Inside Stories

Inside Stories অতি সাধারণ মানুষকে সহযোগিতাই আমাদের লক্ষ্য। আকর্ষণীয় ফুড চ্যালেঞ্জ ভিডিও পেতে পেইজটিতে লাইক দিন।

23/01/2026

জামায়াত ক্ষমতায় গেলে জনগণের কি লাভ?

জামায়াত সম্ভবত কোথাও লাল-সবুজ রঙের একটা স্টেজ তৈরি করেছে।বিএনপি-আওয়ামি সমার্থকরা এটা নিয়ে সমালোচনায় মেতেছে।জুতা পায়ে এ...
30/11/2025

জামায়াত সম্ভবত কোথাও লাল-সবুজ রঙের একটা স্টেজ তৈরি করেছে।

বিএনপি-আওয়ামি সমার্থকরা এটা নিয়ে সমালোচনায় মেতেছে।

জুতা পায়ে এটাতে দাড়ালে জাতীয় পতাকার অবমাননা হবে !!

উত্তরে জামায়াত সমর্থকরাও বিএনপি-আওয়ামীলীগের বিভিন্ন লাল-সবুজ স্টেজের উদাহরণ আনছে।

তুমুল প্রতিযোগিতা !!

অথচ রাজনৈতিক দলগুলোর ভিতরে প্রতিযোগিতা হওয়ার কথা ছিল জনগণের সেবা নিয়ে।

জামায়ত বলবে আমরা ক্ষমতায় গেলে দেশ দুর্নীতিমুক্ত করবো।

উত্তরে বিএনপি বলবে, আমরা ক্ষমতায় গেলে শুধু দুর্নীতিমুক্ত না কর্মসংস্থানও বাড়াবো।

প্রতিউত্তরের জামায়াত আরো ভালো কিছু করতে চাইবে।

হেলদি কম্পিটিশন।

অথচ এরা প্রতিযোগিতা করে "চেতনা" নিয়ে।

মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সংগীত, দেশের স্বার্থ, ভারতের দালাল, পাকিস্তানের চর...


খোদ Amমেরিকায় তাদের জাতীয় পতাকার আদলে টয়লেট পেপার, টয়লেট কমোড, জুতা, মোজা বিক্রি হয়।

Ameরিকানরা এসবে হাগে,মোতে,পায়ে দেয়।

চেতনায় কোন আঘাত লাগে না।

কারন ওদের চেতনা নেই।

চেতনা আছে কেবল দুর্নীতি গ্রস্থ, অবাসযোগ্য, পৃথিবীর দান-অনুদানের টাকায় চলা দেশ, বঙ্গদেশে।

আবার এতটাই চেতনা সুযোগ পেলে বিমানের চাকা ঝুলে দেশ ছাড়বে।

এদের কাছে লাল-সবুজের উপর দাড়ালে জাতীয় পতাকার অবমাননা হয়।

অথচ জাতীয় পতাকায় হাত রেখে শপথ করে দুর্নীতি করলে.....

হিপোক্রেট।

30/11/2025

মানুষ নাকি রিকশাওয়ালা আর সিএনজিওয়ালাদের সাথে আলাপ পেড়ে জরিপ করছে, আর সব রিকশাওয়ালা আর সিএনজিওয়ালা নাকি গণহারে জামায়াতকে ভোট দিবে বলে পণ করছে। ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি আসলেই সত্য কি না।

গুলশানে গিয়েছিলাম। ফেরার পথে এক বাইকে চড়লাম। সেই বাইকওয়ালার সাথেই আলাপ জুড়ে দিলাম। যা বুঝলাম, সে বর্তমানে সব দলের প্রতিই অসন্তুষ্ট।

