজে...
18/09/2026

অনেকটা আয়নাবাজি আর্ট হলো Rogan Art। আয়নাবাজি শব্দটা যতটা হালকা, তার চেয়েও বেশি deep এবং intriguing হলো Rogan Art-এর কাজের প্রক্রিয়া।
বলছি ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলার নিরোনা গ্রামের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী কাপড়ে চিত্রশিল্পের কথা—Rogan Art।
এই শিল্পটি ভারতের প্রায় ৪০০ বছরেরও বেশি পুরোনো। তবে এর শিকড় মূলত পারস্যে (বর্তমান ইরান), সেখান থেকেই এই শিল্প ভারতে আসে। পরবর্তীতে গুজরাটের মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই ঐতিহ্যবাহী শিল্পের চর্চা গড়ে ওঠে। Rogan Art বর্তমানে ভারতের GI স্বীকৃত একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প।
Rogan শব্দটির অর্থই হলো oil-based। এই কাজের মূল উপাদান castor oil। তেলকে দীর্ঘ সময়—প্রায় ৮ থেকে ১২ ঘণ্টা—গরম করে ঘন করা হয়। এরপর সেই ঘন তেল ঠান্ডা পানিতে ফেলে তৈরি করা হয় এক ধরনের আঠালো, ঘন paste। এর সঙ্গে colour pigment মিশিয়ে তৈরি হয় Rogan-এর রং।
শিল্পীরা হাতের তালুতে কিছুটা আঠালো রঙের paste নেন। শরীরের উষ্ণতায় রং কিছুটা নরম হলে একটি ছোট metal rod বা stylus-এর মতো যন্ত্র দিয়ে কাপড়ের ওপর অত্যন্ত নিখুঁত ও সূক্ষ্ম নকশা আঁকা হয়।
আর এখানেই শুরু হয় আয়নাবাজি।
শিল্পী প্রথমে কাপড়ের এক পাশে নকশার অর্ধেকটি তৈরি করেন। রং শুকিয়ে যাওয়ার আগেই কাপড়টি ভাঁজ করে সেই নকশাটি অন্য পাশে transfer করা হয়। ফলে দুই পাশে তৈরি হয় প্রায় mirror-image pattern—দুটি অর্ধেক মিলে তৈরি হয় সম্পূর্ণ একটি নকশা।
Tree of Life বা ‘জীবন বৃক্ষ’ Rogan Art-এর সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় নকশাগুলোর একটি। এটি পারস্যের শিল্পকলা দ্বারা অনুপ্রাণিত। এছাড়া ময়ূর, তোতাপাখি, ফুল এবং বিভিন্ন জ্যামিতিক নকশাও Rogan Art-এ দেখা যায়।

একসময় Rogan-এর কাজ মূলত কাপড়ের decoration হিসেবেই ব্যবহৃত হতো। এখন এটি wall hanging, saree, skirt border, cushion cover, tableclothসহ বিভিন্ন textile product-এ দেখা যায়।.

#বৈচিত্র্যময়ভারত #হস্তশিল্প #লোকশিল্প #কারুশিল্প

পুরো visual language-টার মধ্যে একটা harmony আছে, তাই না?এখানের ছবিগুলো কোনো একটি নির্দিষ্ট campaign-এর নয়। ভিন্ন ভিন্ন ক...
18/09/2026

পুরো visual language-টার মধ্যে একটা harmony আছে, তাই না?
এখানের ছবিগুলো কোনো একটি নির্দিষ্ট campaign-এর নয়। ভিন্ন ভিন্ন কাজের ছবি।
এখানে Aarong-campaign- Puja/26 কিছু ছবি আর কিছু ছবি Nilotpal Datta-র—“Inspired by the heritage of West Bengal”।
কিন্তু সবগুলো ছবি পাশাপাশি রাখলে colour, styling, body paint, jewellery, textile, heritage setting এবং overall mood-এর মধ্যে একটা visual similarity চোখে পড়ে। তাই না। সেই কারণেই ছবিগুলো একসঙ্গে দেখার ইচ্ছে হলো।
‘মুখের রং, অলংকার, পোশাক, textile, styling—সবকিছু মিলিয়ে একটা নিজস্ব visual world তৈরি হয়েছে। Heritage এখানে শুধু reference নয়; বরং contemporary fashion-এর ভাষায় নতুন করে interpret করা হয়েছে।
আমার ভালো লাগার জায়গাটা হলো, এখানে West Bengal-এর heritage-কে হুবহু পুনরাবৃত্তি করা হয়নি। বরং folk ও traditional visual elements-কে একসঙ্গে নিয়ে একটি contemporary visual language তৈরি করা হয়েছে।
আমাদেরও তো এমন অসংখ্য folk form, motif, craft, ritual এবং visual vocabulary আছে—যেগুলো শুধু archive বা museum-এর ভেতর আটকে থাকার জন্য নয়। সেগুলোকে সময়ের সঙ্গে নতুনভাবে দেখা যায়, reinterpret করা যায়, আধুনিক fashion-এর ভাষায় ফিরিয়ে আনা যায়।
আমরা অবশ্যই global fashion-এর reference ধরে কাজ করব।
Reference নেওয়া fashion-এর স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। Global fashion-এর সঙ্গে alignment থাকাটাও জরুরি।
কিন্তু সেই reference যখন আমাদের কাজের মধ্যে আসে, তখন একটা প্রশ্ন থাকা দরকার—

আমাদের purpose কী?
আমাদের context কী?
আর আমাদের নিজস্ব visual language কোথায়?
কারণ contemporary হওয়া মানেই নিজের heritage থেকে দূরে রাখা নয়। নিজের heritage-কে নতুন চোখে দেখা, নতুনভাবে translate করা এবং contemporary fashion-এর ভাষায় ফিরিয়ে আনাই হতে পারে আমাদের সবচেয়ে শক্তিশালী visual statement।
আমাদের নিজেদের এমন কত folk form, craft, motif কিংবা visual language আছে—যেগুলো হয়তো একটু অন্যভাবে দেখলে, আজকের fashion-এ আবারও ফিরে আসতে পারে।
প্রশ্ন হলো, আমরা কি সেই possibilities-গুলোকে যথেষ্ট explore করছি?

Address

Mohakhali
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Fashion Archive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Fashion Archive:

Shortcuts

Share