05/10/2026
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাইবান্ধার প্রবীণ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মো. লুৎফর রহমানকে সম্মাননা জানানো হয়েছে। যিনি স্থানীয়ভাবে 'এক টাকার শিক্ষক' হিসেবে পরিচিত। মাত্র এক টাকা ফি নিয়ে দীর্ঘদিন ধরে প্রান্তিক ও দরিদ্র শিক্ষার্থীদের পাঠদান করে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুণী শিক্ষক সম্মাননায় ভূষিত করা হয়।