আগে লীগ চাঁদাবাজি করত, এখন বিএনপি করে - সেজন্য বিএনপির উপর অসন্তুষ্ট। সার্জিস আলম আগে বাসে চড়ত, এখন প্রাডোতে চড়ে; তাছাড়া সার্জিসের ব্যাংক অ্যাকাউন্টে নাকি ১০০ কোটি টাকা - সেজন্য এনসিপির উপর অসন্তুষ্ট। জামায়াত ধর্ম নিয়ে গলাবাজি করে, ভোট দিলে জান্নাতের প্রতিশ্রুতি দেখায়, শাহজাহান চৌধুরী মস্তানদের ভাষায় কথা বলে - সেজন্য জামায়াতের উপরেও অসন্তুষ্ট।

বেসিক্যালি যা বুঝলাম, সে অনেকটা আগেই ভালো ছিলাম মনোভাবের। তার মতে, আওয়ামী লীগ ১৭ বছরে যা খাইছে, বাকিরা নাকি গত দেড় বছরেই তার কাছাকাছি খেয়ে ফেলছে। লীগের ব্যাংক লুটসহ বড় বড় ঘটনাগুলোর কথা যখন স্মরণ করিয়ে দিলাম, তখন বলল, ব্যাংক বাদ, সে নাকি মানুষের কাছ থেকে সরাসরি চাঁদা নেওয়ার কথা মীন করেছে।

শেষমেষ জিজ্ঞেস করলাম, বুঝলাম সবাই খারাপ, কিন্তু ভোটটা কাকে দিবেন? উত্তর দিলো, জামায়াতকে 😂

কেন? জামায়াতের প্রার্থী ভালো মানুষ? ভালো কাজ করার প্রতিশ্রুতি দিছে?

উত্তর দিলো, প্রার্থী চিনি না ভাই। কিন্তু দুই দলরেই দেশ চালাইতে দেখছি। দুই দলই খারাপ। এবার একবার জামাতরে দিয়া দেখি। তাছাড়া ইসলামী দল ...

===

মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা হলো৷ সবাই দৌড়া দৌড়ি করে হাসপাতালে ছুটছে। এর মধ্যে তিনি গেলেন টাকা নিয়ে। ক্ষতিগ্রস্ত আহত ...
27/11/2025

মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা হলো৷ সবাই দৌড়া দৌড়ি করে হাসপাতালে ছুটছে। এর মধ্যে তিনি গেলেন টাকা নিয়ে। ক্ষতিগ্রস্ত আহত নিহতের মাঝে টাকা দিচ্ছেন। আমার কিছুটা মেজাজ খারাপ হলো। এই সময় মানুষ টাকা দিতে কেন যায়?

মিরপুর ক্যামিকেল ফ্যাক্টরিতে আগুন লেগে ২০/২২ জন মারা গেল কিছুদিন আগে। এখানেও দেখি সেই লোক। মাঝরাতে গিয়ে ১ লাখ করে টাকা দিয়ে আসলেন ক্ষতিগ্রস্তদের।

কড়াইল বস্তিতে আগুন লাগলো। রাত গভীরে দেখি আবারও সেই লোক। হাতে টাকা আর খাবারের প্যাকেট।

যেকোনো বিপদ আপদে মানুষের সবার প্রথম কি প্রয়োজন হয় বলেন তো? টাকা। হ্যাঁ। এই টাকা তাতক্ষনিক পাওয়া যায় না। সবাই পকেটে নিয়েও ঘুরে না। আবার অনেকের টাকা থাকেই না। দুর্ঘটনা বিপদ আপদে টাকার সন্ধান করে বহু মানুষ ছুটতে ছুটতে হয়রান হয়ে যায়।

কড়াইল বস্তিবাসী গত রাতে সবাই না খেয়ে থেকেছিল। সব আগুন ছাই। তিনি এলেন খাবারের প্যাকেট নিয়ে। একদম প্রাথমিক যে সাহায্যগুলো মানুষের প্রয়োজন হয় তিনি সব সময় সেই সাহায্যগুলো নিয়ে হাজির হন। সেটা দিন হোক কিংবা মাঝরাত হোক।

