10/08/2026
এক পুলিশ অফিসারের স্ত্রীর মৃত্যুতে থানার সবাই কান্নাকাটি করল। মেজবানিতে গরু, মহিষ, ছাগল, ফল, ফ্রুটস যার পক্ষ যা সম্ভব উপহার পাঠালেন। একদিন পুলিশ অফিসার নিজে যখন মারা গেলেন তখন থানার কেউ জানাযায়ও গেল না! এই হচ্ছে দুনিয়া, দুনিয়াটা ক্ষমতার পূজারী।
জনাব তারেক সাহেব আজ যেখানে গিয়েছেন পাশেই সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবর। অনেক খোঁজাখুঁজি করলাম তিনি চৌধুরী সাহেবের কবর যিয়ারত করছেন কিনা! এখনো চোখে পড়েনি। সাকা চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নেতা, অত্যন্ত প্রতিযশা পার্লামেন্টারিয়ান ছিলেন। কিন্তু সব অতীত। সবই শুরুতে লেখা গল্পের মত আরকি..!!!