একদিন এই বুড়ো মানুষটি আর থাকবেন না। তখন হন্যে হয়ে খুঁজেও তাকে দেখবেন না কেউ। বিপদে আপদে দুর্ঘটনায় সবার আগে টাকা নিয়ে ছুটবেন না। রাজনৈতিক রেষারেষি বিরোধিতা অন্য দিকে সরিয়ে একজন ভালো মানুষের গুনগান এই দেশে গাওয়ার সংস্কৃতি এখনো তৈরী হয় নি৷ তাই উনার গুনগান বিরোধীরা কখনো গাইবে না। কিন্তু স্বীকার তো করবেন। সেটা হয়তো এখন করবেন না। যেদিন উনি আর থাকবেন না সেদিন হয়তো করবেন।

আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক। ভালো মানুষরা বহুদিন বেঁচে থাকুক দুনিয়ায়।

~ জায়েফ খান নাদিম!

★ইন্দেনেশিয়াঃ—নাবিক জীবনের প্রথম জাহাজ নিয়ে ইন্দেনেশিয়া গেছি।স্থানের নাম সুমাত্রা।বেল্ট পদ্ধতিতে লোডিং।৫ দিন লাগল জাহাজ ...
27/11/2025

★ইন্দেনেশিয়াঃ—
নাবিক জীবনের প্রথম জাহাজ নিয়ে ইন্দেনেশিয়া গেছি।স্থানের নাম সুমাত্রা।বেল্ট পদ্ধতিতে লোডিং।৫ দিন লাগল জাহাজ ফুল লোডেড হতে।৫০ হাজার টন কয়লা।প্রতিদিনই ডিউটি শেষে ঘুরতে বের হই।বাইকে করে ঘুরি,নতুন নতুন খাবার খাই,কেনাকাটা করি।বেশ মজার জীবন.....

★এবার চায়নাঃ—
লোড করে এলাম চায়না।এবার চায়না ঘোরার পালা।জাহাজ পোর্টে মুরিং শেষে বাইরে বেরিয়ে দেখি পাঁচটা হ্যাচ কভারই খোলা!কাহিনি কি?
পাঁচটা হ্যাচ বরাবর পাঁচটা মুভেবল বিশাল আকারের ক্রেন পজিশন নিল।
কাহিনি কি? এক সাতে পাচটা হ্যাচ খালি করবে নাকি?আসলেই তাই,পাঁচটা ক্রেন একসাথে ধুমায়ে ডিসচার্জ শুরু করে দিল।বিকাল হতে হতে দেখি জাহাজ প্রায় খালি!
ওরে চুদলিং পোর বাচ্চারা! এত তাড়া কিসের তোগের?একটু আস্তে কর।
সব দেখে সেকেন্ড ইঞ্জিনিয়ার বলল নাহ!
মনে হচ্ছে কালকেই জাহাজ বের করে দিবে।এই ডিউটি শেষ কর,যা ঘুরার বিকালেই ঘুরতে হবে......

★আমরি বাংলাদেশঃ—
একই জাহাজ নিয়ে এলাম বাংলাদেশ।প্রথমে আউটার এংকরেজ।সেখানে তিন দিন ওয়েট করার পর এবার ইনার এংকরেজ।সেখানে বসে আছি পোর্টে ঢুকব।নাহ,পোর্টের যে সিরিয়াল তাতে অনেক দিন লাগবে।চার্টারার শেষে ছোট লাইটারিং জাহাজ দিয়ে ডিসচার্জ করার সিদ্ধান্ত নিল।ততদিনে ১ সপ্তাহ পার।
অবশেষে ডিসচার্জ শুরু হলো।
মাঝে কয়দিন সাগর উত্তাল।ডিসচার্জ বন্ধ!
কয়দিন পর কি সব দাবি নিয়ে লাইটারিং জাহাজ বন্ধ।নেও ঠ্যালা,ডিসচার্জ বন্ধ!!?
সব মিলিয়ে ডিসচার্জ শেষে যখন জাহাজ চলে যাচ্ছে ততদিনে ২৫ দিন পার?!

★আসল ক্ষতি কার হলো ?
এই যে জাহাজ ২ দিনের জাগায় ২৫ দিন লাগাল,এই বিশাল জাহাজের প্রতিদিনের ভাড়া,এই লাইটারিং জাহাজের ভাড়া,জাহাজের ক্রু স্যালারি সব যেয়ে যুক্ত হবে সেই পন্যের মুল্যের সাথে যা দাম আপনার মত চুদু বাংগালিদের চুকাতে হবে।

★ধরুন বাংলাদেশে হটাৎ চিনির সংকট পড়ল।স্বাভাবিক ভাবেই দাম বৃদ্ধি পাবে।চাহিদা যোগানের ভারসাম্য রক্ষ্যা করতে আপনাকে দ্রুত চিনি আমদানি করতে হবে।কিন্তু ব্রাজিল থেকে চিনি চিটাগং এ আসতে যদি লাগে ১৫ দিন তো পোর্ট থেকে খাতুনগঞ্জ পর্যন্ত চিনি পৌছাতে লাগবে ৩০ দিন।ততদিনে এই দুই মাস আপনার ঘাড় ভেঙে খাবে ব্যাবসায়িরা পন্য সংকটের অযুহাতে।আবার নতুন আমদানি করা চিনির দামও বেশি হবে আমদানি জটিলতার সিন্ডিকেটের জন্য।মানে সবারই লাভ আছে আর জনগনের জন্য অশ্বডিম্ব।
অতি সংক্ষেপে এটাই হইল আপনার দেশের একমাত্র বন্দরের অবস্থা যা দিয়ে ৯২ ভাগ পন্য দেশের মধ্যে ঢুকে।

★আবার রফতানিতেও একই সমষ্যা।সময় মত ডেলিভারি দিতে পারে না ব্যাবসায়ীরা।।যার জন্য বিদেশি বায়ারার রা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।প্রায়ই ক্রয়াদেশ বাতিল করে যার ফলে আমাদের শিল্প কারখানা গুলো মুখ থুবড়ে পড়ছে।

🥰ডিপি ওয়ার্ড আর মিয়্যাসাক লাইন শিপিং লাইনের দুই বড় কুতুব।সারা বিশ্বে বন্দর উন্নয়ন আর পরিচালনায় এরা সুবিদিত।এমনকি ইন্ডিয়ার অনেক পোর্ট বিদেশি এসব পোর্ট অপারেটর দ্বারা পরিচালিত হয়।কোনদিন শুনলাম না ওগুলো বিক্রি হয়ে গেছে।
আর এরা আমাদের দেশ বিক্রির জুজুর ভয় দেখায়।আসল কথা এরা এলে সব ধান্দা বন্ধ হয়ে যাবে কিন্তু জনগন এদের বিশাক্ত নাগপাশ থেকে মুক্তি পাবে👺

এই প্রযেক্টের যারাই বিরোধিতা করবে বুঝে নিবেন এরাই দেশের জনগনের আসল শত্রু।
এদের আসল ধান্দাই আপনাকে জোকের মত চুষে রক্ত পান করা....

Wahid Rana

27/11/2025

পথে প্রান্তরে নির্বাচন:২

বিএনপির ঘাটি বগুড়াতে, জেলগেট থেকে চারমাথা রিকশায় যাচ্ছিলাম। রিকশাওয়ালা মামার বাড়ি কাহালু উপজেলায়। কাহালু থেকেই প্রতিদিন বগুড়া শহরে এসে রিকশা চালান। পরিবারসহ জামায়াতকে ভোট দিবেন। তার আসনে জামায়াতের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ। এবং উনি পুরো নামটাই জানেন। উনার কথা অনুযায়ী, এইরকম একজন যোগ্য লোক, শুধুমাত্র তাদের এলাকার প্রয়োজনে বিদেশ ছেড়ে দেশে এসেছেন।

যদিও বিএনপির প্রার্থী মোশারফ সাহেবকেই এতদিন উনারা ভোট দিয়ে এসেছেন। পারভেজ সাহেব দেশে আসার পর উনিসহ এলাকার অনেক লোকের নাকি মতামত পরিবর্তন হয়েছে। উনি বলেছেন, বিএনপির মোশারফ সাহেব ভালো মানুষ। কিন্তু নিজের কাজের চেয়ে, সমালোচনা বেশি করেন পারভেজ সাহেবের। এই সমালোচনার কারণেই নাকি পারভেজ সাহেব বেশি ভোট পাবেন আরো।

উনার শেষ কথা এমন ছিল, সবাইকেই দিয়ে দেখলাম, এবার দাঁড়িপাল্লা আর ইসলামকে দিয়ে দেখি।

প্রচারণার অভিজ্ঞতা- ২, ভোটারদের মানসিকতায় নিরব বিপ্লব!একসময় ভোটাররা চিন্তা করত, জামায়াতের লোকজন বা প্রার্থীরা মানুষ ভালো...
27/11/2025

প্রচারণার অভিজ্ঞতা- ২, ভোটারদের মানসিকতায় নিরব বিপ্লব!
একসময় ভোটাররা চিন্তা করত, জামায়াতের লোকজন বা প্রার্থীরা মানুষ ভালো, সৎ কিন্তু নির্বাচনে জিতবে না। তাই তাদের সাপোর্ট দেয়া মানে ভোট নষ্ট হওয়া বা পঁচে যাওয়া। কিন্তু এবারের চিত্র একেবারে বিপরীত। এবার ভোটাররা দাঁড়িপাল্লাকে বিজয়ের প্রতীক বা শক্তিশালী বিকল্প প্রার্থী হিসেবে মনে করছে। যাদের সাথেই কথা হচ্ছে তারা সবাই স্বীকার করে নিচ্ছে এদেশের দূর্নীতি, চাঁদাবাজি, মহাসমুদ্রসম আর্থিক কেলেঙ্কারি সবকিছু বন্ধ করা সম্ভব অন্ততঃ কমাতে পারবে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে।

এই চিত্র জামায়াতের ইতিহাসে এই প্রথম। এটা অভাবনীয় এক সুযোগও বটে যা আল্লাহর বিশাল রহমত। এই সুযোগ হেলাফেলা করে হারানো যাবে না। সবাই নেমে আসুন মানুষের মাঝে। অভূতপূর্ব কিছু দেখতে যাচ্ছেন খুব শীঘ্রই 🤲

জামাত ক্ষমতায় যায়নি। কিন্তু সরকারের মতোই নাগরিকদের পাশে দাঁড়াচ্ছে— জাস্ট দলীয় সামর্থ্য নিয়ে। ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত ব...
26/11/2025

জামাত ক্ষমতায় যায়নি। কিন্তু সরকারের মতোই নাগরিকদের পাশে দাঁড়াচ্ছে— জাস্ট দলীয় সামর্থ্য নিয়ে। ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত বা ঝুকিপূর্ণ ভবন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য জামায়াতের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কাজ শুরু করেছে।

দিস ইজ এবাউট কমিটমেন্ট টু দ্য পিপল। জনগণের জন্য জামাত নিজেকে সেবক হিসেবে হাজির করেছে। এবার জনগণের পালা— সেবকদের রাষ্ট্রনেতা বানানোর।

26/11/2025

কিছু বলার নাই। টাঙ্গাইলের মধুপুরে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক— যিনি ইমরান তারিক নামে সবাইকে কো-অর্ডিনেট করতেন, তার ভাইয়ের নামেই জুলাইয়ে হামলার মামলা ঠুকে দিয়েছে বিএনপি।

পুরা পরিবার মজলুম। জামাতও কিছু করতে পারছেনা, কারণ বিএনপি বেশি পাওয়ার হোল্ড করছে এলাকায়।

মজলুম পরিবার এখন জামাতের ক্ষমতায় আসার অপেক্ষায় আছে। বিএনপির মামলাবাজির শিকার এমন কতশত মজলুম আল্লাহর দিকে তাকিয়ে আছে, কে জানে।

আর নবিজি (সা) বলেছেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। এই মজলুমদের দোয়াও আল্লাহ কবুল করবেন, ইন শা আল্লাহ।

Address

184 Gulshan Avenue
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inside Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category